কলকাতায় ‘সেরা বাঙালি’ পুরস্কারে ভূষিত হলেন অভিনেতা চঞ্চল চৌধুরী।
কলকাতায় ‘সেরা বাঙালি’ পুরস্কারে ভূষিত হলেন অভিনেতা চঞ্চল চৌধুরী। এবিপি আনন্দ সেরা বাঙালি সম্মাননা-২০২৩-এ অভিনয়শিল্পে অবদানের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার পেলেন তিনি। রোববার (৩ ডিসেম্বর) জাঁকজামকপূর্ণ আয়োজনে তাঁর হাতে এই পুরস্কার তুলে দেন টলিউড তারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। অভিনয়শিল্পে অবদানের জন্য এবিপি আনন্দ ‘সেরা বাঙালি’ সম্মাননা পুরস্কার দেওয়া হয়। অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন বাংলাদেশী এই অভিনেতা। সেরা বাঙালি’ পুরস্কার প্রাপ্তির পর চঞ্চল চৌধুরী গণমাধ্যমে বলেন
কলকাতায় ‘সেরা বাঙালি’ পুরস্কারে ভূষিত হলেন অভিনেতা চঞ্চল চৌধুরী। এবিপি আনন্দ সেরা বাঙালি সম্মাননা-২০২৩-এ অভিনয়শিল্পে অবদানের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার পেলেন তিনি। রোববার (৩ ডিসেম্বর) জাঁকজামকপূর্ণ আয়োজনে তাঁর হাতে এই পুরস্কার তুলে দেন টলিউড তারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। অভিনয়শিল্পে অবদানের জন্য এবিপি আনন্দ ‘সেরা বাঙালি’ সম্মাননা পুরস্কার দেওয়া হয়। অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন বাংলাদেশী এই অভিনেতা।
সেরা বাঙালি’ পুরস্কার প্রাপ্তির পর চঞ্চল চৌধুরী গণমাধ্যমে বলেন, ‘আমি আপ্লুত, অভিভূত। সত্যিই খুব ভালো লাগছে। বাংলাদেশের একজন মানুষ হিসেবে ভারতে এই পুরস্কার পেয়ে আমি আনন্দিত। অভিনয়শিল্পী হিসেবে নিজ দেশে অনেক পুরস্কার পেয়েছি, মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছি। ভারতের মাটিতেও এত বড় সম্মান আমার জন্য বড় কিছু। ’
তিনি আরও বলেন, ‘শিল্পী হিসেবে দেশের বাইরে আমার অর্জন মানেই বাংলাদেশের অর্জন। সবার আগে আমার নিজের দেশ। শিল্পচর্চার মাধ্যমে নিজ দেশকে সম্মান এনে দিতে পারলে ভালো লাগে। ’
ভারতীয় বিখ্যাত চলচ্চিত্র পরিচালক মৃণাল সেনকে নিয়ে ‘পদাতিক’ সিনেমা নির্মাণ করেছেন সৃজিত মুখার্জি। সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী।
সিনেমাটি মুক্তির অপেক্ষায়। এদিকে, অক্টোবরে ছবিটি প্রথমবার প্রদর্শিত হয়েছে‘লন্ডন-ইন্ডিয়া চলচ্চিত্র উৎসব’-এ। সেখানে দারুণ প্রশংসিত হয় ছবিটি, প্রশংসিত হয় মৃণালরূপী চঞ্চল চৌধুরীর অভিনয়ও। এছাড়াও, সিনেমাটি ২৮তম কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে।
সম্পর্কিত খবর
সাত সমুদ্র পেরিয়েও ভারতীয় সংস্কৃতিতে অটুট টান!
বিদেশের মাটিতে থাকলেও ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি টান একটুও কমেনি বলিউডের ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়ার। লস এঞ্জেলেস, ক্যালিফোর্নিয়ায় স্বামী নিক জোনাসের সঙ্গে সাড়ম্বরে করওয়া চৌথ উদযাপন করলেন অভিনেত্রী। তবে এবারের উদযাপনে বিশেষভাবে নজর কেড়েছেন নিক জোনাস। ভারতীয় রীতিনীতি মেনে স্ত্রীর সঙ্গে ব্রত ও পুজোর আয়োজনে তাঁর উৎসাহ যেন চোখে পড়ার মতো।সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে মার্কিন মুলুকে সংসার পাতলেও নিজের শিকড়কে ভোলেননি প্রিয়াঙ্কা। ভারতীয় উৎসব, আচার-অনুষ্ঠান এবং পার
ঐতিহ্য, আবেগ আর মহানায়কের স্মৃতি—উত্তম কুমারের বাড়ির কোজাগরী লক্ষ্মীপুজোয় আজও অমলিন আভিজাত্য!
ইট, কাঠ, সিমেন্ট আর বালির তৈরি একটি বাড়ি। কিন্তু সেই বাড়ির প্রতিটি কোণে জড়িয়ে রয়েছে বাংলা চলচ্চিত্রের এক কিংবদন্তির স্মৃতি, আবেগ ও ইতিহাস। ভবানীপুরের গিরিশ মুখার্জি রোডে মহানায়ক উত্তম কুমারের বাড়ি শুধু একটি বাসস্থান নয়, তাঁর অনুরাগীদের কাছে যেন এক তীর্থস্থান। এখানেই এক সাধারণ যুবকের অসাধারণ হয়ে ওঠার ইতিহাসের সাক্ষী হয়ে রয়েছে পরিবারের কোজাগরী লক্ষ্মীপুজো। ১৪৩৩ বঙ্গাব্দেও সেই ঐতিহ্য মেনেই ধুমধাম করে অনুষ্ঠিত হল দেবী লক্ষ্মীর আরাধনা।এই পুজোকে ঘিরে পরিবারের সদস্যদের ব্য
জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রী ইয়ামি গৌতম, ‘আর্টিকেল ৩৭০’-এর জুনি হাকসারের চরিত্রে বাজিমাত!
৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে সেরা অভিনেত্রীর সম্মান ছিনিয়ে নিলেন বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম। ‘আর্টিকেল ৩৭০’ ছবিতে ‘জুনি হাকসার’-এর চরিত্রে তাঁর অভিনয়ের জন্য দেশের অন্যতম মর্যাদাপূর্ণ এই চলচ্চিত্র সম্মানে ভূষিত হলেন অভিনেত্রী।মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর গুজরাটের একতা নগরী (কেভাডিয়া)-তে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার গ্রহণ করেন ইয়ামি গৌতম। দিল্লির বাইরে আয়োজিত জাতীয় চলচ্চিত্র পুরস্কারের এই মঞ্চে দাঁড়িয়ে কেরিয়ারের প্রথম জাতীয় পুর