অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

"নয় দুয়ারের বারো উঠোন" - মহিবুল আলম

গোমতী বানের উজানে আরিচা নামের একটা উপনদী- বুবুদের নয় দুয়ারের বারো উঠোনের গল্প হয়তো তোমাকে বলিনি। আরিচার মৃত্যুর মতো বুক উঁচিয়ে বুবুরা বেলা অবেলায় দিঘল উঠোন পেরিয়ে দিঘল বেলায় হাঁটতো। প্রতিদিন সন্ধ্যাবেলা গোধূলির আলো গায়ে মেখে একটা লোকাল ট্রেন কুঁউ ঝিঁক ঝিঁক, কুঁউ ঝিঁক ঝিঁক, খটাশ খটাশ শব্দ করে বিজাতীয় আর্তনাদে আরিচা স্টেশানে থমকে দাঁড়াতো। কিছু যাত্রি নামতো- কয়েকজন বোঁচকাপাটি নিয়ে প্রাণান্তর ট্যাঁ ট্যাঁ করা এঁদো ছেলেকে টানতে টানতে হেঁচড়াতে হেঁচড়াতে ট্রেনের গতরে এক এক করে নিজ শরীরটা ঠেলে দিতো। তারপর

"নয় দুয়ারের বারো উঠোন"   - মহিবুল আলম

গোমতী বানের উজানে আরিচা নামের একটা উপনদী-
বুবুদের নয় দুয়ারের বারো উঠোনের গল্প হয়তো তোমাকে বলিনি।
আরিচার মৃত্যুর মতো বুক উঁচিয়ে বুবুরা বেলা অবেলায়
দিঘল উঠোন পেরিয়ে দিঘল বেলায় হাঁটতো।
প্রতিদিন সন্ধ্যাবেলা গোধূলির আলো গায়ে মেখে একটা লোকাল ট্রেন
কুঁউ ঝিঁক ঝিঁক, কুঁউ ঝিঁক ঝিঁক, খটাশ খটাশ শব্দ করে
বিজাতীয় আর্তনাদে আরিচা স্টেশানে থমকে দাঁড়াতো। কিছু যাত্রি নামতো-
কয়েকজন বোঁচকাপাটি নিয়ে প্রাণান্তর ট্যাঁ ট্যাঁ করা এঁদো ছেলেকে টানতে টানতে
হেঁচড়াতে হেঁচড়াতে ট্রেনের গতরে এক এক করে নিজ শরীরটা ঠেলে দিতো।
তারপর ট্রেন ছোটতো-

ট্রেনের গতি ছিল শকুনের আঁচড় খাওয়া বুকের মতন
শুরুতেই ঝড় উঠতো না।
আরিচার ঠিক পশ্চিমে দিঘল ভাটিতে ধোঁয়া ওঠা সন্ধ্যায় বুবুরা
শরীরে কাপড় পেঁচিয়ে শীতল জলে তির তির দেহ ভিজাতো।
দীর্ঘ ছায়া ছিল। রূপ ছিল সোনামুখী সুঁইয়ের মতো। চুল আর
খসে পড়া বুক নিয়ে খলবল বুবুদের ডাক- ‘ওরে অই মাঝি, মহাজন কেডা?’
দূর গাঁও থেকে সারি সারি সেই মহাজন-
শরীরে নৌকোর দুলুনি, কোমরে টাকার খুলতি, কীসব শতাংশের ভাগ!
ফিরতি ট্রেনের বগি উগলেও কিছু মহাজন পানের পিক ফেলে আলুথালু শরীরে নামতো।

স্টেশানটা ছিল বুবুদের নয় উঠোনের ঠিক বারো দুয়ারের পরে।
রাতভর স্টেশানের হল্লা করা গান-
বুবুরাও গান বাঁধতো।
নতুন বুবুরা মধ্যরাতে মহাজনের খামচানো নখে রাত ভোর হওয়া অবধি
গানের বেহাল শরীরে শরীর মিলিয়ে অনবরত কাঁদতো- ‘ইঁই-ইঁ!’...

শতবছরের পুরাতন পুথির মতোই যেন বুবুদের নয় দুয়ারের বারোটি উঠোন।

সম্পর্কিত খবর

আবৃত্তি শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ সংযোজন, প্রকাশিত হল স্বাগতা পাণ্ডের ‘বাচিক’ কবিতা

আবৃত্তি শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ সংযোজন, প্রকাশিত হল স্বাগতা পাণ্ডের ‘বাচিক’

বিশিষ্ট আবৃত্তি শিল্পী তথা লেখিকা স্বাগতা পাণ্ডে-এর আরও একটি বই প্রকাশিত হলো। বই টি র নাম "বাচিক"। বইটি বঙ্গীয় সঙ্গীত পরিষদের আবৃত্তির সিলেবাস এর উপর লেখা ও সংকলন করা। এটি দ্বিতীয় খণ্ড। প্রথম খণ্ডটি বেরিয়েছে এই বছর অর্থাৎ ২০২৬ কলকাতা আন্তর্জাতিক বইমেলায়। বইটি প্রকাশনা করেছে লালমাটি পাবলিকেশন (কলেজ স্ট্রিট। কলকাতা)। এক সাদামাটা কিন্তু আন্তরিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়। এই গ্রন্থটি বঙ্গীয় সঙ্গীত পরিষদের আবৃত্তি বিভাগের পাঠ্যক্রম অনুসারে রচিত ও সংকলিত

বাংলা সাহিত্যের জগতে নক্ষত্রপতন, প্রয়াত কিংবদন্তি সাহিত্যিক প্রফুল্ল রায়! পশ্চিমবঙ্গ

বাংলা সাহিত্যের জগতে নক্ষত্রপতন, প্রয়াত কিংবদন্তি সাহিত্যিক প্রফুল্ল রায়!

প্রয়াত হলেন কিংবদন্তি সাহিত্যিক প্রফুল্ল রায়। বাংলা কথাসাহিত্যের একটি জনপ্রিয় ধারার নাম প্রফুল্ল রায়। তাঁর শ্রেষ্ঠ রচনা গুলির মধ্যে ‘কেয়া পাতার নৌকো’, ‘মন্দ মেয়ের উপাখ্যান’ সকল সাহিত্য পিপাসুদের মনে আজীবন ছাপ রেখে যাবে। সাহিত্য সমাজ হারাল তাদের অভিভাবক কে। ৯০ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি দিলেন কথা সাহিত্যিক প্রফুল্ল রায়। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। ভর্তি ছিলেন একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই বিশিষ্ট বাঙালি সাহিত্যিক প্রয়াত হয়েছেন। উল্লেখ্য,১৯৩৪ সালের

এসেছেন, তিনি এসেছেন --  তপন বন্দ্যোপাধ্যায় কবিতা

এসেছেন, তিনি এসেছেন -- তপন বন্দ্যোপাধ্যায়

যেই না বোশেখ এল ডালে ডালে কী হিল্লোল কৃষ্ণচূড়ার মুখে হাসি আকাশবাতাস জুড়ে রবিঠাকুরের গান ওড়াউড়ি করে রাশি রাশি; ছাতিম তলায় বসে শালিকেরা গুনগুন তারাও কি গান গায় আজ জারুলফুলের রঙে হাওয়াদের মাখামাখি তাদেরও কী বৈশাখী সাজ! একটি কিশোর যায় কী সুন্দর সেজেগুজে আবৃত্তি করবে বুঝি সেও কিশোরী নাচের বেশে শরীরে বিভঙ্গ তুলে রবিবাবু ডেকেছে তাকেও; সুখী গৃহকোণে আজ বেজে যায় গ্রামোফোন পুরোনো দিনের স্মৃতি নিয়ে ওরে গৃহবাসী আজ খোল দ্বার খোল তিনি এসেছেন সবাইকে জানিয়ে।