অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র
ব্রেকিং লাল সিগন্যালেও বিপদ এড়ানো গেল না! লাইনচ্যুত কলকাতা-সাইরাং এক্সপ্রেসের 5 কামরা, অল্পের জন্য রক্ষা যাত্রীরা!

লাল সিগন্যালেও বিপদ এড়ানো গেল না! লাইনচ্যুত কলকাতা-সাইরাং এক্সপ্রেসের 5 কামরা, অল্পের জন্য রক্ষা যাত্রীরা!

লাল সিগন্যালেও বিপদ এড়ানো গেল না! লাইনচ্যুত কলকাতা-সাইরাং এক্সপ্রেসের 5 কামরা, অল্পের জন্য রক্ষা যাত্রীরা!

নিজস্ব সংবাদদাতা : সামনে লাল সিগন্যাল। বিপদের আশঙ্কা বুঝে জরুরি ব্রেক প্রয়োগ করলেন ট্রেনের চালক। একের পর এক সুইচ ও নিয়ন্ত্রণের লিভার ব্যবহার করেও ট্রেনের গতি নিয়ন্ত্রণে আনা গেল না। শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ হারিয়ে এগিয়ে চলল ট্রেন। তারপরই বিকট শব্দ, প্রবল ঝাঁকুনি এবং মুহূর্তের মধ্যে লাইনচ্যুত হয়ে গেল পাঁচটি কামরা। কলকাতা থেকে মিজোরামের সাইরাংগামী এক্সপ্রেসের দুর্ঘটনার আগের এমনই ভয়াবহ মুহূর্ত ধরা পড়েছে একটি ভিডিওতে। বুধবার সকালে ট্রেন নং 13125) অসমের কামরূপ মহানগর জেলার ডিগারু স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে। রেল সূত্রে খবর, সকাল 6টা 54 মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে। কলকাতা থেকে মিজোরামের রাজধানী আইজলের কাছে সাইরাংয়ের উদ্দেশে যাচ্ছিল ট্রেনটি। উত্তর-পূর্ব ভারতের সঙ্গে কলকাতা ও পূর্ব ভারতের অন্যান্য অঞ্চলের রেল যোগাযোগের ক্ষেত্রে এই রুট অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে স্বস্তির বিষয়, এখনও পর্যন্ত দুর্ঘটনায় কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি। কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

শিয়ালদহ স্টেশনের হেল্প লাইন নম্বরগুলি হল  (033-23833326), BSNL No (033-23509643). আলিপুর দুয়ার জংশনের কমার্শিয়াল কন্ট্রোলের হেল্প লাইন নম্বরগুলি হল 9002052957, 9046226635,

03564 253498 (1072)

03564 270870 (1072)

03564 270871 (1072)

03564 253498 (1072)

 গুয়াহাটি স্টেশনের হেল্প লাইন নম্বরগুলি হল 

 0361-2731621 0361-2731622.  0361-2731623

 এ ছাড়াও লামডিং স্টেশনের হেল্প লাইন নম্বরগুলি হলো 

 03764 263858, 265958, 263831

লাল সিগন্যাল, তবুও কাজ করল না জরুরি ব্রেক!

দুর্ঘটনার আগে ট্রেনের চালক কী পরিস্থিতির মধ্যে পড়েছিলেন, তার কিছুটা ছবি সামনে এসেছে প্রায় 45 সেকেন্ডের একটি ভিডিওতে। ভিডিওতে দেখা যাচ্ছে, চালকের আসনে বসে একের পর এক নিয়ন্ত্রণের লিভার ও সুইচ ব্যবহার করছেন তিনি। কিন্তু কোনওভাবেই ট্রেন থামানো যাচ্ছে না।

ভিডিওতে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, ব্রেক পাইপের চাপ কমছে না। সিগন্যাল লাল থাকা সত্ত্বেও জরুরি ব্রেক প্রয়োগ করেও ট্রেন থামানো সম্ভব হচ্ছে না। ক্রমশ বাড়তে থাকে উদ্বেগ। কিছুক্ষণ পরেই শোনা যায়, কোনও কিছুই কাজ করছে না। এর পরই প্রবল ঝাঁকুনি ও ধাক্কা লাগে। সামনে রাখা কাচের বোতল ছিটকে মেঝেতে পড়ে যায়। ভিডিওটি দুর্ঘটনার আগের মুহূর্তের ভয়াবহ পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে।

ঘুমের মধ্যেই ভয়াবহ দুর্ঘটনা, আসন থেকে ছিটকে পড়েন যাত্রীরা :

দুর্ঘটনার ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন ট্রেনের প্যান্ট্রি কারের ম্যানেজার। একটি সংবাদ সংস্থাকে তিনি জানান, ভোর 5টা নাগাদ তাঁরা ঘুমোচ্ছিলেন। গুয়াহাটি পর্যন্ত ট্রেনের যাত্রা স্বাভাবিকই ছিল। সেখানে কিছুক্ষণ দাঁড়ানোর পর ফের যাত্রা শুরু হয়। ডিগারু স্টেশনে ঢোকার সময় ট্রেনের গতি কিছুটা কমলেও প্ল্যাটফর্ম পেরিয়ে যাওয়ার পর আচমকাই অস্বাভাবিক শব্দ শুনতে পান তাঁরা।প্যান্ট্রি কারের ম্যানেজারের বয়ান অনুযায়ী, কয়েক মিটার এগোনোর পরই ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে বলে মনে হয়। এরপরও প্রায় এক কিলোমিটার পর্যন্ত লাইনচ্যুত অবস্থায় এগিয়ে যায় ট্রেন। দুর্ঘটনার তীব্রতায় তিনি তিনবার আসন থেকে ছিটকে পড়েন। দরজাও খোলা যাচ্ছিল না। আচমকা এই বিপর্যয়ে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। প্রায় 10 মিনিট পর ট্রেনটি থামে। তাঁর কথায়, ঈশ্বরের আশীর্বাদে সকলে প্রাণে বেঁচে গিয়েছেন। দুর্ঘটনায় ইঞ্জিন ও পাওয়ার কারের ব্যাপক ক্ষতি হয়েছে।

উদ্ধারকাজে বিশেষ রিলিফ ট্রেন, তদন্তে রেলের আধিকারিকরা :

দুর্ঘটনার খবর পেয়েই উদ্ধারকাজ এবং ক্ষতিগ্রস্ত রেললাইন পরিষ্কারের জন্য ঘটনাস্থলে পাঠানো হয় বিশেষ রিলিফ ট্রেন। উত্তর-পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার-সহ একাধিক পদস্থ আধিকারিকও পরিস্থিতি খতিয়ে দেখতে ডিগারুর উদ্দেশে রওনা হন।আটকে পড়া যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য বিকল্প ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি দুর্ঘটনাগ্রস্ত কামরা সরিয়ে রেল চলাচল স্বাভাবিক করার কাজ শুরু হয়েছে। কী কারণে জরুরি ব্রেক প্রয়োগের পরেও ট্রেনের গতি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি, তা খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্তের দিকেই এখন নজর রেল মহলের।

সম্পর্কিত খবর

উল্টোডাঙা উড়ালপুলে ভেঙে পড়ল হাইটবার, বন্ধ যান চলাচল, বাইপাসে তীব্র যানজট কলকাতা

উল্টোডাঙা উড়ালপুলে ভেঙে পড়ল হাইটবার, বন্ধ যান চলাচল, বাইপাসে তীব্র যানজট

কালীঘাটে ভাই বাবুনের কালীপুজোয় মুখ্যমন্ত্রী, মণ্ডপে মণ্ডপে জনসংযোগ! কলকাতা

কালীঘাটে ভাই বাবুনের কালীপুজোয় মুখ্যমন্ত্রী, মণ্ডপে মণ্ডপে জনসংযোগ!

ইউনিফর্মের রং ও পড়ুয়ার সংখ্যা জানতে স্কুলগুলির কাছে তথ্য চাইল শিক্ষা দপ্তর কলকাতা

ইউনিফর্মের রং ও পড়ুয়ার সংখ্যা জানতে স্কুলগুলির কাছে তথ্য চাইল শিক্ষা দপ্তর

রাজ্যের স্কুলগুলিতে পড়ুয়াদের ইউনিফর্ম নিয়ে এবার বড়সড় পরিবর্তনের পথে শিক্ষা দপ্তর। স্কুলের নিজস্ব ঐতিহ্য, ইতিহাস ও পরিচিতি ফিরিয়ে দিতে ইউনিফর্মের রং নির্বাচনের স্বাধীনতা সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষের হাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে এবার রাজ্যের স্কুলগুলির কাছ থেকে পড়ুয়ার সংখ্যা, ইউনিফর্মের রং-সহ একাধিক তথ্য সংগ্রহের কাজ শুরু করল শিক্ষা দপ্তর।জানা গিয়েছে, শিক্ষা দপ্তরের পোর্টালে গিয়ে স্কুল কর্তৃপক্ষকে নির্দিষ্ট তথ্য জমা দিতে