হাতির উপদ্রব রুখতে পরিখা খননের কাজ শুরু না হওয়ায় ক্ষুব্ধ দিলীপ ঘোষ, বনদপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন!
সেখ ওয়ারেশ আলী : মেদিনীপুর ও ঝাড়গ্রামে হাতির উপদ্রব এবং ফসলের ক্ষয়ক্ষতি রুখতে ‘হাতি নালা’ বা পরিখা খননের কাজ এখনও শুরু না হওয়ায় বনদপ্তরের আধিকারিকদের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন মন্ত্রী দিলীপ ঘোষ। দ্রুত এই কাজ শুরু করার দাবি জানিয়ে বিষয়টি নিয়ে জেলাশাসক ও বনদপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসার কথাও জানান তিনি।মেদিনীপুরে একটি কর্মসূচিতে যোগ দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন, “আমি ঝাড়গ্রামের ছেলে, চাষির ছেলে। এই সময় ধান পাকার মরসুম। আর ঠিক এই সময়ই হাতির দল ধানজমিতে ঢুকে পড়ে। ফলে রাত জেগে টিন বাজিয়ে, বাজি ফাটিয়ে হাতি তাড়াতে হয়। হাতি গ্রামে ঢুকে পড়ে, প্রতি বছর ফসলের ব্যাপক ক্ষতি হয়, এমনকী হাতির হামলায় প্রাণহানির ঘটনাও ঘটে।”এই সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে জি-রামজি প্রকল্পের মাধ্যমে ‘হাতি নালা’ বা পরিখা খননের প্রস্তাব দিয়েছিলেন বলে জানান তিনি। তাঁর দাবি, আলিপুরদুয়ার জেলায় ইতিমধ্যেই এই প্রকল্পের কাজ শুরু হয়েছে।

তবে ডুয়ার্সের কিছু এলাকায় সমস্যা থাকলেও মেদিনীপুর ও ঝাড়গ্রামে এখনও কাজ শুরু করতে পারেনি বনদপ্তর।কাজের অগ্রগতি না হওয়া নিয়ে বন আধিকারিকদের ভূমিকা সম্পর্কে প্রশ্ন তুলে দিলীপ ঘোষ বলেন, “জানি না এখানকার ফরেস্ট অফিসারদের কী সমস্যা রয়েছে, এখনও পর্যন্ত কাজ শুরু করতে পারেননি।”কেন এই গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজ আটকে রয়েছে, তা খতিয়ে দেখতে জেলাশাসক ও বনদপ্তরের আধিকারিকদের সঙ্গে আলোচনায় বসার কথা জানিয়েছেন তিনি। দ্রুত পরিখা খননের কাজ শুরু করে হাতির যাতায়াত নিয়ন্ত্রণ, কৃষকদের ফসলের সুরক্ষা এবং হাতি-মানুষের সংঘাত কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাসও দেন মন্ত্রী।ধান পাকার মরসুমে হাতির হানায় ফসলের ক্ষতি ও প্রাণহানির আশঙ্কা মেদিনীপুর ও ঝাড়গ্রামের বহু এলাকার মানুষের কাছে দীর্ঘদিনের উদ্বেগের বিষয়। ফলে প্রস্তাবিত পরিখা খননের কাজ কবে শুরু হয়, এখন সেদিকেই তাকিয়ে সংশ্লিষ্ট এলাকার কৃষক ও বাসিন্দারা।
সম্পর্কিত খবর
পশ্চিম মেদিনীপুর
শিশুদের অধিকার ও ন্যায়বিচার নিয়ে শালবনিতে বিশেষ অনুষ্ঠান, অংশ নিল 15টি গ্রামের 200 কিশোর-কিশোরী
পশ্চিম মেদিনীপুর
উৎসবের আনন্দে মানবিকতার ছোঁয়া, রাজাবাজারে 500 সবজি বিক্রেতার হাতে কম্বল তুলে দিল দুর্গা উৎসব সমিতি
পশ্চিম মেদিনীপুর