বহু প্রাচীন শিব মন্দির,দিউ এর গঙ্গেশ্বর মহাদেব!
ভারতের পশ্চিম উপকূলে আরব সাগরের তীরে কেন্দ্রশাসিত অঞ্চল হল দিউ। দিউ এর গঙ্গেশ্বর মহাদেব এর মন্দির।একসময় এই দিউ ছিল পর্তুগিজ শাসনে। ১৯৬১ সালে তা ভারতে অন্তর্ভুক্ত হয়। মুম্বই বা আহমেদাবাদ থেকে গাড়ি বা ট্রেনে দিউ যাওয়া যায়। এখানে রয়েছে বেশ কয়েকটি সুন্দর সমুদ্র সৈকত। আছে, ওয়ার মেমোরিয়াল, পর্তুগিজদের তৈরি দুর্গ, গির্জা-সহ বেশ কিছু দেখার মত জায়গা। দিউ বাস স্ট্যান্ড থেকে তিন কিলোমিটার দূরে ফাদুম গ্রাম। এখানেই রয়েছে গঙ্গেশ্বর মহাদেবের মন্দির।স্থানীয় বাসিন্দাদের বিশ্বাস, এই মন্দির কয়েক হাজার বছরের পুরোন
ভারতের পশ্চিম উপকূলে আরব সাগরের তীরে কেন্দ্রশাসিত অঞ্চল হল দিউ। দিউ এর গঙ্গেশ্বর মহাদেব এর মন্দির।একসময় এই দিউ ছিল পর্তুগিজ শাসনে। ১৯৬১ সালে তা ভারতে অন্তর্ভুক্ত হয়। মুম্বই বা আহমেদাবাদ থেকে গাড়ি বা ট্রেনে দিউ যাওয়া যায়। এখানে রয়েছে বেশ কয়েকটি সুন্দর সমুদ্র সৈকত। আছে, ওয়ার মেমোরিয়াল, পর্তুগিজদের তৈরি দুর্গ, গির্জা-সহ বেশ কিছু দেখার মত জায়গা। দিউ বাস স্ট্যান্ড থেকে তিন কিলোমিটার দূরে ফাদুম গ্রাম। এখানেই রয়েছে গঙ্গেশ্বর মহাদেবের মন্দির।স্থানীয় বাসিন্দাদের বিশ্বাস, এই মন্দির কয়েক হাজার বছরের পুরোনো। মন্দিরে প্রবেশ করতে হলে, সিঁড়ি ভেঙে বেশ কিছুটা নেমে যেতে হয় সমুদ্রের কাছে। সিঁড়ি দিয়ে নামতে গিয়ে প্রথমে চোখে পড়বে নন্দীর মূর্তি। আর, দেবী পার্বতীর ফোটো। রয়েছেন গণেশ ও দেবী লক্ষ্মীও।এই মন্দির আসলে আরব সাগরের ধারে পাহাড়ের একটি গুহা। এখানে আছে ছোট থেকে বড় বিভিন্ন আকারের পাঁচটি শিবলিঙ্গ। স্থানীয় বাসিন্দাদের বিশ্বাস, পঞ্চপাণ্ডব তাঁদের অজ্ঞাতবাসের সময় এই শিবলিঙ্গগুলো প্রতিষ্ঠা করেছিলেন। শুধু এখানেই নয়। ভারতের বিভিন্ন জায়গায় পঞ্চপাণ্ডবরা তাঁদের অজ্ঞাতবাসের সময় শিবলিঙ্গের প্রতিষ্ঠা করেছিলেন। এমনটাই কথিত আছে। সেই পঞ্চপাণ্ডবরাই এখানে শিবলিঙ্গগুলোর পুজো করতেন বলেই স্থানীয় বাসিন্দাদের অনুমান।সমুদ্রের ঢেউ এসে ক্ষণে ক্ষণেই শিবলিঙ্গগুলোকে স্থান করিয়ে যায়। একের পর এক ঢেউ এসে এই গুহায় আছড়ে পড়ে। আর, শিবলিঙ্গগুলোতে ধুইয়ে দিয়ে ফিরে চলে যায়। জোয়ারের সময় শিবলিঙ্গগুলো জলের তলায় থাকে। তাই, সেসময় লিঙ্গগুলোকে পুজো করা যায় না। পুজো করতে হয় ভাটার সময়। এই মন্দির কোনও পুরোহিত নেই। ভক্তরা নিজেরাই পুজো দেন। পুজোর নৈবেদ্য অনেকসময়ই স্রোতের টানে দূর সমুদ্রে চলে যায়।

সম্পর্কিত খবর
লাইফস্টাইল & বেড়ানো
জিন্সের ছোট পকেট: এক ঐতিহাসিক আবিষ্কারের গল্প
জিন্স পরেন অথচ ডান দিকের বড় পকেটের ওপর থাকা ছোট্ট পকেটটির দিকে কখনও নজর দেননি—এমন মানুষ খুব কমই আছেন। অনেকেই এটিকে শুধুই নকশার অংশ বলে মনে করলেও, এই ক্ষুদ্র পকেটের সঙ্গে জড়িয়ে রয়েছে প্রায় দেড়শো বছরের ইতিহাস এবং এক গুরুত্বপূর্ণ ব্যবহারিক উদ্দেশ্য। ১৮৭৩ সালে বিশ্বের অন্যতম জনপ্রিয় জিন্স নির্মাতা Levi Strauss এবং দর্জি Jacob Davis প্রথম রিভেটযুক্ত জিন্স বাজারে আনেন। সেই সময়ে কবজির ঘড়ির প্রচলন ছিল না। বরং কাউবয়, সোনার খনির শ্রমিক ও রেলকর্মীদের মধ্যে চেইনযুক্ত ‘পকেট ঘড়ি’
অন্যান্য
অ্যালকালাইন ওয়াটার: সত্যিই কি ম্যাজিক ড্রিংক?
সুস্থ থাকতে জলপানের বিকল্প নেই। তবে এখন সাধারণ জলের পাশাপাশি অ্যালকালাইন ওয়াটার নিয়েও বাড়ছে আগ্রহ। বিরাট কোহলি থেকে নীতা অম্বানী—অনেক পরিচিত মুখের পছন্দের তালিকায় থাকায় এই জল নিয়ে কৌতূহলও বেড়েছে। অ্যালকালাইন ওয়াটার কি সত্যিই সাধারণ জলের চেয়ে বেশি উপকারী? উল্লেখ্য,সাধারণ পানীয় জলের পিএইচ মান প্রায় ৭। অন্যদিকে, অ্যালকালাইন ওয়াটারের পিএইচ সাধারণত ৮ থেকে ৯.৫-এর মধ্যে থাকে। এতে ক্যালশিয়াম, ম্যাগনেশিয়াম এবং পটাশিয়ামের মতো কিছু খনিজ উপাদান যুক্ত করা হয়, যার ফলে জলের ক্
বিশ্ব
প্রয়াত ফ্যাশন সম্রাট ভ্যালেন্টিনো, বয়স হয়েছিল ৯৩
বিশ্ব ফ্যাশন জগতের কিংবদন্তি শিল্পী ভ্যালেন্টিনো গারাভানির জীবনাবসান হল রোমেই। সোমবার রাতে (ভারতীয় সময়ে) নিজের বাসভবনে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শেষ মুহূর্তে তাঁর পাশে ছিলেন প্রিয়জনেরা। অস্কার, কান চলচ্চিত্র উৎসব, গোল্ডেন গ্লোব-সহ বিশ্বের প্রায় সব বড় আন্তর্জাতিক পুরস্কার অনুষ্ঠানের রেড কার্পেটে যে নাটকীয় গ্ল্যামারের ঝলক দেখা যায়, তার পথিকৃৎ ছিলেন ভ্যালেন্টিনো। আজ থেকে বহু দশক আগে পোশাকে নাটকীয়তা, আভিজ