পূর্ব মেদিনীপুর মহিষাদলের ঐতিহ্যবাহী গয়না বড়ি এবার পাড়ি দিচ্ছে সিঙ্গাপুর, মালয়েশিয়া, দুবাই-সহ বিদেশের নানা প্রান্তে!
নিজস্ব সংবাদদাতা : পূর্ব মেদিনীপুরের মহিষাদলের ঐতিহ্যবাহী গয়না বড়ি এবার শুধু বাংলার ঘরে ঘরে নয়, পাড়ি দিচ্ছে সিঙ্গাপুর, মালয়েশিয়া, দুবাই-সহ বিশ্বের বিভিন্ন দেশে। বাংলার এই সুস্বাদু ও শৈল্পিক খাদ্যসামগ্রী বিদেশের মাটিতেও সমাদৃত হচ্ছে। মহিষাদল থেকে গেঁওখালী যাওয়ার পথে পূর্ব শ্রীরামপুর খেলার মাঠের কাছেই পাওয়া যাচ্ছে এই ঐতিহ্যবাহী গয়না বড়ি।শীতের রোদে তৈরি হয় বাংলার অনন্য শিল্পকর্ম : বাংলার ঋতুচক্রে শীত মানেই নলেন গুড়, পিঠে-পুলি, পায়েস আর নানা রকম মুখরোচক খাবারের আয়োজন। আর পূর্ব মেদিনীপুরের মানুষের কাছে শীতের অন্যতম আকর্ষণ গয়না বড়ি। অগ্রহায়ণ মাস থেকেই মহিষাদল ও তমলুকের আনাচে-কানাচে, ঘরে ঘরে শুরু হয় গয়না বড়ি তৈরির ব্যস্ততা।বিউলির ডাল বেটে, তার সঙ্গে এলাচ, নুন ও কালোজিরে মিশিয়ে পোস্ত কিংবা সাদা তিলের ওপর নিপুণ হাতের কারুকার্যে তৈরি হয় এই বড়ি। দেখতে অনেকটা অলংকারের মতো বলেই এর নাম গয়না বড়ি। প্রজন্মের পর প্রজন্ম ধরে মহিলাদের দক্ষ হাতের ছোঁয়ায় এই শিল্প বেঁচে রয়েছে।

রবীন্দ্রনাথের প্রশংসা পেয়েছিল গয়না বড়ি : গয়না বড়ির ইতিহাসও অত্যন্ত গৌরবময়। 1930 সালে শান্তিনিকেতনের ছাত্রী সেবা মাইতি তাঁর মা হিরণ্ময়ী দেবী ও ঠাকুমা শরৎকুমারী দেবীর তৈরি গয়না বড়ি রবীন্দ্রনাথ ঠাকুরকে উপহার দিয়েছিলেন। এর শিল্পসৌন্দর্যে মুগ্ধ হয়ে রবীন্দ্রনাথ এই বড়ির ছবি কলাভবনে সংরক্ষণের আগ্রহ প্রকাশ করেন। পরবর্তীকালে নন্দলাল বসুও গয়না বড়ির শৈল্পিক সৌন্দর্যের প্রশংসা করেন।
ঐতিহ্য থেকে আন্তর্জাতিক পরিচিতি : একসময় গ্রামের বাড়ির উঠোনে শীতের নরম রোদে তৈরি হওয়া এই গয়না বড়ি আজ আন্তর্জাতিক বাজারেও পরিচিতি পাচ্ছে। মহিষাদলের এই উদ্যোগ স্থানীয় মহিলাদের ঐতিহ্যবাহী দক্ষতা, বাংলার খাদ্যসংস্কৃতি এবং ক্ষুদ্র উদ্যোগের সম্ভাবনাকে নতুন দিশা দেখাচ্ছে। যোগাযোগ: 8961232198
বাংলার ঐতিহ্য, মহিষাদলের গর্ব—গয়না বড়ি আজ বিদেশের মাটিতেও!
সম্পর্কিত খবর
পূর্ব মেদিনীপুর
তমলুকের সোনাপেত্যায় শিল্পের নতুন অধ্যায়! উদ্বোধন মিল্কোনের অত্যাধুনিক ডেয়ারি প্রজেক্ট, কর্মসংস্থানের সম্ভাবনা 150 জনের
পূর্ব মেদিনীপুর
অসময়ের বৃষ্টিতে বিপর্যস্ত ইটভাটা শিল্প,পূর্ব মেদিনীপুর থেকে বীরভূম—কাদায় পরিণত হাজার হাজার ইট!
পশ্চিমবঙ্গ