অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

রতন টাটার ‘ফেক' কোট, বদলে দেয় মায়াঙ্ক যাদবের জীবন!

২০২৪ আইপিএল মরশুমে এক উজ্জ্বল তরুণ মায়াঙ্ক যাদব। লখনউ সুপার জায়ান্টসের পেসার মায়াঙ্ক যাদবের কাছে একটা সময় সুযোগ এসেছিল নৌবাহিনীতে যোগ দেওয়ার। সেই সুযোগটা নেননি মায়াঙ্ক। তাঁর পছন্দ ক্রিকেট। সে কারণেই নৌবাহিনীতে যোগ দেননি। আর এই কঠিন সিদ্ধান্তটা নিতে সাহায্য করেছিল রতন টাটার একটি ফেক উক্তি ।চিনতে কারও অসুবিধা হওয়ার কথা নয়। তেমনই রতন টাটাকেও।মায়াঙ্কের কোচ অবশ্য চাকরি না করার সিদ্ধান্তে খুশি ছিলেন না। তার অন্যতম কারণ, চোট। সোশ্যাল মিডিয়া ফিডে আমরা কতই কিছুই না দেখি। অনেকেই দেখেন

রতন টাটার ‘ফেক' কোট, বদলে দেয় মায়াঙ্ক যাদবের জীবন!

নিজস্ব সংবাদদাতা :  ২০২৪ আইপিএল মরশুমে এক উজ্জ্বল তরুণ মায়াঙ্ক যাদব। লখনউ সুপার জায়ান্টসের পেসার মায়াঙ্ক যাদবের কাছে একটা সময় সুযোগ এসেছিল নৌবাহিনীতে যোগ দেওয়ার। সেই সুযোগটা নেননি মায়াঙ্ক। তাঁর পছন্দ ক্রিকেট। সে কারণেই নৌবাহিনীতে যোগ দেননি। আর এই কঠিন সিদ্ধান্তটা নিতে সাহায্য করেছিল রতন টাটার একটি ফেক উক্তি ।চিনতে কারও অসুবিধা হওয়ার কথা নয়। তেমনই রতন টাটাকেও।মায়াঙ্কের কোচ অবশ্য চাকরি না করার সিদ্ধান্তে খুশি ছিলেন না। তার অন্যতম কারণ, চোট।

সোশ্যাল মিডিয়া ফিডে আমরা কতই কিছুই না দেখি। অনেকেই দেখেন, লাইক-কমেন্ট-শেয়ার করেন। কেউ আবার না পড়েই রিয়্যাক্ট করেন। আবার অনেকেই আছেন, কোনও বিখ্যাত ব্যক্তির উক্তি বা কোট থেকে প্রেরণা নেন। যদিও সব ক্ষেত্রেই যে সেই কোট বা উক্তিগুলি যে সত্যি হয় তা নয়। কখনও অনেকের নাম দিয়ে কোট ছাড়া হয়, যেগুলো আদৌ তাঁদের নয়। এমন কোট অনেকের জীবনও বদলে দিতে পারে। যেমনটা হয়েছে ভারতের তরুণ বোলার মায়াঙ্ক যাদবের ক্ষেত্রেই- রতন টাটার সেই ‘ফেক’ কোটের বিষয়টি ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজেই জানিয়েছেন মায়াঙ্ক। বলছেন, ”আমি কোথাও একটা পড়েছিলাম যে রতন টাটা বলেছেন- ‘আমি সঠিক সিদ্ধান্তে বিশ্বাস করি না। আগে সিদ্ধান্ত নিই, তারপর সেটাকে সঠিক প্রমাণের চেষ্টা করি।’ এই মন্তব্যটা আমার মনে দাগ কেটেছিল।”

প্রশ্ন আসতেই পারে, এই কোটকে কেন ফেক বলা হচ্ছে!
একটি সাক্ষাৎকারে রতন টাটাকে এই কোট নিয়ে জানতে চাওয়া হয়েছিল। সেই ভিডিয়ো খুঁজলে পাওয়াই যাবে। যেখানে তাঁকে এই কোটের বিষয়ে জানতে চাওয়া হলে, রতন টাটা পরিষ্কার করে দেন, তিনি এমনটা কখনও বলেননি। অবশ্য, তাতেও বা কী যায় আসে! মায়াঙ্কের জীবন তো কিছুটা হলেও বদলে গিয়েছে।

সম্পর্কিত খবর

আইপিএলে বড়সড় অদলবদল! মুম্বইয়ে হার্দিক, পঞ্জাব ছাড়লেন অর্শদীপ খেলা

আইপিএলে বড়সড় অদলবদল! মুম্বইয়ে হার্দিক, পঞ্জাব ছাড়লেন অর্শদীপ

৮৫ পদক নিয়ে এশিয়ান গেমস শেষ করল ভারত খেলা

৮৫ পদক নিয়ে এশিয়ান গেমস শেষ করল ভারত

শেষ কয়েক দিনের দুরন্ত প্রত্যাবর্তনে ২০২৬ সালের এশিয়ান গেমসে পদক তালিকায় চতুর্থ স্থানে উঠে এসে অভিযান শেষ করল ভারত। জাপানের আইচি-নাগোয়ায় আয়োজিত এবারের প্রতিযোগিতায় ভারত মোট ৮৫টি পদক জিতেছে—২১টি সোনা, ২৭টি রুপো এবং ৩৭টি ব্রোঞ্জ। পদক তালিকায় ভারতের উপরে রয়েছে চিন, জাপান ও দক্ষিণ কোরিয়া।শুরুর দিকে ভারতের অবস্থান নিয়ে অনিশ্চয়তা থাকলেও শেষ কয়েক দিনে একের পর এক সাফল্যে ছবিটাই বদলে যায়। শেষ দুই দিনে ভারত ১১টি সোনা জিতে পদক তালিকায় উল্লেখযোগ্য উত্থান ঘটায়। ক্রিকেট, হকি, কুস্তি, তিরন্দা

এশিয়ান গেমসে ফাইনালে পাকিস্তানকে হারিয়ে সোনার মুকুট ভারতের! খেলা

এশিয়ান গেমসে ফাইনালে পাকিস্তানকে হারিয়ে সোনার মুকুট ভারতের!

এশিয়ান গেমসের পুরুষদের ক্রিকেট ফাইনালে পাকিস্তানকে ১৯ রানে হারিয়ে স্বর্ণপদক জিতল ভারত। শনিবার (৩ অক্টোবর) নিশিনের কোরোগি স্পোর্টস পার্কে টসে হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২১১ রান তোলে ভারত। জবাবে দুর্দান্ত লড়াই করেও পাকিস্তান ২০ ওভারে ৬ উইকেটে ১৯২ রানে থেমে যায়। ফলে রুপোর পদক নিয়েই সন্তুষ্ট থাকতে হয় পাকিস্তানকে।ভারতের ইনিংসের ভিত গড়ে দেন ওপেনার অভিষেক শর্মা। মাত্র ২০ বলে অর্ধশতরান পূর্ণ করে তিনি ২৮ বলে ঝোড়ো ৬১ রান করেন। তাঁর আক্রমণাত্মক ব্যাটিং ভারতক