রাজ্যে প্রথম দুর্গাপুরে সরকারি উদ্যোগে আয়োজিত হতে চলেছে " সৃষ্টিশ্রী"মেলা!
ক্রেতাদের হাতে সরাসরি হস্তশিল্প তুলে ধরবে হস্তশিল্পীরা। সঙ্গে বাউল আর লোক সংগীতের আসর নিয়ে রাজ্যের প্রথম দুর্গাপুরে শুরু হতে চলেছে 'সৃষ্টিশ্রী' মেলা। শুক্রবার বিকেলে দুর্গাপুরের সিটি সেন্টার সংলগ্ন পলাশডিহায় দুর্গাপুর হাটে সাংবাদিক বৈঠক করলেন রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান অনিন্দিতা মুখোপাধ্যায়, দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়, এসিপি দুর্গাপুর তথাগত পান্ডে, তুহিন চৌধুরী সহ অন্যান্য প্রশাসনিক আধিকার
দুর্গাপুর আবীর মল্লিক : ক্রেতাদের হাতে সরাসরি হস্তশিল্প তুলে ধরবে হস্তশিল্পীরা। সঙ্গে বাউল আর লোক সংগীতের আসর নিয়ে রাজ্যের প্রথম দুর্গাপুরে শুরু হতে চলেছে 'সৃষ্টিশ্রী' মেলা। শুক্রবার বিকেলে দুর্গাপুরের সিটি সেন্টার সংলগ্ন পলাশডিহায় দুর্গাপুর হাটে সাংবাদিক বৈঠক করলেন রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান অনিন্দিতা মুখোপাধ্যায়, দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়, এসিপি দুর্গাপুর তথাগত পান্ডে, তুহিন চৌধুরী সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন,"রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও পঞ্চায়েত গ্রামোন্নয়ন দপ্তরের উদ্যোগে এবং আনন্দধারা প্রকল্পের তত্ত্বাবধানে আগামী ১৯ জানুয়ারি থেকে ২৩জানুয়ারি পর্যন্ত দুর্গাপুর হাটে সৃষ্টিশ্রী মেলা চলবে। এই মেলায় পশ্চিমবঙ্গের ৫টি জেলার স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা হস্তশিল্পের সম্ভার তুলে ধরবেন। হস্তশিল্পের বিখ্যাত সামগ্রীর জন্য দুটি প্যাভিলিয়নও করা হবে। সঙ্গে আঞ্চলিক হস্তশিল্পীরাও এই মেলায় যোগ দেবেন। সরাসরি ক্রেতাদের কাছে সেই সামগ্রী তুলে দিয়ে লাভের মুখও দেখবেন হস্তশিল্পীরা। মেলার বিশেষ আকর্ষণ কার্তিক দাস বাউল, সুরজিৎ চ্যাটার্জি ব্যান্ড ,অর্পিতা চক্রবত্তি , সোমলতা,দোহারের গান ও সঙ্গে স্থানীয় শিল্পীদের অনুষ্ঠান। এই মেলায় যাওয়ার জন্য থাকবে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাসের ব্যবস্থা। ১৪ ই জানুয়ারী থেকে এই মেলার প্রচার শুরু হল মহিলাদের পদযাত্রার মাধ্যমে ও সানাইয়ের সুরে।দুর্গাপুর পূর্বের বিধায়ক এবং রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার বলেছেন যে এই উদ্যোগটি দুর্গাপুর হাটকে কার্যকরী এবং গ্রাহকদের কাছে আকর্ষণীয় করে তোলার লক্ষ্য।

সম্পর্কিত খবর
৩০০ বছরের ঐতিহ্যে আজও কালী রূপে পূজিতা দুর্গাপুরের বন্দ্যোপাধ্যায় পরিবারের মেয়ে!
পুকুরের কালো জলে তলিয়ে গিয়েছিলেন বাড়ির মেয়ে। সারা রাত ধরে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি। কিন্তু পরদিন ভোরে, লোকবিশ্বাস অনুযায়ী, মাথায় জলপূর্ণ কলস নিয়ে পুকুর থেকে উঠে এসেছিলেন সেই মেয়েই। তারপর তাঁর নির্দেশেই শুরু হয়েছিল কালীপুজো। প্রায় ৩০০ বছর ধরে দুর্গাপুরের আমড়াই গ্রামের বন্দ্যোপাধ্যায় পরিবারে কালী রূপে পূজিতা হয়ে আসছেন কল্যাণী বন্দ্যোপাধ্যায়। ইতিহাস, পারিবারিক জনশ্রুতি ও ধর্মীয় বিশ্বাসের মেলবন্ধনে এই পুজো আজও বহন করে চলেছে এক রহস্যময় ঐতিহ্য। কুলীন প্রথার শিকার কল্যাণীর আশ
টানা বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুর, ভোগান্তিতে শহরবাসী!
টানা কয়েকদিনের নিম্নচাপের জেরে ভারী বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুরের একাধিক এলাকা। কোথাও রাস্তার উপর হাঁটুসমান জল, কোথাও আবার জল জমে তৈরি হয়েছে জলাবদ্ধতা। দীর্ঘক্ষণ জল না নামায় ব্যাহত হচ্ছে যান চলাচল। জলমগ্ন রাস্তা পেরোতে গিয়ে নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ—সকলকেই চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে।দুর্গাপুরের ২৩ নম্বর ওয়ার্ডের এমএমসি এলাকার ব্রিজের নিচে জল জমে পরিস্থিতি কার্যত দুর্ভোগের চেহারা নিয়েছে। একই ছবি ধরা পড়েছে বেনাচিতির শ্রীনগর পল্লি, তপোবন হাউসিং আবাসন, দুর্গাপুর স্টেশন বাজা
দুই সোনা, এক রুপো—ইতালির মঞ্চে দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলের সৌমিকের ঐতিহাসিক জয়!
দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র সৌমিক মণ্ডলের মুকুটে জুড়ল আন্তর্জাতিক সাফল্যের নতুন পালক। ইতালির তুরিনে আয়োজিত ১৯তম আন্তর্জাতিক আর্থ সায়েন্স অলিম্পিয়াডে (IESO) অসাধারণ পারফরম্যান্স করে দুটি স্বর্ণপদক এবং একটি রৌপ্যপদক অর্জন করেছেন তিনি। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিভাবান তরুণ ভূবিজ্ঞানীদের সঙ্গে প্রতিযোগিতায় নেমে সৌমিকের এই সাফল্য দেশের জন্যও গর্বের। প্রায় ১৮ হাজার প্রতিযোগীর মধ্যে প্রাথমিক পর্যায়ের জাতীয় বাছাই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তাঁর আন্তর্জা