অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

শীতের আবহে বন্ধ কেদারনাথ ও বদ্রীনাথের দরজা!

শীতের আবহে বন্ধ কেদারনাথ ও বদ্রীনাথের দরজা!

শীতের আগমনে হিমালয়ের কোলে অবস্থিত দেশের অন্যতম পবিত্র তীর্থক্ষেত্র কেদারনাথ ও বদ্রীনাথ মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হল। দীর্ঘ কয়েক মাসের তীর্থযাত্রা শেষে ধর্মীয় রীতি ও প্রাচীন ঐতিহ্য মেনে শীতকালীন বিশ্রামে গেলেন বাবা কেদার ও বদ্রি বিশাল। মন্দির চত্বরে ভক্তদের উপস্থিতি, ভজন-কীর্তন এবং ‘জয় বাবা কেদার’ ধ্বনিতে তৈরি হয় এক আবেগঘন পরিবেশ।

11 নভেম্বর বন্ধ কেদারনাথ মন্দিরের দরজা : ভাইফোঁটার দিন, 11 নভেম্বর 2026, বুধবার শীতকালীন মরসুমের জন্য বন্ধ করে দেওয়া হয় কেদারনাথ মন্দিরের দরজা। সকাল সাড়ে 8টা নাগাদ ধর্মীয় আচার-অনুষ্ঠান ও বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে মন্দিরের দরজা বন্ধ করা হয়। এই বিশেষ মুহূর্তের সাক্ষী থাকতে উপস্থিত ছিলেন হাজার হাজার পুণ্যার্থী।প্রবল তুষারপাত ও প্রতিকূল আবহাওয়ার কারণে প্রতি বছর শীতকালে কেদারনাথ মন্দিরে সাধারণ দর্শন বন্ধ রাখা হয়। তবে মন্দিরের দরজা বন্ধ হলেও বাবা কেদারের পুজো-অর্চনা বন্ধ থাকে না। প্রচলিত প্রথা অনুযায়ী, দেবতার উৎসব ডোলি শীতকালীন গদ্দিস্থল উখিমঠের ওঙ্কারেশ্বর মন্দিরে নিয়ে যাওয়া হয়। সেখানে শীতকালজুড়ে নিয়মিত পুজো-অর্চনা সম্পন্ন হয়।প্রাপ্ত তথ্য অনুযায়ী, চলতি বছরে কেদারনাথ ধামে মোট 19 লক্ষ 22 হাজার 138 জন পুণ্যার্থী দর্শন করেছেন। প্রতিকূল আবহাওয়া ও যাতায়াতের নানা সমস্যার মধ্যেও ভক্তদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো।

16 নভেম্বর বন্ধ বদ্রীনাথ ধামের দরজা : অন্যদিকে, উত্তরাখণ্ডের আরেক গুরুত্বপূর্ণ তীর্থক্ষেত্র বদ্রীনাথ ধামের দরজাও 16 নভেম্বর 2026, সোমবার রাত 9টা 37 মিনিটে শীতকালীন মরসুমের জন্য বন্ধ করে দেওয়া হয়। মন্দিরে মরসুমের প্রথম তুষারপাতের আবহে শেষ দর্শনের জন্য ভিড় জমিয়েছিলেন অসংখ্য ভক্ত।প্রাপ্ত তথ্য অনুসারে, চলতি মরসুমে বদ্রীনাথ ধামে 23 লক্ষেরও বেশি পুণ্যার্থী দর্শন করেছেন। দরজা বন্ধের আগে মন্দিরে বিশেষ ধর্মীয় অনুষ্ঠান ও প্রাচীন ঐতিহ্য মেনে বিভিন্ন আচার পালন করা হয়।শীতকালে প্রবল তুষারপাত ও তীব্র ঠান্ডার কারণে বদ্রীনাথ মন্দিরে নিয়মিত দর্শন বন্ধ থাকে। এই সময়ে প্রচলিত ধর্মীয় রীতি অনুযায়ী শীতকালীন পূজার ব্যবস্থা করা হয়।

চারধাম যাত্রায় মরসুমের সমাপ্তি : কেদারনাথ ও বদ্রীনাথের দরজা বন্ধ হওয়ার মধ্য দিয়ে 2026 সালের চারধাম যাত্রার মূল পর্বের সমাপ্তি ঘটল।