অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

কলকাতা থেকে ইন্ডিগোর ৯২ ফ্লাইট বাতিল!

অপারেশনাল সমস্যায় জর্জরিত ভারতের অন্যতম বৃহৎ বিমান সংস্থা ইন্ডিগো। পাঁচ ডিসেম্বর পর্যন্ত, অন্তত ৬০০টি বিমান বাতিল হয়েছে। যার প্রভাব পড়েছে দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, গোয়া, কলকাতা সহ দেশের প্রায় সব বড় বিমানবন্দরে। শুক্রবার দিল্লি বিমানবন্দর জানিয়েছে, মাঝরাত পর্যন্ত, সমস্ত বিমানের উড়ান বাতিল। জাতীয় বিমান চলাচল নিয়ন্ত্রক, সিভিল এভিয়েশন ডিরেক্টরেট-জেনারেলের সূত্র এনডিটিভিকে জানিয়েছে যে, বিকেল তিনটা পর্যন্ত বিমান বাতিল করা হয়েছে। কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে

কলকাতা থেকে ইন্ডিগোর ৯২ ফ্লাইট বাতিল!

নিজস্ব সংবাদদাতা :  অপারেশনাল সমস্যায় জর্জরিত ভারতের অন্যতম বৃহৎ বিমান সংস্থা ইন্ডিগো। পাঁচ ডিসেম্বর পর্যন্ত, অন্তত ৬০০টি বিমান বাতিল হয়েছে। যার প্রভাব পড়েছে দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, গোয়া, কলকাতা সহ দেশের প্রায় সব বড় বিমানবন্দরে। শুক্রবার দিল্লি বিমানবন্দর জানিয়েছে, মাঝরাত পর্যন্ত, সমস্ত বিমানের উড়ান বাতিল। জাতীয় বিমান চলাচল নিয়ন্ত্রক, সিভিল এভিয়েশন ডিরেক্টরেট-জেনারেলের সূত্র এনডিটিভিকে জানিয়েছে যে, বিকেল তিনটা পর্যন্ত বিমান বাতিল করা হয়েছে। কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে খবর, ৩ ডিসেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত, কলকাতা বিমানবন্দরে অন্তত ৯২টি বিমান বাতিল করা হয়েছে। উড়ান, অবতরণে বিলম্ব হয়েছে ৩২০টি বিমানের। কেবল পাঁচ তারিখেই কলকাতা বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল, এমন ৮টি বিমান বাতিল হয়েছে। বিলম্ব হয়েছে ১২টি বিমান। উড়ান শুরু করার কথা ছিল, অথচ বাতিল ১৮টি বিমানের, বিলম্ব ১৩টি বিমানের। কেউ ক্ষোভে ফেটে পড়েছেন, কেউ স্লোগান দিয়ে প্রতিবাদ জানিয়েছেন। এক যাত্রীর কথায়, ‘১২ ঘণ্টা হয়ে গেল। প্রতি ঘণ্টায় বলা হচ্ছে এক ঘণ্টা দেরি, দু’ঘণ্টা দেরি। বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলাম, কিন্তু লাগেজটাই পাইনি। কোনও পরিষ্কার তথ্য দিচ্ছে না।

এখনকার মধ্যে সবচেয়ে খারাপ এয়ারলাইন। বুঝতে পারছি না নতুন যাত্রী নিলেও লাগেজ কোথায় জমা করছে!’আরেক যাত্রীর কথায়, বারবার ফ্লাইট পিছোচ্ছে। কোনও পরিষ্কার বক্তব্য নেই।’ অন্য এক যাত্রী বলেন, ‘১৪ ঘণ্টা ধরে বসে আছি। কোনও খাবারের কুপন নেই, কোনও সহায়তা নেই। কানেক্টিং ফ্লাইটও বাতিল হয়ে গেছে। মানুষ চেঁচাচ্ছে, কিন্তু কর্মীরা কোনও নির্দেশ দিতে পারছে না। জরুরি পরিস্থিতি সামলানোর প্রশিক্ষণ নেই তাদের।

বিমান পরিবহন মন্ত্রক শনিবার সন্ধ্যায় ইন্ডিগো কর্তৃপক্ষকে তলব করেছে। পাশাপাশি ওই বিমান সংস্থার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের ইঙ্গিত মিলেছে। সূত্রগুলি জানিয়েছে, দেশের অভ্যন্তরীণ বাজারের প্রায় দুই-তৃতীয়াংশ মালিকানাধীন ইন্ডিগো-র উপর আর্থিক জরিমানা চাপানো হচ্ছে।

সম্পর্কিত খবর

পঞ্চায়েত প্রকল্পের টাকা পাওয়ার নিয়মে বড় বদলের ইঙ্গিত, বাধ্যতামূলক নয় আধার! বিকল্প হতে পারে ভোটার কার্ড ও বায়োমেট্রিক দেশ

পঞ্চায়েত প্রকল্পের টাকা পাওয়ার নিয়মে বড় বদলের ইঙ্গিত, বাধ্যতামূলক নয় আধার! বিকল্প হতে পারে ভোটার কার্ড ও বায়োমেট্রিক

সরকারি প্রকল্পের সুবিধা পেতে আধার কার্ডের বাধ্যবাধকতা তুলে দেওয়ার ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রী রাজীবরঞ্জন সিং ওরফে লালন সিং। এবার থেকে আধার কার্ডের পরিবর্তে ভোটার কার্ড ও বায়োমেট্রিক যাচাইকরণের মাধ্যমে সরকারি প্রকল্পের টাকা পাওয়ার ব্যবস্থা চালু হতে পারে। খুব শীঘ্রই এই সংক্রান্ত নিয়মে পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। যদিও কোন কোন প্রকল্পে এই নতুন নিয়ম কার্যকর হবে এবং কবে থেকে তা চালু হবে, সে বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি।গত ৩০ অক্টোবর দিল্লি

বিগ বি-র বাড়ি ‘জলসা’য় নিরাপত্তার কড়াকড়ি, বুলেটপ্রুফ আবরণের আড়ালে রবিবারের সাক্ষাৎ! দেশ

বিগ বি-র বাড়ি ‘জলসা’য় নিরাপত্তার কড়াকড়ি, বুলেটপ্রুফ আবরণের আড়ালে রবিবারের সাক্ষাৎ!

প্রতি রবিবারের মতো এবারও মুম্বইয়ের জুহুতে নিজের বাসভবন ‘জলসা’-র বাইরে অনুরাগীদের সঙ্গে দেখা দিলেন বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন। তবে এদিনের দৃশ্য ছিল কিছুটা অন্যরকম। দীর্ঘদিনের পরিচিত প্রথা বজায় রাখলেও এবার কড়া নিরাপত্তার মধ্যে ভক্তদের অভিবাদন জানাতে দেখা গেল ৮৩ বছর বয়সি অভিনেতাকে। তাঁর নিরাপত্তার জন্য ব্যবহার করা হয় বিশেষ স্বচ্ছ বুলেটপ্রুফ ঘেরাটোপ।সংবাদ সংস্থা আইএএনএস-এর হাতে আসা ভিডিওতে দেখা গিয়েছে, একটি উঁচু প্ল্যাটফর্মে দাঁড়িয়ে স্বচ্ছ বুলেটপ্রুফ আবরণের আড়াল থেকে ভক

পরকীয়ার জেরে স্বামীকে খুন! দুই প্রেমিকের সঙ্গে গ্রেপ্তার স্ত্রী দেশ

পরকীয়ার জেরে স্বামীকে খুন! দুই প্রেমিকের সঙ্গে গ্রেপ্তার স্ত্রী

পরকীয়ার সম্পর্কের জেরে ভয়াবহ পরিণতি! দুই প্রেমিকের সঙ্গে যোগসাজশ করে স্বামীকে খুন করার অভিযোগ উঠল এক যুবতীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার কামারেড্ডি জেলায়। ঘটনায় মৃতের স্ত্রী এবং তাঁর দুই প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। মৃত যুবকের নাম গুম্মাডি কাশীরাম (২৬)। গত ২৩ অক্টোবর হনমাজিপেট গ্রামের পাচেরা চেরুভু পুকুর থেকে তাঁর দেহ উদ্ধার হয়। প্রথমে দুর্ঘটনাজনিত মৃত্যু মনে করা হলেও ময়নাতদন্তে গলায় দড়ির চিহ্ন মেলায় খুনের রহস্য সামনে আসে।পুলিশের দাবি, স্ত্রী গুম্মাডি সব