মেদিনীপুর 26° ☀️ · AQI 269 · খারাপ 26 নভেম্বর 2026, বৃহস্পতিবার ই-পেপার
অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র
ব্রেকিং বৃদ্ধাশ্রমের চার দেওয়ালেই প্রেমের শুরু, 70-এ বিয়ে! কানহাইয়া-সাবিনার কাহিনি ভাইরাল

বৃদ্ধাশ্রমের চার দেওয়ালেই প্রেমের শুরু, 70-এ বিয়ে! কানহাইয়া-সাবিনার কাহিনি ভাইরাল

বৃদ্ধাশ্রমের চার দেওয়ালেই প্রেমের শুরু, 70-এ বিয়ে! কানহাইয়া-সাবিনার কাহিনি ভাইরাল

নিজস্ব সংবাদদাতা: জীবনের শেষ অধ্যায়েও যে নতুন করে স্বপ্ন দেখা যায়, ভালোবাসার হাত ধরে যে আবারও জীবন শুরু করা সম্ভব, তারই এক অনন্য দৃষ্টান্ত তৈরি করলেন হিমাচল প্রদেশের কানহাইয়া লাল ও সাবিনা। একজন সত্তরোর্ধ্ব, অন্যজন ষাটোর্ধ্ব। দু’জনেরই জীবনে রয়েছে হারানোর যন্ত্রণা, একাকিত্ব এবং পরিবারের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার অভিজ্ঞতা। কিন্তু ভাগ্যের পরিহাসে একই বৃদ্ধাশ্রমে এসে তাঁদের জীবনে তৈরি হল এক নতুন সম্পর্ক। বন্ধুত্ব থেকে প্রেম, আর সেই প্রেমের পরিণতি বিয়ে।

হিমাচল প্রদেশের বিলাসপুর জেলার দায়োলির আপনা ঘর বৃদ্ধাশ্রমে দু’জনের পরিচয়। পারিবারিক সমস্যার কারণে দু’জনেই আপনজনদের থেকে বিচ্ছিন্ন হয়ে সেখানে আশ্রয় নিয়েছিলেন। একসঙ্গে থাকতে থাকতে গড়ে ওঠে বন্ধুত্ব, পরে তা রূপ নেয় ভালোবাসায়। এরপর বিয়ের ইচ্ছার কথা জানান আশ্রম কর্তৃপক্ষকে। তাঁদের সম্মতিতে মঙ্গলবার থেকে শুরু হয় বিয়ের অনুষ্ঠান। বুধবার আইনি বিবাহের পর হিন্দু রীতি মেনে সম্পন্ন হয় বিয়ের আনুষ্ঠানিকতা। উপস্থিত ছিলেন প্রশাসনিক আধিকারিক ও স্থানীয় বাসিন্দারা। ভিন্ন ধর্মের এই যুগলের বিয়ের ভিডিয়ো ঘিরে সমাজমাধ্যমে শুরু হয়েছে চর্চা। কানহাইয়া একসময় স্ত্রীকে হারিয়ে নিঃসঙ্গ হয়ে পড়েন। নিজের সন্তান না থাকায় ভাইদের নামে জমি লিখে দেওয়ার পর বাড়িও ছাড়তে হয় তাঁকে। এমনকি একসময় জঙ্গলের গুহায় আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন তিনি। 2022 সালে তাঁকে উদ্ধার করে বৃদ্ধাশ্রমে আনা হয়। অন্যদিকে, কলকাতার বাসিন্দা সাবিনাকেও প্রায় চার বছর আগে শিমলায় অসহায় অবস্থায় উদ্ধার করে পুলিশ। পরে তাঁর ঠিকানা হয় ওই বৃদ্ধাশ্রম। বিয়ের পর দু’জনের একসঙ্গে থাকার জন্য নালাগড়ের একটি বৃদ্ধাশ্রমে ব্যবস্থা করা হয়েছে। জীবনের বহু ঝড়ঝাপটা পেরিয়ে অবশেষে একে অপরের হাত ধরে নতুন পথ চলা শুরু করলেন তাঁরা। বয়সের শেষ প্রান্তেও ভালোবাসা যে নতুন জীবনের স্বপ্ন দেখাতে পারে, কানহাইয়া ও সাবিনার কাহিনি তারই প্রমাণ।