রাজা বাজারে এলাকার কাউন্সিলর কে সঙ্গে নিয়ে ভোট প্রচারে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজয়!
রবিবার ভাইফোঁটা। স্বভাবতই রবিবারের বাজারে ভিড় থাকে বেশ ভালই। তাই ভোট প্রচারের জন্য সকাল সকাল বাজারকেই বেছে নিয়েছেন বিধানসভা উপনির্বাচনের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজয় হাজরা। এদিন সকালে শহরের ৯ নং ওয়ার্ডের পঞ্চুরচক রাজা বাজারে তাই নির্বাচনী প্রচার করলেন প্রার্থী। স্থানীয় বিক্রেতা, ক্রেতা এবং বাসিন্দাদের সঙ্গে আলাপচারিতার করেন সুজয় হাজরা । শহরের ভোটারদের সঙ্গে জনসংযোগ স্থাপনের মধ্য দিয়ে নিজের ভোট প্রচার করলেন তৃণমূল প্রার্থী। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তৃণমূল
পশ্চিম মেদিনীপুর,সেখ ওয়ারেশ আলী: রবিবার ভাইফোঁটা। স্বভাবতই রবিবারের বাজারে ভিড় থাকে বেশ ভালই। তাই ভোট প্রচারের জন্য সকাল সকাল বাজারকেই বেছে নিয়েছেন বিধানসভা উপনির্বাচনের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজয় হাজরা। এদিন সকালে শহরের ৯ নং ওয়ার্ডের পঞ্চুরচক রাজা বাজারে তাই নির্বাচনী প্রচার করলেন প্রার্থী। স্থানীয় বিক্রেতা, ক্রেতা এবং বাসিন্দাদের সঙ্গে আলাপচারিতার করেন সুজয় হাজরা । শহরের ভোটারদের সঙ্গে জনসংযোগ স্থাপনের মধ্য দিয়ে নিজের ভোট প্রচার করলেন তৃণমূল প্রার্থী। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তৃণমূল স্তরে পৌঁছে যাওয়ার চাহিদা নিয়ে পঞ্চুরচক-রাজা বাজারে এদিনের কর্মসূচি করা হয়। সুজয় হাজরা সঙ্গে এলাকার কাউন্সিলর সৌরভ বসুকে সঙ্গে নিয়ে যেমন এলাকার মানুষের সমস্যার কথা শুনলেন, তেমনই নির্বাচনে জয়লাভের পর তাদের সমস্যা সমাধানের চেষ্টা করবেন বলেও প্রতিশ্রুতি দিলেন। পাশাপশি আগামী ১৩ নভেম্বর উপ নির্বাচনে তৃণমূল প্রার্থী সুজয় হাজরাকে ভোট দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর উন্নয়নের ধারাকে বজায় রাখার আবেদন জানালেন সকলেই।


সম্পর্কিত খবর
পশ্চিম মেদিনীপুর
বিজয়ার আবহে সৌহার্দ্য ও মিলনমেলা, মেদিনীপুরে বিজেপির বিজয়া সম্মিলনীতে নেতা-কর্মীদের জমায়েত!
মেদিনীপুর সাংগঠনিক জেলার উদ্যোগে মেদিনীপুর শহরের শৌণক ম্যানশন লজে অনুষ্ঠিত হল বিজয়া সম্মিলনী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক দিব্যেন্দু অধিকারী-সহ জেলার একাধিক বিধায়ক ও দলীয় নেতৃত্ব। সাংস্কৃতিক অনুষ্ঠান, বিশিষ্টজন ও প্রেস রিপোর্টারদের সংবর্ধনা এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এই বিজয়া সম্মিলনী।
মেদিনীপুরে দেড় কোটি টাকার মাদক উদ্ধার! বড় আস্তানায় পুলিশের অভিযানে গ্রেপ্তার দুই, ৭ দিনের হেফাজতে ধৃতরা!
মাদকদ্রব্যের অবৈধ কারবারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মেদিনীপুর শহরের বড় আস্তানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকা বাজারমূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করল পুলিশ। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে নগদ ৪ লক্ষ ৬৫ হাজার টাকা এবং বেশ কিছু রুপোর গয়না। এই ঘটনায় মাদক কারবারে যুক্ত থাকার অভিযোগে শেখ রাজেশ ও শেখ শরফুদ্দিন নামে দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বড় আস্তানা এলাকার শেখ সা
মেদিনীপুরে কোটি টাকার হেরোইন উদ্ধার! পুলিশের রাতভর অভিযানে গ্রেপ্তার দুই!
মেদিনীপুরে ফের বড়সড় মাদক পাচার চক্রের হদিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রাতভর অভিযান চালিয়ে মেদিনীপুর শহরের বড় আস্তানা এলাকা থেকে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। উদ্ধার হওয়া মাদকের পরিমাণ প্রায় ৩৭৫ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা বলে জানা গিয়েছে। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে কয়েক লক্ষ টাকা নগদ এবং বেশ কিছু সোনা ও রুপোর গয়না। এই ঘটনায় মাদক পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।ধৃতদের নাম শ