Skip to content

গড়বেতায় বিজেপির পরিবর্তন যাত্রায় বড় চমক! কুড়মি সমাজের রাজ্য সভাপতি রাজেশ মাহাতো যোগ দিলেন বিজেপিতে...

সেখ ওয়ারেশ আলী: গড়বেতায় বিজেপির পরিবর্তন যাত্রার সভায় এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক চমক সামনে এল। পশ্চিমবঙ্গ কুড়মি সমাজের রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন দীর্ঘদিন ধরে, তিনি হাজির হলেন বিজেপির পরিবর্তন যাত্রার সভামঞ্চে। আর সেখানেই আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-র উপস্থিতিতে বিজেপির পতাকা হাতে তুলে নিয়ে দলে নাম লেখান পশ্চিমবঙ্গ কুড়মি সমাজের পরিচিত মুখ রাজেশ মাহাতো। যোগদানের পর তিনি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর হাতে একটি ফাইলও তুলে দেন, যেখানে কুড়মি সমাজের একাধিক দাবি-দাওয়া উল্লেখ রয়েছে বলে জানা গেছে।

পরিবর্তন যাত্রার সভামঞ্চ থেকে কুড়মি সমাজের নেতা রাজেশ মাহাতো বলেন, “দীর্ঘদিন ধরে আমাদের সমাজের ন্যায্য দাবি-দাওয়া উপেক্ষিত হয়েছে। আমরা বারবার আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চাইতে চেয়েছি, কিন্তু বাস্তবে কোনও সদর্থক পদক্ষেপ দেখিনি। তাই আমরা পরিবর্তনের পক্ষে সিদ্ধান্ত নিয়েছি।” তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য রাজনৈতিক দ্বন্দ্ব নয়, আমাদের সমাজের উন্নয়ন।

May be an image of dais and text

শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক স্বীকৃতির প্রশ্নে কুড়মি সমাজকে বারবার প্রতিশ্রুতি দেওয়া হলেও তা পূরণ হয়নি। সেই কারণেই আমরা নতুন পথ বেছে নিয়েছি।” রাজেশ মাহাতো দাবি করেন, “আমরা আশা করছি নতুন রাজনৈতিক মঞ্চে আমাদের দাবিগুলি গুরুত্ব পাবে এবং দীর্ঘদিনের বঞ্চনার অবসান হবে।”

রাজনৈতিক মহলের মতে, আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই যোগদান যথেষ্ট তাৎপর্যপূর্ণ। জঙ্গলমহল অঞ্চলে কুড়মি সমাজের প্রভাব উল্লেখযোগ্য। সেখানে রাজেশ মাহাতোর দীর্ঘদিনের সংগঠনিক ভূমিকা এবং আন্দোলনের নেতৃত্ব তাঁকে একটি প্রভাবশালী মুখ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ফলে তাঁর বিজেপিতে যোগদান জঙ্গলমহলে দলের সাংগঠনিক ভিত আরও মজবুত করতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

Latest