অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র
ব্রেকিং উল্টোডাঙা উড়ালপুলে ভেঙে পড়ল হাইটবার, বন্ধ যান চলাচল, বাইপাসে তীব্র যানজট

উল্টোডাঙা উড়ালপুলে ভেঙে পড়ল হাইটবার, বন্ধ যান চলাচল, বাইপাসে তীব্র যানজট

উল্টোডাঙা উড়ালপুলে ভেঙে পড়ল হাইটবার, বন্ধ যান চলাচল, বাইপাসে তীব্র যানজট

নিজস্ব সংবাদদাতা : মঙ্গলবার সন্ধ্যায় বড়সড় দুর্ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল উত্তর কলকাতার উল্টোডাঙা উড়ালপুল এলাকায়। রাত সাড়ে সাতটা নাগাদ একটি বড় গাড়ি দ্রুতগতিতে উড়ালপুলে ওঠার সময় আচমকাই ভেঙে পড়ে উড়ালপুলের উচ্চতা নিয়ন্ত্রণকারী ‘হাইটবার’। সেটি সরাসরি গাড়িটির ওপর গিয়ে পড়ে। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।দুর্ঘটনার পর নিরাপত্তার স্বার্থে অবিলম্বে উল্টোডাঙা উড়ালপুলে সমস্ত ধরনের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। এর জেরে শহরের অন্যতম ব্যস্ত সড়ক ইএম বাইপাসে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। সমস্যায় পড়েন নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারণ পথচলতি মানুষ।দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। ভেঙে পড়া হাইটবারটি রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার প্রক্রিয়া শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশকর্মীরা ঘটনাস্থলে তৎপরতা চালান।উল্লেখ্য, বর্তমানে রাজ্যজুড়ে চলছে কালীপুজোর উৎসব। বুধবার ভাইফোঁটা উপলক্ষে শহরের বিভিন্ন প্রান্তে মানুষের যাতায়াতও বেড়েছে। উৎসবের মরশুমে এমনিতেই রাস্তায় যানবাহন ও সাধারণ মানুষের ভিড় রয়েছে। তার উপর উল্টোডাঙা উড়ালপুল বন্ধ হয়ে যাওয়ায় ইএম বাইপাসে যান চলাচল ব্যাহত হয়। ফলে চরম দুর্ভোগের মুখে পড়তে হয় যাত্রী ও সাধারণ মানুষকে।

সম্পর্কিত খবর

কালীঘাটে ভাই বাবুনের কালীপুজোয় মুখ্যমন্ত্রী, মণ্ডপে মণ্ডপে জনসংযোগ! কলকাতা

কালীঘাটে ভাই বাবুনের কালীপুজোয় মুখ্যমন্ত্রী, মণ্ডপে মণ্ডপে জনসংযোগ!

ইউনিফর্মের রং ও পড়ুয়ার সংখ্যা জানতে স্কুলগুলির কাছে তথ্য চাইল শিক্ষা দপ্তর কলকাতা

ইউনিফর্মের রং ও পড়ুয়ার সংখ্যা জানতে স্কুলগুলির কাছে তথ্য চাইল শিক্ষা দপ্তর

রাজ্যের স্কুলগুলিতে পড়ুয়াদের ইউনিফর্ম নিয়ে এবার বড়সড় পরিবর্তনের পথে শিক্ষা দপ্তর। স্কুলের নিজস্ব ঐতিহ্য, ইতিহাস ও পরিচিতি ফিরিয়ে দিতে ইউনিফর্মের রং নির্বাচনের স্বাধীনতা সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষের হাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে এবার রাজ্যের স্কুলগুলির কাছ থেকে পড়ুয়ার সংখ্যা, ইউনিফর্মের রং-সহ একাধিক তথ্য সংগ্রহের কাজ শুরু করল শিক্ষা দপ্তর।জানা গিয়েছে, শিক্ষা দপ্তরের পোর্টালে গিয়ে স্কুল কর্তৃপক্ষকে নির্দিষ্ট তথ্য জমা দিতে

প্রকাশিত ২০২৭ সালের CBSE দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি, পরীক্ষা শুরু ১৬ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ

প্রকাশিত ২০২৭ সালের CBSE দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি, পরীক্ষা শুরু ১৬ ফেব্রুয়ারি

প্রকাশিত হলো ২০২৭ সালের সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE)-এর দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার বিস্তারিত সময়সূচি। শুক্রবার সন্ধ্যায় বোর্ডের পক্ষ থেকে পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করা হয়েছে। প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ১৬ ফেব্রুয়ারি থেকেই শুরু হবে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা। পরীক্ষা শুরু হবে সকাল ১০টা ৩০ মিনিটে।পরীক্ষার্থীরা CBSE-র সরকারি ওয়েবসাইট cbse.gov.in থেকে সম্পূর্ণ পরীক্ষার সময়সূচি ডাউনলোড করতে পারবেন। উল্লেখযোগ্য বিষয় হলো, পরীক্ষা শুরুর ১০১ দিন আগেই