মেদিনীপুর 26° ☀️ · AQI 269 · খারাপ 26 নভেম্বর 2026, বৃহস্পতিবার ই-পেপার
অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র
ব্রেকিং বৃদ্ধাশ্রমের চার দেওয়ালেই প্রেমের শুরু, 70-এ বিয়ে! কানহাইয়া-সাবিনার কাহিনি ভাইরাল

শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান, ‘দ্রোণাচার্য অ্যাওয়ার্ড 2026’ পেলেন নারায়ণগড়ের প্রধান শিক্ষক ড. সৌমেন বাগ!

শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান, ‘দ্রোণাচার্য অ্যাওয়ার্ড 2026’ পেলেন নারায়ণগড়ের প্রধান শিক্ষক ড. সৌমেন বাগ!

নিজস্ব সংবাদদাতা : শিক্ষাক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘দ্রোণাচার্য অ্যাওয়ার্ড 2026’-এ সম্মানিত হলেন পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় রাজা ঋষিকেশ লাহা উচ্চ শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক ড. সৌমেন বাগ। তাঁর এই সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, পড়ুয়া ও শিক্ষাকর্মীদের পাশাপাশি গোটা নারায়ণগড় ব্লকজুড়ে খুশির আবহ তৈরি হয়েছে।গুরু নানকের জন্মদিন উপলক্ষে টেকনো ইন্ডিয়া গ্রুপের উদ্যোগে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির অডিটোরিয়ামে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের বিশিষ্ট শিক্ষাবিদদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। সেখানেই ড. সৌমেন বাগের হাতে ‘দ্রোণাচার্য অ্যাওয়ার্ড 2026’ তুলে দেওয়া হয়।শিক্ষাক্ষেত্রের পাশাপাশি গবেষণার জগতেও উল্লেখযোগ্য অবদান রয়েছে ড. সৌমেন বাগের। তিনি আইআইটি খড়্গপুর থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তাঁর সাতটি গবেষণাপত্র আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে।

এছাড়াও জাতীয় ও আন্তর্জাতিক স্তরের প্রায় আটটি সম্মেলনে অংশগ্রহণ করে নিজের গবেষণার বিষয় তুলে ধরেছেন তিনি। তাঁর লেখা বইও প্রকাশিত হয়েছে। অনুষ্ঠানে ড. সৌমেন বাগের হাতে ‘দ্রোণাচার্য অ্যাওয়ার্ড 2026’ তুলে দেন বিশিষ্ট ব্যক্তিত্ব শ্রী শুভাশিস ঘোষ, যিনি মাননীয়া মুখ্যমন্ত্রীর প্রাক্তন OSD এবং বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের বিশেষ সচিব পদে কর্মরত। এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সচিব শ্রী রঞ্জন ঝা।

রাজ্যের অন্যান্য শিক্ষাবিদও সম্মানিত : এই অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার একাধিক শিক্ষক ও শিক্ষাবিদকে তাঁদের শিক্ষাক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানিত করা হয়। তাঁদের মধ্যে রয়েছেন—

  • ড. প্রবোধ চন্দ্র পাল: পুরুলিয়ার কেশরগড় শ্রী কৃষ্ণানন্দ বিদ্যাপীঠ (উচ্চ মাধ্যমিক)-এর প্রধান শিক্ষক। স্কুল শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ রাজ্যের অন্যতম সেরা প্রধান শিক্ষক হিসেবে ‘দ্রোণাচার্য পুরস্কার 2026’ গ্রহণ করেন।

  • উৎপল দাস মহাপাত্র: ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের খড়িকা বি.এম.এস.সি. হাইস্কুলের শিক্ষক। দীর্ঘদিনের শিক্ষকতা, নিষ্ঠা ও শিক্ষাক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এই সম্মান প্রদান করা হয়।

অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক-শিক্ষিকা এবং বিষয়ভিত্তিক শিক্ষক-শিক্ষিকাদের সম্মানিত করা হয়।