সিঁদুরের রঙে আবেগঘন বিদায়, পঞ্চুরচক স্টার ক্লাবের শ্যামাপুজোর প্রতিমা নিরঞ্জন!
সেখ ওয়ারেশ আলী : শ্যামাপুজোর উৎসব শেষে বিষাদের সুরে মাকে বিদায় জানালেন মেদিনীপুর শহরের পঞ্চুরচক স্টার ক্লাবের সদস্য ও স্থানীয় বাসিন্দারা। এবছর ক্লাবের চতুর্থ বর্ষের শ্যামাপুজোকে ঘিরে এলাকায় ছিল উৎসবের আমেজ। মঙ্গলবার ছিল দেবী কালীর প্রতিমা নিরঞ্জন। তার আগে সন্ধ্যায় প্রাচীন রীতি ও পরম্পরা মেনে আয়োজন করা হয় দেবীর বরণ পর্ব।এই বরণ অনুষ্ঠানে ক্লাবের সদস্যদের পরিবারের মহিলারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

প্রথমে দেবীর কপালে সিঁদুর পরিয়ে, মিষ্টিমুখ করিয়ে এবং বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে মাকে বিদায় জানান তাঁরা। উলুধ্বনি ও শঙ্খধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। ভক্তি, শ্রদ্ধা ও আবেগঘন পরিবেশে সম্পন্ন হয় দেবীর বরণ পর্ব।এরপর শুরু হয় সিঁদুর খেলার পালা। মহিলারা একে অপরকে সিঁদুর পরিয়ে উৎসবের আনন্দে মেতে ওঠেন। হাসি, আনন্দ আর আবেগের মেলবন্ধনে মুহূর্তগুলি হয়ে ওঠে স্মরণীয়।অন্যদিকে, প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি শুরু হতেই উপস্থিত ভক্তদের চোখেমুখে ফুটে ওঠে বিদায়ের বিষাদ।

কয়েকদিনের আনন্দ-উৎসবের অবসানে মাকে বিদায় জানাতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেকেই। সকলের কণ্ঠে তখন একটাই আকুতি—‘আগামী বছর আবার এসো মা’। সকলের মনস্কামনা পূরণ করে আবার ফিরে এসো আমাদের মাঝে।এভাবেই ধর্মীয় রীতি, ঐতিহ্য ও সম্প্রীতির আবহে পঞ্চুরচক স্টার ক্লাবের চতুর্থ বর্ষের শ্যামাপুজোর সমাপ্তি ঘটে।
সম্পর্কিত খবর
পশ্চিম মেদিনীপুর
দীপাবলিতে প্রবীণ নাগরিকদের সংবর্ধনা সুভাষপল্লীর আদি সেবা সমিতির
পশ্চিম মেদিনীপুর
শ্যামাপূজায় মানবিক উদ্যোগ, গড়সেনাপত্যায় রক্তদান করলেন 50 জন
পশ্চিম মেদিনীপুর
কালীপুজোর রাতে পদ্মাবতী মহাশ্মশানে পিতৃপুরুষদের স্মরণ, উগ্রতারা মন্দির ঘিরে রহস্য ও তন্ত্রসাধনার ইতিহাস
মেদিনীপুর শহরের মহতাবপুর এলাকায় কালীপুজোর রাতে পদ্মাবতী মহাশ্মশানে পিতৃপুরুষদের স্মরণ!মিষ্টি, লিকার চা থেকে পছন্দের পানীয়—প্রয়াত স্বজনদের উদ্দেশে শ্রদ্ধার্ঘ্য নিবেদন মেদিনীপুরবাসীর, প্রাচীন শ্মশানকালী মন্দিরের রয়েছে নানা কিংবদন্তি।