শিশুদের অধিকার ও ন্যায়বিচার নিয়ে শালবনিতে বিশেষ অনুষ্ঠান, অংশ নিল 15টি গ্রামের 200 কিশোর-কিশোরী
নিজস্ব সংবাদদাতা : শিশুদের অধিকার, সুরক্ষা ও ন্যায়বিচার সম্পর্কে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের কুলফেনি এসএসকে মাঠে আয়োজিত হল বিশেষ শিশু দিবস অনুষ্ঠান। 4 নভেম্বর চ্যাপলিন ক্লাব (Chaplin Club) পরিচালিত ‘Access to Justice for Children’ প্রকল্পের উদ্যোগে এবং JSW Cement Ltd., Salboni-এর CSR সহায়তায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে JSW Cement Ltd.-এর পার্শ্ববর্তী 15টি DIZ গ্রামের প্রায় 200 জন কিশোর-কিশোরী অংশগ্রহণ করে। পাশাপাশি উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, সমাজকর্মী, অভিভাবক, স্থানীয় বাসিন্দা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন JSW Cement Ltd.-এর ইউনিট হেড সঞ্জয় শর্মা, HR Head ভেনাস তেওয়ারি, Safety Head এস. কে. মোকাদ্দার, CSR Head অতনু চট্টোপাধ্যায়, শালবনি থানার IC সৌরভ ঘোষ, জেলা শিশু সহায়তা কেন্দ্রের জেলা সমন্বয়কারী সুনীল কুমার বাউরি।

এছাড়াও DLSA-র প্রতিনিধি সৌরীন্দ্র নাগ, অঙ্কুর কর্মকার এবং PLV অভিজিৎ দাস উপস্থিত ছিলেন।অতিথিদের অভ্যর্থনা, উদ্বোধনী নৃত্য পরিবেশনা ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর অতিথিরা শিশুদের তৈরি বিভিন্ন শিল্পকর্ম নিয়ে আয়োজিত ‘আর্ট অ্যান্ড ক্রাফট’ প্রদর্শনী ঘুরে দেখেন। বিভিন্ন শিশু শিক্ষা কেন্দ্রের কর্মশালায় অংশগ্রহণকারী পড়ুয়াদের সৃজনশীলতা ও শিল্পপ্রতিভা এই প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরা হয়।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অতিথিরা শিশুদের অধিকার, শিক্ষা, নিরাপত্তা, সুরক্ষা এবং সার্বিক বিকাশের গুরুত্ব তুলে ধরেন।

পাশাপাশি শিশুদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠানে বাড়তি মাত্রা যোগ করে।এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য ছিল কিশোর-কিশোরীদের নিজেদের প্রতিভা প্রকাশের সুযোগ করে দেওয়া, স্বপ্নের কথা তুলে ধরতে উৎসাহিত করা এবং আত্মবিশ্বাস বাড়ানো। একই সঙ্গে বাল্যবিবাহ প্রতিরোধ, শিশু পাচার বন্ধ, শিশু নির্যাতন রোধ এবং শিশুদের ন্যায়বিচার নিশ্চিত করার ক্ষেত্রে সরকারি দপ্তর, আইন প্রয়োগকারী সংস্থা, স্বেচ্ছাসেবী সংগঠন ও কর্পোরেট সংস্থার সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।চ্যাপলিন ক্লাবের এই উদ্যোগের মূল লক্ষ্য প্রতিটি শিশুর জন্য নিরাপদ, সুরক্ষিত ও শিশুবান্ধব পরিবেশ গড়ে তোলা। যেখানে প্রত্যেক শিশু নিজের অধিকার সম্পর্কে সচেতন হবে এবং মর্যাদার সঙ্গে বেড়ে ওঠার পাশাপাশি স্বপ্নপূরণের সমান সুযোগ পাবে।শিশুদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করার অঙ্গীকার এবং আনন্দঘন সাংস্কৃতিক পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
সম্পর্কিত খবর
পশ্চিম মেদিনীপুর
হাতির উপদ্রব রুখতে পরিখা খননের কাজ শুরু না হওয়ায় ক্ষুব্ধ দিলীপ ঘোষ, বনদপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন!
পশ্চিম মেদিনীপুর
উৎসবের আনন্দে মানবিকতার ছোঁয়া, রাজাবাজারে 500 সবজি বিক্রেতার হাতে কম্বল তুলে দিল দুর্গা উৎসব সমিতি
পশ্চিম মেদিনীপুর