অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

কাজী নজরুল ইসলাম বিমানবন্দরের যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে বিমান বন্দরের সামনে বাসের স্টপেজ দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য পরিবহণ দফতর!

কাজী নজরুল ইসলাম বিমানবন্দরের যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে বিমান বন্দরের সামনে বাসের স্টপেজ দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য পরিবহণ দফতর। দীর্ঘদিন ধরেই বিমান বন্দরের সামনে স্টপেজ দেওয়ার ব্যাপারে অনুরোধ জানানো হয়েছিল বন্দর কর্তৃপক্ষের তরফে। অবশেষে স্টপেজ দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত জানাল পরিবহণ দফতর।বৃহস্পতিবার অণ্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দর সংলগ্ন ১৯ নম্বর জাতীয় সড়কে বাস স্টপেজ দেওয়া বাধ্যতামূলক করল রাজ্য সরকার। বিমানবন্দর কর্তৃপক্ষের দীর্ঘদিনের অভিযোগ ও আবেদনে এই সিদ্ধ

কাজী নজরুল ইসলাম বিমানবন্দরের যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে বিমান বন্দরের সামনে বাসের স্টপেজ দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য পরিবহণ দফতর!

নিজস্ব প্রতিবেদন : কাজী নজরুল ইসলাম বিমানবন্দরের যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে বিমান বন্দরের সামনে বাসের স্টপেজ দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য পরিবহণ দফতর। দীর্ঘদিন ধরেই বিমান বন্দরের সামনে স্টপেজ দেওয়ার ব্যাপারে অনুরোধ জানানো হয়েছিল বন্দর কর্তৃপক্ষের তরফে। অবশেষে স্টপেজ দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত জানাল পরিবহণ দফতর।বৃহস্পতিবার অণ্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দর সংলগ্ন ১৯ নম্বর জাতীয় সড়কে বাস স্টপেজ দেওয়া বাধ্যতামূলক করল রাজ্য সরকার। বিমানবন্দর কর্তৃপক্ষের দীর্ঘদিনের অভিযোগ ও আবেদনে এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। ওই জাতীয় সড়ক হয়ে ঝাড়খণ্ড, বিহার ও ওড়িশা যাতায়াত করে বহু দূরপাল্লার বাস। রাজ্য পরিবহণ দফতর পরিবহনের সংশ্লিষ্ট বিভাগকে অণ্ডালে স্টপেজ দেওয়ার জন্য আবেদন করেছে।যদিও স্টেট ট্রান্সপোর্ট অথরিটির দাবি, উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের প্রতিটি বাস অণ্ডালে স্টপেজ দেয়। বিমানবন্দর কর্তৃপক্ষের অভিযোগ ছিল, বিমান বন্দরের সামনে বাস স্টপেজ না দেওয়ায় বিমান যাত্রীরা দুর্ভোগের সম্মুখীন হচ্ছে। তাই সমস্যা দূর করতে এবং স্টপেজ সুনিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। এবার থেকে দূরপাল্লার সমস্ত বাস বিমান বন্দরের সামনে থামবে।


সম্পর্কিত খবর

৩০০ বছরের ঐতিহ্যে আজও কালী রূপে পূজিতা দুর্গাপুরের বন্দ্যোপাধ্যায় পরিবারের মেয়ে! সম্পাদক সমীপেষু

৩০০ বছরের ঐতিহ্যে আজও কালী রূপে পূজিতা দুর্গাপুরের বন্দ্যোপাধ্যায় পরিবারের মেয়ে!

পুকুরের কালো জলে তলিয়ে গিয়েছিলেন বাড়ির মেয়ে। সারা রাত ধরে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি। কিন্তু পরদিন ভোরে, লোকবিশ্বাস অনুযায়ী, মাথায় জলপূর্ণ কলস নিয়ে পুকুর থেকে উঠে এসেছিলেন সেই মেয়েই। তারপর তাঁর নির্দেশেই শুরু হয়েছিল কালীপুজো। প্রায় ৩০০ বছর ধরে দুর্গাপুরের আমড়াই গ্রামের বন্দ্যোপাধ্যায় পরিবারে কালী রূপে পূজিতা হয়ে আসছেন কল্যাণী বন্দ্যোপাধ্যায়। ইতিহাস, পারিবারিক জনশ্রুতি ও ধর্মীয় বিশ্বাসের মেলবন্ধনে এই পুজো আজও বহন করে চলেছে এক রহস্যময় ঐতিহ্য। কুলীন প্রথার শিকার কল্যাণীর আশ

টানা বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুর, ভোগান্তিতে শহরবাসী! দুর্গাপুর

টানা বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুর, ভোগান্তিতে শহরবাসী!

টানা কয়েকদিনের নিম্নচাপের জেরে ভারী বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুরের একাধিক এলাকা। কোথাও রাস্তার উপর হাঁটুসমান জল, কোথাও আবার জল জমে তৈরি হয়েছে জলাবদ্ধতা। দীর্ঘক্ষণ জল না নামায় ব্যাহত হচ্ছে যান চলাচল। জলমগ্ন রাস্তা পেরোতে গিয়ে নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ—সকলকেই চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে।দুর্গাপুরের ২৩ নম্বর ওয়ার্ডের এমএমসি এলাকার ব্রিজের নিচে জল জমে পরিস্থিতি কার্যত দুর্ভোগের চেহারা নিয়েছে। একই ছবি ধরা পড়েছে বেনাচিতির শ্রীনগর পল্লি, তপোবন হাউসিং আবাসন, দুর্গাপুর স্টেশন বাজা

দুই সোনা, এক রুপো—ইতালির মঞ্চে দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলের সৌমিকের ঐতিহাসিক জয়! দুর্গাপুর

দুই সোনা, এক রুপো—ইতালির মঞ্চে দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলের সৌমিকের ঐতিহাসিক জয়!

দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র সৌমিক মণ্ডলের মুকুটে জুড়ল আন্তর্জাতিক সাফল্যের নতুন পালক। ইতালির তুরিনে আয়োজিত ১৯তম আন্তর্জাতিক আর্থ সায়েন্স অলিম্পিয়াডে (IESO) অসাধারণ পারফরম্যান্স করে দুটি স্বর্ণপদক এবং একটি রৌপ্যপদক অর্জন করেছেন তিনি। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিভাবান তরুণ ভূবিজ্ঞানীদের সঙ্গে প্রতিযোগিতায় নেমে সৌমিকের এই সাফল্য দেশের জন্যও গর্বের। প্রায় ১৮ হাজার প্রতিযোগীর মধ্যে প্রাথমিক পর্যায়ের জাতীয় বাছাই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তাঁর আন্তর্জা