গ্যাস সিলিন্ডার নিয়ে উদ্বেগ, কড়া পদক্ষেপ নবান্নের! আসানসোলে ডিস্ট্রিবিউটর অফিসে প্রশাসনের হানা!
রান্নার গ্যাস সিলিন্ডারকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়তে থাকায় পরিস্থিতি মোকাবিলায় কড়া পদক্ষেপ নিল নবান্ন। গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখা এবং কোনও ধরনের মজুতদারি রুখতে আদর্শ কার্যপদ্ধতি (এসওপি) জারি করা হয়েছে। পাশাপাশি পরিস্থিতির উপর নজরদারি চালাতে জেলা প্রশাসনগুলিকেও নির্দেশ দেওয়া হয়েছে।এই নির্দেশিকা জারির পরই জেলাগুলিতে প্রশাসনিক তৎপরতা বাড়তে শুরু করেছে। শনিবার আসানসোলের একাধিক এলাকায় গ্যাস সিলিন্ডার সরবরাহকারী এলপিজি ডিস্ট্রিবিউটরদের অফিস ও গুদামে হানা দেয় মহ
নিজস্ব সংবাদদাতা : রান্নার গ্যাস সিলিন্ডারকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়তে থাকায় পরিস্থিতি মোকাবিলায় কড়া পদক্ষেপ নিল নবান্ন। গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখা এবং কোনও ধরনের মজুতদারি রুখতে আদর্শ কার্যপদ্ধতি (এসওপি) জারি করা হয়েছে। পাশাপাশি পরিস্থিতির উপর নজরদারি চালাতে জেলা প্রশাসনগুলিকেও নির্দেশ দেওয়া হয়েছে।এই নির্দেশিকা জারির পরই জেলাগুলিতে প্রশাসনিক তৎপরতা বাড়তে শুরু করেছে। শনিবার আসানসোলের একাধিক এলাকায় গ্যাস সিলিন্ডার সরবরাহকারী এলপিজি ডিস্ট্রিবিউটরদের অফিস ও গুদামে হানা দেয় মহকুমা প্রশাসন ও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের আধিকারিকদের একটি দল।এদিন আসানসোলের এসবি গরাই রোড, জিটি রোডের এলআইসি মোড় এবং মুর্গাশোল এলাকায় থাকা এলপিজি ডিস্ট্রিবিউটরদের অফিস ও গুদাম পরিদর্শন করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন আসানসোল সদর মহকুমাশাসক বিশ্বজিৎ ভট্টাচার্য, এসিপি (এনফোর্সমেন্ট ব্রাঞ্চ) মহম্মদ হারুন এবং এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অন্যান্য আধিকারিকরা। পরিদর্শনের সময় গ্যাস সিলিন্ডারের মজুতের পরিমাণ খতিয়ে দেখা হয় এবং সরবরাহ ব্যবস্থার বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয়। পাশাপাশি গ্রাহক ও পরিবেশকদের সঙ্গেও কথা বলেন আধিকারিকরা।মহকুমাশাসক বিশ্বজিৎ ভট্টাচার্য জানান, পরিবেশকদের স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে কোনও অবস্থাতেই হাসপাতাল, স্কুল এবং আইসিডিএস কেন্দ্রগুলিতে গ্যাস সরবরাহে যেন কোনও ব্যাঘাত না ঘটে। কেউ যদি কৃত্রিমভাবে সিলিন্ডার মজুত করে বাজারে সংকট তৈরি করার চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।
সম্পর্কিত খবর
৩০০ বছরের ঐতিহ্যে আজও কালী রূপে পূজিতা দুর্গাপুরের বন্দ্যোপাধ্যায় পরিবারের মেয়ে!
পুকুরের কালো জলে তলিয়ে গিয়েছিলেন বাড়ির মেয়ে। সারা রাত ধরে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি। কিন্তু পরদিন ভোরে, লোকবিশ্বাস অনুযায়ী, মাথায় জলপূর্ণ কলস নিয়ে পুকুর থেকে উঠে এসেছিলেন সেই মেয়েই। তারপর তাঁর নির্দেশেই শুরু হয়েছিল কালীপুজো। প্রায় ৩০০ বছর ধরে দুর্গাপুরের আমড়াই গ্রামের বন্দ্যোপাধ্যায় পরিবারে কালী রূপে পূজিতা হয়ে আসছেন কল্যাণী বন্দ্যোপাধ্যায়। ইতিহাস, পারিবারিক জনশ্রুতি ও ধর্মীয় বিশ্বাসের মেলবন্ধনে এই পুজো আজও বহন করে চলেছে এক রহস্যময় ঐতিহ্য। কুলীন প্রথার শিকার কল্যাণীর আশ
টানা বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুর, ভোগান্তিতে শহরবাসী!
টানা কয়েকদিনের নিম্নচাপের জেরে ভারী বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুরের একাধিক এলাকা। কোথাও রাস্তার উপর হাঁটুসমান জল, কোথাও আবার জল জমে তৈরি হয়েছে জলাবদ্ধতা। দীর্ঘক্ষণ জল না নামায় ব্যাহত হচ্ছে যান চলাচল। জলমগ্ন রাস্তা পেরোতে গিয়ে নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ—সকলকেই চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে।দুর্গাপুরের ২৩ নম্বর ওয়ার্ডের এমএমসি এলাকার ব্রিজের নিচে জল জমে পরিস্থিতি কার্যত দুর্ভোগের চেহারা নিয়েছে। একই ছবি ধরা পড়েছে বেনাচিতির শ্রীনগর পল্লি, তপোবন হাউসিং আবাসন, দুর্গাপুর স্টেশন বাজা
দুই সোনা, এক রুপো—ইতালির মঞ্চে দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলের সৌমিকের ঐতিহাসিক জয়!
দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র সৌমিক মণ্ডলের মুকুটে জুড়ল আন্তর্জাতিক সাফল্যের নতুন পালক। ইতালির তুরিনে আয়োজিত ১৯তম আন্তর্জাতিক আর্থ সায়েন্স অলিম্পিয়াডে (IESO) অসাধারণ পারফরম্যান্স করে দুটি স্বর্ণপদক এবং একটি রৌপ্যপদক অর্জন করেছেন তিনি। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিভাবান তরুণ ভূবিজ্ঞানীদের সঙ্গে প্রতিযোগিতায় নেমে সৌমিকের এই সাফল্য দেশের জন্যও গর্বের। প্রায় ১৮ হাজার প্রতিযোগীর মধ্যে প্রাথমিক পর্যায়ের জাতীয় বাছাই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তাঁর আন্তর্জা