৩০০ বছরেরও বেশী প্রাচীন এক আটচালা শিব মন্দির!
আপনারা কি জানেন কোলকাতার বুকেই আজও দাঁড়িয়ে আছে প্রায় ১০ ফুট উঁচু শিবলিঙ্গ বিশিষ্ট ৩০০ বছরেরও বেশী প্রাচীন এক আটচালা শিব মন্দির। যার সংস্কার করা নিষিদ্ধ, যেখানে মহাদেবকে মোটা শিকল দিয়ে বেঁধে রাখতে হয়, যেখানে প্রকৃতিই নিজে এই প্রাচীন শিব মন্দিরকে রক্ষা করে চলেছে। আমরা দেশ বিদেশের অনেক মন্দির ঘুরে বেড়ালেও, অনেকেই জানি না এই মন্দিরের কথা। ১৭১৬ খ্রীষ্টাব্দে যখন সবে কোলকাতা শহরের জন্মলগ্নের সূচনা হচ্ছে, তখন বিখ্যাত হাটখোলা দত্ত পরিবারের রসিকলাল দত্ত এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এটির অবস্থান নিমতলা শ্মশ
আপনারা কি জানেন কোলকাতার বুকেই আজও দাঁড়িয়ে আছে প্রায় ১০ ফুট উঁচু শিবলিঙ্গ বিশিষ্ট ৩০০ বছরেরও বেশী প্রাচীন এক আটচালা শিব মন্দির। যার সংস্কার করা নিষিদ্ধ, যেখানে মহাদেবকে মোটা শিকল দিয়ে বেঁধে রাখতে হয়, যেখানে প্রকৃতিই নিজে এই প্রাচীন শিব মন্দিরকে রক্ষা করে চলেছে। আমরা দেশ বিদেশের অনেক মন্দির ঘুরে বেড়ালেও, অনেকেই জানি না এই মন্দিরের কথা। ১৭১৬ খ্রীষ্টাব্দে যখন সবে কোলকাতা শহরের জন্মলগ্নের সূচনা হচ্ছে, তখন বিখ্যাত হাটখোলা দত্ত পরিবারের রসিকলাল দত্ত এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এটির অবস্থান নিমতলা শ্মশান ঘাটের খুব কাছেই। মন্দিরের শিবলিঙ্গকে প্রায় ৩০০ বছর ধরে একটি লোহার শিকল পরিয়ে রাখা আছে। এর পিছনে আছে লোকমুখে প্রচলিত এক কাহিনী। বহুবছর আগে মন্দিরের দরজা নাকি একবার আপনা হতে খুলে যায় আর তারপর স্থানীয় মানুষেররা দেখেন ভিতরে শিবলিঙ্গ নেই। তখন অনেক খোঁজা খুঁজির পর পাশ দিয়ে বহমান গঙ্গা বক্ষ থেকে উদ্ধার করা হয় এই বিশাল শিবলিঙ্গ। তারপর থেকে শিকল দিয়ে বেঁধে রাখা আছে। এর পরের কাহিনীতে আসা যাক, এই মন্দিরের সংস্কার নিয়ে। বহুবার চেষ্টা করা হয়েছে এই মন্দিরের সংস্কারের। কিন্তু প্রতিবারই বাধা এসেছে। সম্পূর্ণ হয় নি। এমনকি আধুনিক সময়ের অনেক বড় প্রোমোটারও এর সংস্কারের চেষ্টা করেছিলেন। কিন্তু সকলেই বাধাপ্রাপ্ত হয়ে হাল ছেড়ে দিয়েছেন। আসলে ভোলে বাবা মনেহয় এই "বৃদ্ধ মন্দিরে" এই ভাবেই অবস্থান করতে চান। মন্দিরের ঠিক মাথায় একটি বট গাছ আছে। আর মহাদেবের জটার ন্যায় তার অসংখ্য ঝুড়ি শক্ত করে ধরে রেখেছে এই মন্দির। আর এটাই অন্যতম আকর্ষণ এই মন্দিরের সুবিশাল শিবলিঙ্গের সাথে। সিঁড়ি দিয়ে উঠে এখানে শিবের মাথায় জল ঢালতে হয়।

সম্পর্কিত খবর
লাইফস্টাইল & বেড়ানো
জিন্সের ছোট পকেট: এক ঐতিহাসিক আবিষ্কারের গল্প
জিন্স পরেন অথচ ডান দিকের বড় পকেটের ওপর থাকা ছোট্ট পকেটটির দিকে কখনও নজর দেননি—এমন মানুষ খুব কমই আছেন। অনেকেই এটিকে শুধুই নকশার অংশ বলে মনে করলেও, এই ক্ষুদ্র পকেটের সঙ্গে জড়িয়ে রয়েছে প্রায় দেড়শো বছরের ইতিহাস এবং এক গুরুত্বপূর্ণ ব্যবহারিক উদ্দেশ্য। ১৮৭৩ সালে বিশ্বের অন্যতম জনপ্রিয় জিন্স নির্মাতা Levi Strauss এবং দর্জি Jacob Davis প্রথম রিভেটযুক্ত জিন্স বাজারে আনেন। সেই সময়ে কবজির ঘড়ির প্রচলন ছিল না। বরং কাউবয়, সোনার খনির শ্রমিক ও রেলকর্মীদের মধ্যে চেইনযুক্ত ‘পকেট ঘড়ি’
অন্যান্য
অ্যালকালাইন ওয়াটার: সত্যিই কি ম্যাজিক ড্রিংক?
সুস্থ থাকতে জলপানের বিকল্প নেই। তবে এখন সাধারণ জলের পাশাপাশি অ্যালকালাইন ওয়াটার নিয়েও বাড়ছে আগ্রহ। বিরাট কোহলি থেকে নীতা অম্বানী—অনেক পরিচিত মুখের পছন্দের তালিকায় থাকায় এই জল নিয়ে কৌতূহলও বেড়েছে। অ্যালকালাইন ওয়াটার কি সত্যিই সাধারণ জলের চেয়ে বেশি উপকারী? উল্লেখ্য,সাধারণ পানীয় জলের পিএইচ মান প্রায় ৭। অন্যদিকে, অ্যালকালাইন ওয়াটারের পিএইচ সাধারণত ৮ থেকে ৯.৫-এর মধ্যে থাকে। এতে ক্যালশিয়াম, ম্যাগনেশিয়াম এবং পটাশিয়ামের মতো কিছু খনিজ উপাদান যুক্ত করা হয়, যার ফলে জলের ক্
বিশ্ব
প্রয়াত ফ্যাশন সম্রাট ভ্যালেন্টিনো, বয়স হয়েছিল ৯৩
বিশ্ব ফ্যাশন জগতের কিংবদন্তি শিল্পী ভ্যালেন্টিনো গারাভানির জীবনাবসান হল রোমেই। সোমবার রাতে (ভারতীয় সময়ে) নিজের বাসভবনে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শেষ মুহূর্তে তাঁর পাশে ছিলেন প্রিয়জনেরা। অস্কার, কান চলচ্চিত্র উৎসব, গোল্ডেন গ্লোব-সহ বিশ্বের প্রায় সব বড় আন্তর্জাতিক পুরস্কার অনুষ্ঠানের রেড কার্পেটে যে নাটকীয় গ্ল্যামারের ঝলক দেখা যায়, তার পথিকৃৎ ছিলেন ভ্যালেন্টিনো। আজ থেকে বহু দশক আগে পোশাকে নাটকীয়তা, আভিজ