অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

মূক-বধির তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠল পশ্চিম বর্ধমানের দুর্গাপুর নিউটাউনশিপ থানা এলাকায়!

মূক-বধির তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠল পশ্চিম বর্ধমানের দুর্গাপুর নিউটাউনশিপ থানা এলাকায়। তরুণীর পরিবারের অভিযোগের ভিত্তিতে দুই প্রতিবেশী যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম প্রবীর পাল এবং মনোজ মল্লিক। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি তথাগত পাণ্ডে বলেন, ‘‘দু’জনকে গ্রেফতার করে দুর্গাপুর আদালতে পাঠানো হয়েছে। তাদের হেফাজতে নিয়ে তদন্ত করা হবে।’’স্থানীয় সূত্রে খবর,রবিবার দুর্গাপুরের সগরভাঙার বাসিন্দা বছর ২৩শের মুখ ও বধির এক যুবতী ধর্ষণের শিকার হন বলে অভিযোগ। রবিবার ঘটনা

মূক-বধির তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠল পশ্চিম বর্ধমানের দুর্গাপুর নিউটাউনশিপ থানা এলাকায়!

নিজস্ব প্রতিবেদন : মূক-বধির তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠল পশ্চিম বর্ধমানের দুর্গাপুর নিউটাউনশিপ থানা এলাকায়। তরুণীর পরিবারের অভিযোগের ভিত্তিতে দুই প্রতিবেশী যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম প্রবীর পাল এবং মনোজ মল্লিক। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি তথাগত পাণ্ডে বলেন, ‘‘দু’জনকে গ্রেফতার করে দুর্গাপুর আদালতে পাঠানো হয়েছে। তাদের হেফাজতে নিয়ে তদন্ত করা হবে।’’স্থানীয় সূত্রে খবর,রবিবার দুর্গাপুরের সগরভাঙার বাসিন্দা বছর ২৩শের মুখ ও বধির এক যুবতী ধর্ষণের শিকার হন বলে অভিযোগ। রবিবার ঘটনাটি ঘটে নিউ টাউনশিপ থানার এবিএল এলাকায়। নির্যাতিতার পরিবার সূত্রে জানা গেছে ওই যুবতী সগরভাঙ্গায় একটি কোয়ার্টারে পরিচারিকার কাজ করেন। রবিবার দুপুর ৩টে নাগাদ সে কাজে যায়। বিকেলে কাজ সেড়ে ফেরার পথে সগরভাঙ্গা এলাকারই দুই যুবক ওই যুবতীর পথ আটকায়। যুবতীকে জোর তারা আবাসন সংলগ্ন জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। এদিকে সময় পেরিয়ে যাওয়ার পরেও যখন ওই যুবতী বাড়ি ফিরছে না দেখে তার পরিবারের লোকজন তাকে খুঁজতে বের হয়। খুঁজতে খুঁজতে তারা যখন এবিএল জঙ্গলে পৌঁছোয় সেই সময় তারা দেখতে পান দুজন যুবক ওই যুবতীকে সাইকেলে চাপিয়ে নিয়ে যাচ্ছে। সাথে সাথে ওই দুই যুবককে ধরতে গেলে এক যুবক পালিয়ে গেলেও অন্য এক অভিযুক্তকে ধরে ফেলে যুবতীর পরিবারের সদস্যরা। তাকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। পুলিশ যুবতীকে নিয়ে যায় দুর্গাপুর মহাকুমা হাসপাতালে। সেখানে যুবতীর শারীরিক পরীক্ষা করা হয়। বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসা চলছে যুবতীর। হাসপাতালের ডেপুটি সুপার সুরূপা ভট্টাচার্য জানান ডাক্তারি পরীক্ষার রিপোর্ট হাতে পেলে বলা যাবে ঘটনাটি আসলে কি ঘটেছে। এদিকে মুক ও বধির যুবতীর ধর্ষণের ঘটনায় লাগলো রাজনৈতিক রঙ। শহরের আইন-শৃঙ্খলা নিয়ে সরব হয়েছে বিরোধীরা। সিপিআইএম নেতা পঙ্কজ রায় সরকার সোমবার মহকুমা হাসপাতালের বাইরে দাঁড়িয়ে বলেন শহরে আইনশৃঙ্খলা ভেঙ্গে পড়েছে। পুলিশ উৎসব, খেলা আর মেলা নিয়ে ব্যস্ত। পুলিশের উপর শহরবাসীর ভরসা উঠে গেছে বলে মন্তব্য করেন পঙ্কজ বাবু। যদিও বিরোধীদের অভিযোগ উড়িয়ে দিয়ে দুর্গাপুর পৌরসভার প্রাক্তন পুরপিতা দীপঙ্কর লাহা জানান খুবই দুঃখজনক ঘটনা। ঘটনায় জড়িত দুই যুবককে পুলিশ ইতিমধ্যে গ্রেপ্তার করেছে। পুলিশ সক্রিয় রয়েছে বলে দাবি করেন দীপঙ্কর বাবু।

সম্পর্কিত খবর

৩০০ বছরের ঐতিহ্যে আজও কালী রূপে পূজিতা দুর্গাপুরের বন্দ্যোপাধ্যায় পরিবারের মেয়ে! সম্পাদক সমীপেষু

৩০০ বছরের ঐতিহ্যে আজও কালী রূপে পূজিতা দুর্গাপুরের বন্দ্যোপাধ্যায় পরিবারের মেয়ে!

পুকুরের কালো জলে তলিয়ে গিয়েছিলেন বাড়ির মেয়ে। সারা রাত ধরে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি। কিন্তু পরদিন ভোরে, লোকবিশ্বাস অনুযায়ী, মাথায় জলপূর্ণ কলস নিয়ে পুকুর থেকে উঠে এসেছিলেন সেই মেয়েই। তারপর তাঁর নির্দেশেই শুরু হয়েছিল কালীপুজো। প্রায় ৩০০ বছর ধরে দুর্গাপুরের আমড়াই গ্রামের বন্দ্যোপাধ্যায় পরিবারে কালী রূপে পূজিতা হয়ে আসছেন কল্যাণী বন্দ্যোপাধ্যায়। ইতিহাস, পারিবারিক জনশ্রুতি ও ধর্মীয় বিশ্বাসের মেলবন্ধনে এই পুজো আজও বহন করে চলেছে এক রহস্যময় ঐতিহ্য। কুলীন প্রথার শিকার কল্যাণীর আশ

টানা বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুর, ভোগান্তিতে শহরবাসী! দুর্গাপুর

টানা বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুর, ভোগান্তিতে শহরবাসী!

টানা কয়েকদিনের নিম্নচাপের জেরে ভারী বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুরের একাধিক এলাকা। কোথাও রাস্তার উপর হাঁটুসমান জল, কোথাও আবার জল জমে তৈরি হয়েছে জলাবদ্ধতা। দীর্ঘক্ষণ জল না নামায় ব্যাহত হচ্ছে যান চলাচল। জলমগ্ন রাস্তা পেরোতে গিয়ে নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ—সকলকেই চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে।দুর্গাপুরের ২৩ নম্বর ওয়ার্ডের এমএমসি এলাকার ব্রিজের নিচে জল জমে পরিস্থিতি কার্যত দুর্ভোগের চেহারা নিয়েছে। একই ছবি ধরা পড়েছে বেনাচিতির শ্রীনগর পল্লি, তপোবন হাউসিং আবাসন, দুর্গাপুর স্টেশন বাজা

দুই সোনা, এক রুপো—ইতালির মঞ্চে দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলের সৌমিকের ঐতিহাসিক জয়! দুর্গাপুর

দুই সোনা, এক রুপো—ইতালির মঞ্চে দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলের সৌমিকের ঐতিহাসিক জয়!

দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র সৌমিক মণ্ডলের মুকুটে জুড়ল আন্তর্জাতিক সাফল্যের নতুন পালক। ইতালির তুরিনে আয়োজিত ১৯তম আন্তর্জাতিক আর্থ সায়েন্স অলিম্পিয়াডে (IESO) অসাধারণ পারফরম্যান্স করে দুটি স্বর্ণপদক এবং একটি রৌপ্যপদক অর্জন করেছেন তিনি। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিভাবান তরুণ ভূবিজ্ঞানীদের সঙ্গে প্রতিযোগিতায় নেমে সৌমিকের এই সাফল্য দেশের জন্যও গর্বের। প্রায় ১৮ হাজার প্রতিযোগীর মধ্যে প্রাথমিক পর্যায়ের জাতীয় বাছাই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তাঁর আন্তর্জা