অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

ফ্রান্সের দক্ষিণে ইতালির বর্ডারের লেবু উৎসব!

শুরু হয়েছে লেবু উৎসব। চলবে ২ সপ্তাহ ধরে। ফ্রান্সের দক্ষিণ-পূর্বে অবস্থিত একটি প্রাচীন শহর মেন্টন। ভূমধ্যসাগরের বুকের এ শহরটির অবস্থান একবারে ফ্রান্স আর ইতালি সীমান্তের পাশেই।অপরূপ সৌন্দর্যের কারণে একে বলা হয় ‘পার্ল অব ফ্রান্স’। মেন্টনে মানুষের বসবাস সেই আদিকাল থেকেই। আদিম মানুষ ও আধুনিক মানুষের প্রথম দিকের নমুনা পাওয়া গেছে এখানে। খ্রিস্টীয় ১১ শতকে এসে এখানে বড় আকারে জনবসতি গড়ে ওঠে। এর আবহাওয়া লেবু, কমলা আর ছোট ধরনের কমলালেবু উৎপাদনের জন্য আদর্শ। এ শহরের প্রতীকই হল লেবু। প্রতি

ফ্রান্সের দক্ষিণে ইতালির বর্ডারের লেবু উৎসব!

নিজস্ব সংবাদদাতা :  শুরু হয়েছে লেবু উৎসব। চলবে ২ সপ্তাহ ধরে। ফ্রান্সের দক্ষিণ-পূর্বে অবস্থিত একটি প্রাচীন শহর মেন্টন। ভূমধ্যসাগরের বুকের এ শহরটির অবস্থান একবারে ফ্রান্স আর ইতালি সীমান্তের পাশেই।অপরূপ সৌন্দর্যের কারণে একে বলা হয় ‘পার্ল অব ফ্রান্স’। মেন্টনে মানুষের বসবাস সেই আদিকাল থেকেই। আদিম মানুষ ও আধুনিক মানুষের প্রথম দিকের নমুনা পাওয়া গেছে এখানে। খ্রিস্টীয় ১১ শতকে এসে এখানে বড় আকারে জনবসতি গড়ে ওঠে। এর আবহাওয়া লেবু, কমলা আর ছোট ধরনের কমলালেবু উৎপাদনের জন্য আদর্শ। এ শহরের প্রতীকই হল লেবু। প্রতি বছর এখানে উদযাপিত হয় জমজমাট লেবু উৎসব। মেন্টনের বাড়িগুলো বিখ্যাত এদের চোখ ধাঁধানো দারুণ রঙের জন্য। এখানে এলে আরও বিমোহিত হতে হবে এর পৃথিবীখ্যাত বাগানগুলোর জন্য। বাগানের ফুল আর মেন্টনের বাড়িগুলোর রং দেখে মনে হয় এ যেন স্বপ্নের কোনো স্বর্গরাজ্য।

সম্পর্কিত খবর

জিন্সের ছোট পকেট: এক ঐতিহাসিক আবিষ্কারের গল্প লাইফস্টাইল & বেড়ানো

জিন্সের ছোট পকেট: এক ঐতিহাসিক আবিষ্কারের গল্প

জিন্স পরেন অথচ ডান দিকের বড় পকেটের ওপর থাকা ছোট্ট পকেটটির দিকে কখনও নজর দেননি—এমন মানুষ খুব কমই আছেন। অনেকেই এটিকে শুধুই নকশার অংশ বলে মনে করলেও, এই ক্ষুদ্র পকেটের সঙ্গে জড়িয়ে রয়েছে প্রায় দেড়শো বছরের ইতিহাস এবং এক গুরুত্বপূর্ণ ব্যবহারিক উদ্দেশ্য। ১৮৭৩ সালে বিশ্বের অন্যতম জনপ্রিয় জিন্স নির্মাতা Levi Strauss এবং দর্জি Jacob Davis প্রথম রিভেটযুক্ত জিন্স বাজারে আনেন। সেই সময়ে কবজির ঘড়ির প্রচলন ছিল না। বরং কাউবয়, সোনার খনির শ্রমিক ও রেলকর্মীদের মধ্যে চেইনযুক্ত ‘পকেট ঘড়ি’

অ্যালকালাইন ওয়াটার: সত্যিই কি ম্যাজিক ড্রিংক? অন্যান্য

অ্যালকালাইন ওয়াটার: সত্যিই কি ম্যাজিক ড্রিংক?

সুস্থ থাকতে জলপানের বিকল্প নেই। তবে এখন সাধারণ জলের পাশাপাশি অ্যালকালাইন ওয়াটার নিয়েও বাড়ছে আগ্রহ। বিরাট কোহলি থেকে নীতা অম্বানী—অনেক পরিচিত মুখের পছন্দের তালিকায় থাকায় এই জল নিয়ে কৌতূহলও বেড়েছে। অ্যালকালাইন ওয়াটার কি সত্যিই সাধারণ জলের চেয়ে বেশি উপকারী? উল্লেখ্য,সাধারণ পানীয় জলের পিএইচ মান প্রায় ৭। অন্যদিকে, অ্যালকালাইন ওয়াটারের পিএইচ সাধারণত ৮ থেকে ৯.৫-এর মধ্যে থাকে। এতে ক্যালশিয়াম, ম্যাগনেশিয়াম এবং পটাশিয়ামের মতো কিছু খনিজ উপাদান যুক্ত করা হয়, যার ফলে জলের ক্

প্রয়াত ফ্যাশন সম্রাট ভ্যালেন্টিনো, বয়স হয়েছিল ৯৩ বিশ্ব

প্রয়াত ফ্যাশন সম্রাট ভ্যালেন্টিনো, বয়স হয়েছিল ৯৩

বিশ্ব ফ্যাশন জগতের কিংবদন্তি শিল্পী ভ্যালেন্টিনো গারাভানির জীবনাবসান হল রোমেই। সোমবার রাতে (ভারতীয় সময়ে) নিজের বাসভবনে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শেষ মুহূর্তে তাঁর পাশে ছিলেন প্রিয়জনেরা। অস্কার, কান চলচ্চিত্র উৎসব, গোল্ডেন গ্লোব-সহ বিশ্বের প্রায় সব বড় আন্তর্জাতিক পুরস্কার অনুষ্ঠানের রেড কার্পেটে যে নাটকীয় গ্ল্যামারের ঝলক দেখা যায়, তার পথিকৃৎ ছিলেন ভ্যালেন্টিনো। আজ থেকে বহু দশক আগে পোশাকে নাটকীয়তা, আভিজ