অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

এম.এল.এ কাপ-২০২৬-এর ফাইনালে SBXI মেদিনীপুর চ্যাম্পিয়ন, সংঘশ্রী ময়দানে উচ্ছ্বাস!

খড়গপুরের সংঘশ্রী ময়দানে তিন দিনব্যাপী নকআউট ফুটবল প্রতিযোগিতা ‘এমএলএ কাপ-২০২৬’-এর ফাইনালে চ্যাম্পিয়ন হলো SBXI মেদিনীপুর। শুক্রবার, ৭ আগস্ট থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয় রবিবার, ৯ আগস্ট। ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের ক্যাবিনেট মন্ত্রী দিলীপ ঘোষ, মন্ত্রী রাজেশ মাহাতা, খড়গপুর টাউন থানার আইসি অমিত কুমার মিত্র-সহ ক্লাবের সদস্য ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।তিন দিন ধরে চলা এই প্রতিযোগিতাকে ঘিরে খড়গপুরের সংঘশ্রী ময়দানে

এম.এল.এ কাপ-২০২৬-এর ফাইনালে SBXI মেদিনীপুর চ্যাম্পিয়ন, সংঘশ্রী ময়দানে উচ্ছ্বাস!

অরিন্দম চক্রবর্তী: খড়গপুরের সংঘশ্রী ময়দানে তিন দিনব্যাপী নকআউট ফুটবল প্রতিযোগিতা ‘এমএলএ কাপ-২০২৬’-এর ফাইনালে চ্যাম্পিয়ন হলো SBXI মেদিনীপুর। শুক্রবার, ৭ আগস্ট থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয় রবিবার, ৯ আগস্ট।

ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের ক্যাবিনেট মন্ত্রী দিলীপ ঘোষ, মন্ত্রী রাজেশ মাহাতা, খড়গপুর টাউন থানার আইসি অমিত কুমার মিত্র-সহ ক্লাবের সদস্য ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।তিন দিন ধরে চলা এই প্রতিযোগিতাকে ঘিরে খড়গপুরের সংঘশ্রী ময়দানে ফুটবলপ্রেমীদের ব্যাপক উৎসাহ ও ভিড় লক্ষ্য করা যায়।

ফাইনাল ম্যাচ ঘিরেও দর্শকদের মধ্যে ছিল বিশেষ উন্মাদনা।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, খেলাধুলা তরুণ প্রজন্মকে নেশা ও বিভিন্ন অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

নিয়মিত খেলাধুলার চর্চার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব বলেও তিনি আশা প্রকাশ করেন।‘এমএলএ কাপ-২০২৬’-এর সফল আয়োজনকে কেন্দ্র করে খড়গপুরে ফুটবলপ্রেমীদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

সম্পর্কিত খবর

ব্যাট হাতে স্বপ্নের উড়ান! চন্দ্রকোনা রোডে 21 খুদে খেলোয়াড়কে নিয়ে ব্যাডমিন্টন উৎসব পশ্চিম মেদিনীপুর

ব্যাট হাতে স্বপ্নের উড়ান! চন্দ্রকোনা রোডে 21 খুদে খেলোয়াড়কে নিয়ে ব্যাডমিন্টন উৎসব

আইপিএলে বড়সড় অদলবদল! মুম্বইয়ে হার্দিক, পঞ্জাব ছাড়লেন অর্শদীপ খেলা

আইপিএলে বড়সড় অদলবদল! মুম্বইয়ে হার্দিক, পঞ্জাব ছাড়লেন অর্শদীপ

বিশ্বকাপ অধরাই, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন CR7 খেলা

বিশ্বকাপ অধরাই, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন CR7

ক্লাব ফুটবলে সাফল্যের প্রায় সমস্ত শিখরই ছুঁয়েছেন তিনি। একাধিক ঘরোয়া ও আন্তর্জাতিক ট্রফি, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এবং একাধিক ব্যালন ডি’অর—ব্যক্তিগত ও দলগত সাফল্যের ঝুলিতে রয়েছে অসংখ্য রেকর্ড। তবুও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ফুটবলজীবনে একটি আক্ষেপ বারবার ফিরে এসেছে। সেটি হলো বিশ্বকাপ ট্রফি। দীর্ঘ ২৩ বছরের আন্তর্জাতিক ফুটবল কেরিয়ারে একাধিক স্মরণীয় মুহূর্ত উপহার দিলেও বিশ্বসেরার মুকুট অধরাই থেকে গিয়েছে পর্তুগিজ মহাতারকার। সোশাল মিডিয়াতে পোস্ট করে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নে