অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

দুর্গাপুর-বারাণসী নতুন রুটের বিমান পরিষেবা শুরু হল!

পূর্ব ঘোষণা মতোই অন্ডালের কাজী নজরুল বিমান বন্দর থেকে চালু হল অন্ডাল থেকে বারাণসী সরাসরি বিমান পরিষেবা। ইন্ডিগোর এই ফ্লাইট চালু হয়েছে ২৮ অক্টোবর থেকে। দুর্গাপুরের কাজি নজরুল ইসলাম বিমানবন্দর থেকে বারাণসীর লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত এই ফ্লাইট চলছে সপ্তাহে তিন দিন, মঙ্গলবার, বৃহস্পতিবার ও শনিবার। যাত্রায় সময় লাগবে ১ ঘন্টা ৪৫ মিনিট।প্রসঙ্গত গত অগস্ট মাসে আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহার নেতৃত্বে বিমানবন্দর কর্তৃপক্ষের একটি বৈঠক হয়। সেই বৈঠকে উপস্থিত ছিলে

দুর্গাপুর-বারাণসী নতুন রুটের বিমান পরিষেবা শুরু হল!

নিজস্ব সংবাদদাতা :  পূর্ব ঘোষণা মতোই অন্ডালের কাজী নজরুল বিমান বন্দর থেকে চালু হল অন্ডাল থেকে বারাণসী সরাসরি বিমান পরিষেবা। ইন্ডিগোর এই ফ্লাইট চালু হয়েছে ২৮ অক্টোবর থেকে। দুর্গাপুরের কাজি নজরুল ইসলাম বিমানবন্দর থেকে বারাণসীর লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত এই ফ্লাইট চলছে সপ্তাহে তিন দিন, মঙ্গলবার, বৃহস্পতিবার ও শনিবার। যাত্রায় সময় লাগবে ১ ঘন্টা ৪৫ মিনিট।প্রসঙ্গত গত অগস্ট মাসে আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহার নেতৃত্বে বিমানবন্দর কর্তৃপক্ষের একটি বৈঠক হয়। সেই বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক পোন্নমবলম এস এবং বিমানবন্দরের ডিরেক্টর কৈলাস মণ্ডল। বৈঠকে বিমানবন্দরের বর্তমান পরিকাঠামো, ভবিষ্যৎ পরিকল্পনা এবং নিরাপত্তা ব্যবস্থার উন্নতি এবং আরও একাধিক রুটে ফ্লাইট পরিষেবা চালু করার ব্যাপারে আলোচনা হয়। প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমানে অন্ডালের কাজি নজরুল ইসলাম বিমানবন্দর থেকে দিল্লি, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, ভূবনেশ্বর, বাগাডোগরা ও গুয়াহাটি রুটে নিয়মিত ফ্লাইট পরিষেবা চালু রয়েছে। স্থানীয় ব্যবসায়ী মহল জানিয়েছেন, “বারাণসী-র সঙ্গে সরাসরি আকাশপথে যুক্ত হওয়া আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বাণিজ্যিক দিক ছাড়াও এটি সাংস্কৃতিক ও ধর্মীয় পর্যটনের ক্ষেত্রেও নতুন দিগন্ত খুলে দেবে।

সম্পর্কিত খবর

৩০০ বছরের ঐতিহ্যে আজও কালী রূপে পূজিতা দুর্গাপুরের বন্দ্যোপাধ্যায় পরিবারের মেয়ে! সম্পাদক সমীপেষু

৩০০ বছরের ঐতিহ্যে আজও কালী রূপে পূজিতা দুর্গাপুরের বন্দ্যোপাধ্যায় পরিবারের মেয়ে!

পুকুরের কালো জলে তলিয়ে গিয়েছিলেন বাড়ির মেয়ে। সারা রাত ধরে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি। কিন্তু পরদিন ভোরে, লোকবিশ্বাস অনুযায়ী, মাথায় জলপূর্ণ কলস নিয়ে পুকুর থেকে উঠে এসেছিলেন সেই মেয়েই। তারপর তাঁর নির্দেশেই শুরু হয়েছিল কালীপুজো। প্রায় ৩০০ বছর ধরে দুর্গাপুরের আমড়াই গ্রামের বন্দ্যোপাধ্যায় পরিবারে কালী রূপে পূজিতা হয়ে আসছেন কল্যাণী বন্দ্যোপাধ্যায়। ইতিহাস, পারিবারিক জনশ্রুতি ও ধর্মীয় বিশ্বাসের মেলবন্ধনে এই পুজো আজও বহন করে চলেছে এক রহস্যময় ঐতিহ্য। কুলীন প্রথার শিকার কল্যাণীর আশ

টানা বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুর, ভোগান্তিতে শহরবাসী! দুর্গাপুর

টানা বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুর, ভোগান্তিতে শহরবাসী!

টানা কয়েকদিনের নিম্নচাপের জেরে ভারী বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুরের একাধিক এলাকা। কোথাও রাস্তার উপর হাঁটুসমান জল, কোথাও আবার জল জমে তৈরি হয়েছে জলাবদ্ধতা। দীর্ঘক্ষণ জল না নামায় ব্যাহত হচ্ছে যান চলাচল। জলমগ্ন রাস্তা পেরোতে গিয়ে নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ—সকলকেই চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে।দুর্গাপুরের ২৩ নম্বর ওয়ার্ডের এমএমসি এলাকার ব্রিজের নিচে জল জমে পরিস্থিতি কার্যত দুর্ভোগের চেহারা নিয়েছে। একই ছবি ধরা পড়েছে বেনাচিতির শ্রীনগর পল্লি, তপোবন হাউসিং আবাসন, দুর্গাপুর স্টেশন বাজা

দুই সোনা, এক রুপো—ইতালির মঞ্চে দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলের সৌমিকের ঐতিহাসিক জয়! দুর্গাপুর

দুই সোনা, এক রুপো—ইতালির মঞ্চে দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলের সৌমিকের ঐতিহাসিক জয়!

দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র সৌমিক মণ্ডলের মুকুটে জুড়ল আন্তর্জাতিক সাফল্যের নতুন পালক। ইতালির তুরিনে আয়োজিত ১৯তম আন্তর্জাতিক আর্থ সায়েন্স অলিম্পিয়াডে (IESO) অসাধারণ পারফরম্যান্স করে দুটি স্বর্ণপদক এবং একটি রৌপ্যপদক অর্জন করেছেন তিনি। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিভাবান তরুণ ভূবিজ্ঞানীদের সঙ্গে প্রতিযোগিতায় নেমে সৌমিকের এই সাফল্য দেশের জন্যও গর্বের। প্রায় ১৮ হাজার প্রতিযোগীর মধ্যে প্রাথমিক পর্যায়ের জাতীয় বাছাই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তাঁর আন্তর্জা