অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র
ব্রেকিং পঁচিশের গণ্ডি পেরিয়ে ছাব্বিশে ‘দুষ্টু’, মেদিনীপুরে বর্ণাঢ্য অনুষ্ঠানে উদযাপিত রজতজয়ন্তী বর্ষ

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা! অন্ধ্র উপকূলে আছড়ে পড়তে পারে ‘আকভান’, বুধবার থেকে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা! অন্ধ্র উপকূলে আছড়ে পড়তে পারে ‘আকভান’, বুধবার থেকে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

নিজস্ব সংবাদদাতা: বঙ্গোপসাগরে ফের ঘনীভূত হচ্ছে ঘূর্ণিঝড়ের আশঙ্কা। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পথে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, সোমবার বিকেলের মধ্যেই এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। নাম হবে ‘আকভান’। এরপর শক্তি বাড়িয়ে মঙ্গলবার তীব্র ঘূর্ণিঝড় এবং বৃহস্পতিবার ভোরে অতি তীব্র ঘূর্ণিঝড় হিসেবে অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। ল্যান্ডফলের সময় ঝড়ের গতিবেগ ঘণ্টায় 120 থেকে 130 কিলোমিটার হতে পারে। দমকা হাওয়ার গতিবেগ পৌঁছতে পারে ঘণ্টায় 145 কিলোমিটার পর্যন্ত। রবিবার দুপুরের বুলেটিন অনুযায়ী, নিম্নচাপটির অবস্থান ছিল শ্রীলঙ্কার ত্রিনকোমালি থেকে প্রায় 690 কিলোমিটার পূর্বে, ওড়িশার গোপালপুর থেকে 1,130 কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে এবং চেন্নাই থেকে প্রায় 840 কিলোমিটার পূর্ব ও দক্ষিণ-পূর্বে। ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণবঙ্গের আবহাওয়াতেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির বিশেষ সম্ভাবনা না থাকলেও বুধবার থেকে কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টি শুরু হতে পারে। বৃহস্পতিবার দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির পরিমাণ 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। পাশাপাশি ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। পরিস্থিতির কথা মাথায় রেখে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হলুদ সতর্কতা জারি থাকার কথা জানিয়েছে আবহাওয়া দফতর।শুক্রবার ও শনিবার দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরের পাশাপাশি হাওড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কলকাতায় ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। অন্যদিকে, আপাতত সমুদ্রে মৎস্যজীবীদের জন্য কোনও বিশেষ সতর্কতা জারি করা হয়নি।