‘নেপালে পালালেও রেহাই নেই’— দুর্গাপুর পুরসভার দুর্নীতি তদন্তে কড়া বার্তা মন্ত্রী অগ্নিমিত্রা পালের!
দুর্গাপুর পুরসভায় গত কয়েক বছরে ব্যাপক দুর্নীতির অভিযোগ ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। এই আবহে অভিযোগগুলির তদন্তের আশ্বাস দিয়ে কঠোর বার্তা দিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।১৪ই জুন রবিবার দুর্গাপুরে এক প্রাক-বাজেট বাণিজ্য বিষয়ক আলোচনা সভায় যোগ দিয়ে মন্ত্রী স্পষ্ট জানান, পুরসভার দুর্নীতির সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। তাঁর কথায়, দুর্নীতির অভিযোগে নাম জড়ানো প্রত্যেক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং তদন্তের মাধ্যমে প্রকৃত স
অভিজিৎ সাহা : দুর্গাপুর পুরসভায় গত কয়েক বছরে ব্যাপক দুর্নীতির অভিযোগ ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। এই আবহে অভিযোগগুলির তদন্তের আশ্বাস দিয়ে কঠোর বার্তা দিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।১৪ই জুন রবিবার দুর্গাপুরে এক প্রাক-বাজেট বাণিজ্য বিষয়ক আলোচনা সভায় যোগ দিয়ে মন্ত্রী স্পষ্ট জানান, পুরসভার দুর্নীতির সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। তাঁর কথায়, দুর্নীতির অভিযোগে নাম জড়ানো প্রত্যেক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য সামনে আনা হবে।অগ্নিমিত্রা পাল বলেন, “যাঁরা দুর্নীতির সঙ্গে যুক্ত, তাঁদের সতর্ক করে দিচ্ছি। তদন্ত শুরু হলে পালিয়ে বাঁচার সুযোগ থাকবে না। দেশের বাইরে বা নেপালে গিয়েও কেউ রেহাই পাবেন না। দুর্নীতির বিরুদ্ধে সরকার আপসহীন।”দুর্গাপুর পূর্ব কেন্দ্রের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, দুর্গাপুর পুরসভা এবং এডিডিএ-র একাধিক অনিয়ম ও দুর্নীতির তথ্য তিনি প্রশাসনের কাছে জমা দিয়েছেন। তাঁর অভিযোগ, ২৩ নম্বর ওয়ার্ডের ‘হঠাৎ কলোনি’ এলাকায় সরকারি জমি অবৈধভাবে প্লট করে বিক্রি করা হয়েছে। এই ঘটনায় কারা জড়িত এবং কারা মদত দিয়েছেন, সেই সংক্রান্ত তথ্যও প্রশাসনের কাছে তুলে ধরা হয়েছে বলে দাবি তাঁর।বিধায়কের অভিযোগ অনুযায়ী, পুরসভার বিল্ডিং প্ল্যানিং বিভাগ ও কেয়ারটেকার বিভাগ-সহ একাধিক শাখায় অনিয়মের ঘটনা ঘটেছে। অভিযোগ, বিল্ডিং প্ল্যানিং বিভাগের মাধ্যমে নিয়ম বহির্ভূতভাবে একাধিক বহুতল নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি কেয়ারটেকার বিভাগের দুই কর্মীর বিরুদ্ধে সরকারি গাড়ির জ্বালানি সংক্রান্ত আর্থিক অনিয়মের অভিযোগও উঠেছে।এদিকে, দুর্গাপুর পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়র দিলীপ অগস্তিও আর্থিক অনিয়মের অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, শহরের সাতটি টোল থেকে বছরে প্রায় ৯ কোটি টাকা রাজস্ব আদায়ের সম্ভাবনা থাকলেও সঠিক ব্যবস্থাপনার অভাবে সেই আয় কার্যত বন্ধ হয়ে গিয়েছে। বিভিন্ন বিভাগের নথি ও ফাইল খতিয়ে দেখলে আরও বহু অনিয়ম সামনে আসতে পারে বলেও তিনি মন্তব্য করেছেন।যদিও এই সমস্ত অভিযোগের বিষয়ে এখনও পর্যন্ত অভিযুক্ত ব্যক্তি বা সংশ্লিষ্ট মহলের কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অভিযোগগুলির সত্যতা প্রশাসনিক তদন্তের পরই স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে।
সম্পর্কিত খবর
৩০০ বছরের ঐতিহ্যে আজও কালী রূপে পূজিতা দুর্গাপুরের বন্দ্যোপাধ্যায় পরিবারের মেয়ে!
পুকুরের কালো জলে তলিয়ে গিয়েছিলেন বাড়ির মেয়ে। সারা রাত ধরে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি। কিন্তু পরদিন ভোরে, লোকবিশ্বাস অনুযায়ী, মাথায় জলপূর্ণ কলস নিয়ে পুকুর থেকে উঠে এসেছিলেন সেই মেয়েই। তারপর তাঁর নির্দেশেই শুরু হয়েছিল কালীপুজো। প্রায় ৩০০ বছর ধরে দুর্গাপুরের আমড়াই গ্রামের বন্দ্যোপাধ্যায় পরিবারে কালী রূপে পূজিতা হয়ে আসছেন কল্যাণী বন্দ্যোপাধ্যায়। ইতিহাস, পারিবারিক জনশ্রুতি ও ধর্মীয় বিশ্বাসের মেলবন্ধনে এই পুজো আজও বহন করে চলেছে এক রহস্যময় ঐতিহ্য। কুলীন প্রথার শিকার কল্যাণীর আশ
টানা বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুর, ভোগান্তিতে শহরবাসী!
টানা কয়েকদিনের নিম্নচাপের জেরে ভারী বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুরের একাধিক এলাকা। কোথাও রাস্তার উপর হাঁটুসমান জল, কোথাও আবার জল জমে তৈরি হয়েছে জলাবদ্ধতা। দীর্ঘক্ষণ জল না নামায় ব্যাহত হচ্ছে যান চলাচল। জলমগ্ন রাস্তা পেরোতে গিয়ে নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ—সকলকেই চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে।দুর্গাপুরের ২৩ নম্বর ওয়ার্ডের এমএমসি এলাকার ব্রিজের নিচে জল জমে পরিস্থিতি কার্যত দুর্ভোগের চেহারা নিয়েছে। একই ছবি ধরা পড়েছে বেনাচিতির শ্রীনগর পল্লি, তপোবন হাউসিং আবাসন, দুর্গাপুর স্টেশন বাজা
দুই সোনা, এক রুপো—ইতালির মঞ্চে দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলের সৌমিকের ঐতিহাসিক জয়!
দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র সৌমিক মণ্ডলের মুকুটে জুড়ল আন্তর্জাতিক সাফল্যের নতুন পালক। ইতালির তুরিনে আয়োজিত ১৯তম আন্তর্জাতিক আর্থ সায়েন্স অলিম্পিয়াডে (IESO) অসাধারণ পারফরম্যান্স করে দুটি স্বর্ণপদক এবং একটি রৌপ্যপদক অর্জন করেছেন তিনি। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিভাবান তরুণ ভূবিজ্ঞানীদের সঙ্গে প্রতিযোগিতায় নেমে সৌমিকের এই সাফল্য দেশের জন্যও গর্বের। প্রায় ১৮ হাজার প্রতিযোগীর মধ্যে প্রাথমিক পর্যায়ের জাতীয় বাছাই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তাঁর আন্তর্জা