Skip to content

মেদিনীপুরে বড় উদ্যোগ, ১০১ বেডের হাসপাতাল উদ্বোধনে তারকাদের মেলা

নিজস্ব সংবাদদাতা : অবিভক্ত মেদিনীপুর জেলার স্বাস্থ্য পরিষেবায় নতুন দিগন্ত খুলতে চলেছে আর এক্স অন্বেষণা প্রাইভেট লিমিটেড। আগামী ২২ মে, শুক্রবার মেদিনীপুর শহরের বটতলা চক সংলগ্ন এলাকায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে চলেছে ১০১ বেড বিশিষ্ট অত্যাধুনিক হাসপাতাল। সংস্থার দাবি, এই হাসপাতাল চালু হলে পশ্চিম মেদিনীপুর-সহ পার্শ্ববর্তী জেলার মানুষ উন্নত চিকিৎসা পরিষেবা আরও সহজে পাবেন।হাসপাতালের উদ্বোধন উপলক্ষে সেদিন বিকেলে বিদ্যাসাগর স্মৃতি মন্দির প্রাঙ্গণের গীতাঞ্জলি মুক্ত মঞ্চে আয়োজন করা হয়েছে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের। বিভিন্ন সম্প্রদায়ের ধর্মগুরুদের উপস্থিতিতে সম্প্রীতি ও মানবতার বার্তাও তুলে ধরা হবে বলে জানা গিয়েছে।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলিউড অভিনেতা Govinda, অভিনেত্রী Mahima Chaudhry এবং টলিউড অভিনেত্রী Srabanti Chatterjee। পাশাপাশি বিশেষ আকর্ষণ হিসেবে থাকবেন ইংলিশ চ্যানেল ও পক প্রণালী জয়ী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাঁতারু Afrin Jabi।বুধবার সাংবাদিক বৈঠকে সংস্থার ডিরেক্টর ডাঃ ত্রিনাথ চ্যাটার্জী ও ডাঃ প্রিয়াঙ্কা চ্যাটার্জি জানান, শুধুমাত্র হাসপাতাল গড়ে তোলাই নয়, মানবিক ও আধুনিক স্বাস্থ্য পরিষেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই তাঁদের মূল লক্ষ্য। এদিনই আফরিন জাবিকে সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করা হয়। পাশাপাশি তাঁর আগামী ‘ক্যাটোলিনা’ জয় অভিযানে পাশে থাকার আশ্বাস দিয়ে সংস্থার তরফে আফরিনের হাতে এক লক্ষ এক টাকার চেক তুলে দেওয়া হয়।

Latest