আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপে জঙ্গলমহলের দাপট, ৬ স্বর্ণসহ ১০ পদক জয়

আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপে জঙ্গলমহলের দাপট, ৬ স্বর্ণসহ ১০ পদক জয়

কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ১০ম আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ দুর্দান্ত সাফল্য পেল Suvajit Seishinkai Martial Arts Sports and Self Defence Academy-এর ছাত্রছাত্রীরা। ৩১ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত আয়োজিত এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অ্যাকাডেমির প্রতিযোগীরা মোট ৬টি স্বর্ণপদক, ২টি রুপোর পদক এবং ২টি ব্রোঞ্জ পদক জয় করে পশ্চিমবঙ্গের পাশাপাশি ভারত ও জঙ্গলমহলের মুখ উজ্জ্বল করেছে।

ভারত ছাড়াও এই প্রতিযোগিতায় আরও ৯টি দেশের প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। আন্তর্জাতিক মঞ্চে একাধিক পদক জয় করে অ্যাকাডেমির ছাত্রছাত্রীরা তাঁদের কঠোর পরিশ্রম, অধ্যবসায়, আত্মনিয়ন্ত্রণ ও নিয়মিত প্রশিক্ষণের সাফল্য প্রমাণ করেছে।পদকজয়ীদের মধ্যে সাব-জুনিয়র বিভাগে সানিয়া মণ্ডল কাতা ও কুমিতে—দুই বিভাগেই স্বর্ণপদক অর্জন করেছে। আয়াঙ্ক পাল কাতা ও কুমিতে দুটি রুপোর পদক পেয়েছে। অন্যদিকে সুবর্ণা রায় কাতা ও কুমিতে দুটি স্বর্ণপদক জয় করেছে।এছাড়াও সূর্য কাপরি কাতা বিভাগে একটি স্বর্ণপদক অর্জন করেছে। সায়ন্তিকা সরেন কাতা বিভাগে ব্রোঞ্জ এবং কুমিতে বিভাগে স্বর্ণপদক জিতে নজর কেড়েছে। ১৮+ সিনিয়র কাতা বিভাগে সায়ন দে একটি ব্রোঞ্জপদক অর্জন করেছে।প্রশিক্ষকদের মতে, ক্যারাটে শুধুমাত্র একটি প্রতিযোগিতামূলক খেলা নয়, এটি আত্মবিশ্বাস, শৃঙ্খলা, মানসিক দৃঢ়তা ও আত্মরক্ষার দক্ষতা গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। নিয়মিত মার্শাল আর্টের অনুশীলনের মাধ্যমে ছাত্রছাত্রীরা সম্মান, সহিষ্ণুতা, আত্মনিয়ন্ত্রণ এবং কঠোর পরিশ্রমের মতো মূল্যবোধও অর্জন করে।বিশেষ করে বর্তমান প্রযুক্তিনির্ভর সময়ে শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে মার্শাল আর্টের গুরুত্বও তুলে ধরা হয়। আন্তর্জাতিক প্রতিযোগিতায় এই সাফল্য সেই অনুশীলনেরই প্রতিফলন বলে মনে করছেন অ্যাকাডেমির সঙ্গে যুক্তরা।এই আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজন করে ছাত্রছাত্রীদের বিশ্বমঞ্চে নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ করে দেওয়ার জন্য Hanshi Premjit Sen-কে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন অ্যাকাডেমির পক্ষ থেকে সংশ্লিষ্টরা।একসঙ্গে ১০টি পদক জয়ের এই সাফল্যে উচ্ছ্বসিত Suvajit Seishinkai Martial Arts Sports and Self Defence Academy। আন্তর্জাতিক মঞ্চে জঙ্গলমহলের তরুণ প্রতিভাদের এই সাফল্য আগামী দিনে আরও বড় স্বপ্ন দেখার অনুপ্রেরণা জোগাবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।