পশ্চিম মেদিনীপুর বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় নবীন বরণ কে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে গন্ডগোল!

পশ্চিম মেদিনীপুর বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় নবীন বরণ কে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে গন্ডগোল!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় নবীন বরণ কে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে গন্ডগোল। হাতাহাতির পর্যায়ে পৌঁছে দুই পক্ষে প্রায় ১০ জন আহত হয়েছে বলে জানা গিয়েছে।রাত্রে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে দুই ছাত্রী সহ চারজন। আহতদের চিকিৎসা চলছে মেদিনীপুর হাসপাতালে। ঘটনার জেরে মাঝপথে বন্ধ হয়ে যায় অনুষ্ঠান। জানা গিয়েছে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের জন্য আয়োজন করা হয়েছিল নবীন বরণের। সেই নবীন বরণের পরে সন্ধ্যায় আয়োজন করা হয়েছিল একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের। সেই অনুষ্ঠান চলাকালীনই ছাত্রদের একটি গোষ্ঠী এসে হামলা চালায় বলে অভিযোগ অপর ছাত্র গোষ্ঠীর। এরপর পাল্টা অপর ছাত্র গোষ্ঠীও আক্রমণ করে। তাতে আহত হয়েছে দুই পক্ষের প্রায় ১০ জন। এই ঘটনায় বহিরাগতদের যোগের অভিযোগও তুলেছেন অনুষ্ঠান আয়োজনকারী পড়ুয়ারা।