অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

শালবনীর জাড়ায় পথ দুর্ঘটনা, আহত চিকিৎসকের পাশে দাঁড়িয়ে মানবিকতার নজির বিধায়ক শঙ্কর গুছাইতের

শালবনীর জাড়ায় পথ দুর্ঘটনা, আহত চিকিৎসকের পাশে দাঁড়িয়ে মানবিকতার নজির বিধায়ক শঙ্কর গুছাইতের

সেখ ওয়ারেশ আলী : শালবনীর জাড়ায় পথ দুর্ঘটনায় আহত হলেন গোয়ালতোড়ের এক বিশিষ্ট চিকিৎসক। দুর্ঘটনাগ্রস্ত গাড়ির পাশে আহত অবস্থায় তাঁকে পড়ে থাকতে দেখে নিজের গাড়ি থামিয়ে উদ্ধারকাজে এগিয়ে এলেন মেদিনীপুরের বিধায়ক ডক্টর শঙ্কর কুমার গুছাইত। তাঁর তৎপরতায় দ্রুত আহত চিকিৎসককে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।জানা গিয়েছে, শালবনীর একটি কর্মসূচিতে যোগ দিতে গিয়েছিলেন বিধায়ক। অনুষ্ঠান শেষে ফেরার পথে শালবনীর জাড়ার কাছে একটি লরি ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের জেরে প্রাইভেট কারটির সামনের অংশটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

ওই দুর্ঘটনায় আহত হন গোয়ালতোড়ের বিশিষ্ট চিকিৎসক।ফেরার পথে দুর্ঘটনার দৃশ্য নজরে আসতেই গাড়ি থামান বিধায়ক শঙ্কর কুমার গুছাইত। এরপর আহত চিকিৎসকের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং দ্রুত তাঁকে উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।পাশাপাশি হাসপাতালে পৌঁছনোর পর যাতে দ্রুত চিকিৎসা পরিষেবা পান, তা নিশ্চিত করতে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের সঙ্গেও ফোনে যোগাযোগ করেন তিনি।জনপ্রতিনিধি হিসেবে নিজের দায়িত্ব পালনের পাশাপাশি দুর্ঘটনার মুহূর্তে আহত এক মানুষের পাশে দাঁড়িয়ে তাঁর এই উদ্যোগ স্থানীয়ভাবে নজর কেড়েছে। বিপদের সময় দ্রুত পদক্ষেপ এবং মানবিক সহায়তার এই ঘটনা আবারও মনে করিয়ে দিল, মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবিকতার পরিচয়।