নিজস্ব সংবাদদাতা : গ্রীষ্মের এক উষ্ণ বিকেল যেন হঠাৎই রঙিন হয়ে উঠল ক্ষুদেদের হাসিতে। সামাজিক উদ্যোগে বরাবরই এগিয়ে থাকা ইচ্ছেডানা আবারও আয়োজন করল এক হৃদয়স্পর্শী মুহূর্তের।সংস্থার শুরু থেকেই যিনি পাশে রয়েছেন, সেই এক ‘দিদিভাই’-এর উদ্যোগে এ বছরও আনন্দনিকেতনের প্রায় ৫০ জন শিশুকে আইসক্রিম খাওয়ানো হয়।

প্রতি বছরের মতোই এই ছোট্ট আয়োজন যেন বড় আনন্দের কারণ হয়ে দাঁড়াল শিশুদের কাছে।শুধু আইসক্রিমেই থেমে থাকেনি আয়োজন—প্রতিটি শিশুর হাতে তুলে দেওয়া হয় দু’টি করে চকোলেট। এই ছোট ছোট উপহারই মুহূর্তে উজ্জ্বল করে তোলে তাদের মুখ।

আনন্দ ভাগ করে নিতে উপস্থিত সকলেই যেন একসঙ্গে মিশে গেলেন এই খুশির আবহে।আয়োজকদের মতে, এই ধরনের উদ্যোগ শুধু বিনোদন নয় বরং শিশুদের মনে ভালোবাসা ও যত্নের অনুভূতি জাগিয়ে তোলে। ক্ষুদেদের হাসিমুখই তাদের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি।