অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র
ব্রেকিং প্রয়াত প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, 72 বছর বয়সে জীবনাবসান

আইপিএলে বড়সড় অদলবদল! মুম্বইয়ে হার্দিক, পঞ্জাব ছাড়লেন অর্শদীপ

আইপিএলে বড়সড় অদলবদল! মুম্বইয়ে হার্দিক, পঞ্জাব ছাড়লেন অর্শদীপ

নিজস্ব সংবাদদাতা :আইপিএলের দলবদলে বড় চমক। বুধবার সকালেই চূড়ান্ত হয়েছে হার্দিক পাণ্ড্য ও অর্শদীপ সিংহের দলবদল। মুম্বই ইন্ডিয়ান্স ছেড়ে পঞ্জাব কিংসে যোগ দিয়েছেন হার্দিক পাণ্ড্য। অন্যদিকে, দীর্ঘ আট বছরের সম্পর্ক ছিন্ন করে পঞ্জাব কিংস ছেড়ে মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দিয়েছেন ভারতীয় পেসার অর্শদীপ সিংহ। নতুন দলে যোগ দেওয়ার পরেই সমাজমাধ্যমে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন দুই ক্রিকেটার।

দলবদল চূড়ান্ত হওয়ার পর হার্দিক পাণ্ড্য সমাজমাধ্যমে পঞ্জাব কিংসের জার্সি পরিহিত একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) নির্মিত ছবি পোস্ট করেন। ছবির সঙ্গে তাঁর বার্তা, “সৎ শ্রী অকাল। আমার অধিনায়ক শ্রেয়স, আমার কোচ রিকি, আমার দল পুরো পঞ্জাব। আমি তোমাদের পিছনেই দাঁড়িয়ে আছি।” তাঁর এই বার্তায় স্পষ্ট, নতুন দলের হয়ে নিজের সেরাটা দিতে প্রস্তুত তিনি। পঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়স আয়ারের নেতৃত্বে খেলবেন হার্দিক। দলের কোচের দায়িত্বে রয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং।

অন্যদিকে, মুম্বই ইন্ডিয়ান্সের পক্ষ থেকে অর্শদীপ সিংহের একটি ভিডিয়ো প্রকাশ করা হয়। সেখানে মাত্র পাঁচ শব্দে নিজের বার্তা দেন ভারতীয় বোলার। তাঁর মুখে শোনা যায়, “এমআই পল্টন। দুনিয়া হিলা দেঙ্গে।” এর আগে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি একটি ভিডিয়োর মাধ্যমে অর্শদীপের মুম্বইয়ে যোগ দেওয়ার খবরও প্রকাশ করা হয়।আর্থিক দিক থেকেও এই দলবদল যথেষ্ট তাৎপর্যপূর্ণ। মুম্বই ইন্ডিয়ান্সে থাকাকালীন গত দু'বছর হার্দিক পাণ্ড্য 16.35 কোটি টাকা করে পেয়েছেন। দলের অধিনায়ক হওয়া সত্ত্বেও তাঁর চেয়ে বেশি পারিশ্রমিক পেতেন জসপ্রীত বুমরাহ। নতুন দল পঞ্জাব কিংসে যোগ দিয়ে হার্দিক আর্থিকভাবেও লাভবান হচ্ছেন বলে জানা যাচ্ছে। অন্যদিকে, অর্শদীপের ক্ষেত্রে পারিশ্রমিকের অঙ্কে কোনও পরিবর্তন হচ্ছে না। পঞ্জাব কিংসে থাকাকালীন তিনি 18 কোটি টাকা পেতেন।

মুম্বই ইন্ডিয়ান্সেও একই অঙ্কের পারিশ্রমিক পাবেন তিনি।হার্দিকের ক্ষেত্রে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে দ্বিতীয় ইনিংসের সমাপ্তি ঘটল এই দলবদলের মাধ্যমে। মুম্বইয়ের হয়ে চারবার আইপিএল জয়ের স্বাদ পেয়েছেন তিনি। পরবর্তীতে গুজরাট টাইটান্সে যোগ দিয়ে আরও একবার আইপিএল ট্রফি জিতেছিলেন। এবার তাঁর সামনে নতুন চ্যালেঞ্জ—শ্রেয়স আয়ারের নেতৃত্বে পঞ্জাব কিংসকে প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন করা।

অন্যদিকে, 2019 সালে পঞ্জাব কিংসের হয়ে আইপিএলে অভিষেক হওয়া অর্শদীপ সিংহের কাছে এই দলবদল এক নতুন অধ্যায়। আট বছর ধরে পঞ্জাবের জার্সিতে খেলার পর এবার প্রথমবার অন্য কোনও আইপিএল দলের হয়ে মাঠে নামবেন তিনি। এতদিনে নিজেকে টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম নির্ভরযোগ্য বোলার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন অর্শদীপ। আইপিএলে 96টি ম্যাচে তাঁর ঝুলিতে রয়েছে 111টি উইকেট। বিশেষ করে ডেথ ওভারে তাঁর বোলিং দক্ষতা বারবার প্রশংসিত হয়েছে।সব মিলিয়ে, হার্দিক ও অর্শদীপের এই অদলবদল আগামী আইপিএল মরশুমে দুই দলের শক্তির সমীকরণে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার। একদিকে পঞ্জাবের প্রথম আইপিএল ট্রফির স্বপ্ন, অন্যদিকে মুম্বইয়ের শিরোপা জয়ের লড়াই—নতুন জার্সিতে দুই তারকার পারফরম্যান্সের দিকে নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের।

সম্পর্কিত খবর

বিশ্বকাপ অধরাই, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন CR7 খেলা

বিশ্বকাপ অধরাই, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন CR7

ক্লাব ফুটবলে সাফল্যের প্রায় সমস্ত শিখরই ছুঁয়েছেন তিনি। একাধিক ঘরোয়া ও আন্তর্জাতিক ট্রফি, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এবং একাধিক ব্যালন ডি’অর—ব্যক্তিগত ও দলগত সাফল্যের ঝুলিতে রয়েছে অসংখ্য রেকর্ড। তবুও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ফুটবলজীবনে একটি আক্ষেপ বারবার ফিরে এসেছে। সেটি হলো বিশ্বকাপ ট্রফি। দীর্ঘ ২৩ বছরের আন্তর্জাতিক ফুটবল কেরিয়ারে একাধিক স্মরণীয় মুহূর্ত উপহার দিলেও বিশ্বসেরার মুকুট অধরাই থেকে গিয়েছে পর্তুগিজ মহাতারকার। সোশাল মিডিয়াতে পোস্ট করে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নে

ডিএভি ন্যাশনাল স্পোর্টসে মেদিনীপুর ডিএভি-র নজিরবিহীন সাফল্য, ৫২ পদক জিতে পশ্চিমবঙ্গ জোনে প্রথম! পশ্চিম মেদিনীপুর

ডিএভি ন্যাশনাল স্পোর্টসে মেদিনীপুর ডিএভি-র নজিরবিহীন সাফল্য, ৫২ পদক জিতে পশ্চিমবঙ্গ জোনে প্রথম!

জাতীয় স্তরের ক্রীড়া প্রতিযোগিতায় দুর্দান্ত সাফল্য অর্জন করে মেদিনীপুরের মুখ উজ্জ্বল করল মেদিনীপুর ডিএভি পাবলিক স্কুল। দিল্লি এনসিআর অঞ্চলে গত ২৪ থেকে ২৬ অক্টোবর অনুষ্ঠিত ডিএভি ন্যাশনাল স্পোর্টসে মোট ৫২টি পদক জিতে পশ্চিমবঙ্গ জোনের স্কুলগুলির মধ্যে প্রথম স্থান অধিকার করেছে বিদ্যালয়টি। এই সাফল্যের তালিকায় রয়েছে ২৪টি সোনা, ২১টি রুপো এবং ৭টি ব্রোঞ্জ পদক। সাঁতার, ক্রিকেট, বাস্কেটবল, ক্যারাটে ও অ্যাথলেটিক্স—মোট পাঁচটি ক্রীড়া বিভাগে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে এই সা

সাদা-কালো শিবিরে নতুন ভরসা, মহামেডানের সঙ্গে যুক্ত লাক্সারি লিভিং ফার্নিচার খেলা

সাদা-কালো শিবিরে নতুন ভরসা, মহামেডানের সঙ্গে যুক্ত লাক্সারি লিভিং ফার্নিচার

নতুন মরশুমে আইএফএল (ইন্ডিয়ান ফুটবল লিগ) অভিযান শুরু করার আগেই বড় ঘোষণা করল মহামেডান স্পোর্টিং ক্লাব। আর্থিক সমস্যার মধ্যেও ঘুরে দাঁড়ানোর লড়াই চালিয়ে যাওয়া কলকাতার ঐতিহ্যবাহী সাদা-কালো শিবিরের পাশে দাঁড়াল লাক্সারি লিভিং ফার্নিচার। ক্লাবের নতুন কো-স্পনসর হিসেবে এই প্রতিষ্ঠানের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো। আগামীকাল কল্যাণী স্টেডিয়ামে শিলং লাজং এফসি-র বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইএফএল অভিযান শুরু করতে চলেছে মহামেডান স্পোর্টিং। তার ঠিক আগের দিন, আজ ক্লাব তাঁবুতে আয়োজিত এক স