মেদিনীপুর 26° ☀️ · AQI 269 · খারাপ 26 নভেম্বর 2026, বৃহস্পতিবার ই-পেপার
অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র
ব্রেকিং 26/11 মুম্বই জঙ্গি হামলার 18 বছর: রক্তাক্ত স্মৃতি আজও তাড়া করে দেশকে, শ্রদ্ধায় স্মরণ শহিদ ও নিহতদের!

অনন্ত আম্বানির সঙ্গে কথোপকথনের ভিডিও নিয়ে বিতর্ক, আইনি পথে শাহরুখ খান!

অনন্ত আম্বানির সঙ্গে কথোপকথনের ভিডিও নিয়ে বিতর্ক, আইনি পথে শাহরুখ খান!

নিজস্ব সংবাদদাতা : মানহানিকর ভিডিওর অভিযোগে আইনি নোটিস পাঠালেন শাহরুখ খানের আইনজীবীরা।বলিউড অভিনেতা শাহরুখ খান ও শিল্পপতি অনন্ত আম্বানির একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হওয়াকে কেন্দ্র করে আইনি পদক্ষেপ করলেন অভিনেতা। ভিডিওটিতে দাবি করা হয়েছিল, কথোপকথনের সময় অনন্ত আম্বানি শাহরুখ খানকে চুপ থাকতে বলেছিলেন। এই দাবিকে ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও মানহানিকর বলে উল্লেখ করে সংশ্লিষ্ট সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে আইনি নোটিস পাঠিয়েছেন শাহরুখ খানের আইনজীবীরা।একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত 23 নভেম্বর কনটেন্ট ক্রিয়েটর সুবিজ্ঞ শর্মার কাছে এই আইনি নোটিস পাঠানো হয়। ভাইরাল হওয়া ভিডিওতে সদগুরুর সঙ্গে অনন্ত আম্বানির কথোপকথনের একটি দৃশ্যের পাশাপাশি শাহরুখ খান ও অনন্ত আম্বানির অন্য একটি কথোপকথনের ক্লিপ যুক্ত করা হয়েছিল। সেই ভিডিওর ক্যাপশনে দাবি করা হয়, অনন্ত আম্বানি কথোপকথনের সময় শাহরুখ খানকে চুপ থাকতে বলেছিলেন।শাহরুখ খানের আইনজীবীদের বক্তব্য, ভিডিওর বিভিন্ন অংশ জুড়ে এবং বিভ্রান্তিকর ক্যাপশন ব্যবহার করে ঘটনাটিকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যা প্রকৃত পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাঁদের দাবি, এই ধরনের প্রচার অভিনেতার ব্যক্তিগত ভাবমূর্তি, সম্মান ও সামাজিক মর্যাদার ক্ষতি করতে পারে। আইনি নোটিসে সংশ্লিষ্ট দাবিগুলিকে ভিত্তিহীন ও মানহানিকর বলে উল্লেখ করা হয়েছে।নোটিসে ভারতীয় ন্যায় সংহিতা (BNS), 2023-এর 356 ধারার উল্লেখ করে মানহানির বিষয়টি তুলে ধরা হয়েছে। পাশাপাশি, বিতর্কিত ভিডিও বা রিলটি অবিলম্বে সমাজমাধ্যম থেকে সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। নোটিস পাওয়ার 48 ঘণ্টার মধ্যে কী পদক্ষেপ করা হয়েছে, তা লিখিতভাবে জানানোর কথাও বলা হয়েছে।ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে তৈরি হওয়া এই বিতর্কে শাহরুখ খানের আইনি পদক্ষেপ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এখন সংশ্লিষ্ট কনটেন্ট ক্রিয়েটর এই আইনি নোটিসের পরিপ্রেক্ষিতে কী পদক্ষেপ করেন, সেদিকেই নজর রয়েছে।