দুর্গাপুরে অনুষ্ঠিত হতে চলেছে জাতীয় স্তরের সৌন্দর্য প্রতিযোগিতায়!
দুর্গাপুরে অনুষ্ঠিত হতে চলেছে জাতীয় স্তরের সৌন্দর্য প্রতিযোগিতা। দুর্গাপুরের ফ্যাশন সংস্থা ‘লেডি ফাউন্ডেশন’-এর উদ্যোগে “ন্যাশনাল গোল্ডেন আইকন” নামক এই বিউটি পেজেন্টের আয়োজন করা হয়েছে, যা অনুষ্ঠিত হবে আগামী ১৩ জুলাই।শুক্রবার দুর্গাপুরের একটি বেসরকারি হোটেলে একটি অনুষ্ঠানে ইভেন্টের পোস্টার ও থিম সং প্রকাশ করা হয়। পোস্টার লঞ্চ করেন ‘লেডি ফাউন্ডেশন’ এর কর্ণধার ডঃ পারোমি গোস্বামী। মূল অনুষ্ঠানে ফ্যাশন সংক্রান্ত একটি ম্যাগাজিনও প্রকাশ করতে চলেছেন ডঃ পারোমি। যেখানে মূলত সৌন্দর্য ও ফ্
নিজস্ব সংবাদদাতা :দুর্গাপুরে অনুষ্ঠিত হতে চলেছে জাতীয় স্তরের সৌন্দর্য প্রতিযোগিতা। দুর্গাপুরের ফ্যাশন সংস্থা ‘লেডি ফাউন্ডেশন’-এর উদ্যোগে “ন্যাশনাল গোল্ডেন আইকন” নামক এই বিউটি পেজেন্টের আয়োজন করা হয়েছে, যা অনুষ্ঠিত হবে আগামী ১৩ জুলাই।শুক্রবার দুর্গাপুরের একটি বেসরকারি হোটেলে একটি অনুষ্ঠানে ইভেন্টের পোস্টার ও থিম সং প্রকাশ করা হয়। পোস্টার লঞ্চ করেন ‘লেডি ফাউন্ডেশন’ এর কর্ণধার ডঃ পারোমি গোস্বামী। মূল অনুষ্ঠানে ফ্যাশন সংক্রান্ত একটি ম্যাগাজিনও প্রকাশ করতে চলেছেন ডঃ পারোমি। যেখানে মূলত সৌন্দর্য ও ফ্যাশন সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রকাশের পাশাপাশি প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়ও ম্যাগাজিনে তুলে ধরা হবে বলে জানান তিনি। সেই ম্যাগাজিনের প্রচ্ছদও প্রকাশ হয় এদিন।সংস্থার তরফে জানানো হয় শুধু বাংলা নয় দিল্লি, মুম্বই, গুজরাট সহ দেশের বিভিন্ন শহর থেকে প্রতিযোগীরা এই সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেবেন। এখনও পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিতে ১০৫ জন প্রতিযোগী অংশ নেবেন বলে স্থির রয়েছে। মূলত সাতটি বিভাগে এই প্রতিযোগিতা হবে। এমনকি শিশু প্রতিযোগীদের জন্যও রয়েছে বিভিন্ন বিভাগ।প্রসঙ্গত উল্লেখ্য ‘লেডি ফাউন্ডেশন’-এর কর্ণধার ডঃ পারোমি গোস্বামী নিজে আন্তর্জাতিক স্তরে একাধিক সৌন্দর্য প্রতিযোগিতায় খেতাব জয় করেছেন। l এমনকি তাঁর প্রশিক্ষিত বেশ কিছু ছাত্র-ছাত্রীও জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে সুপ্রতিষ্ঠিত হয়েছেন। তাই দুর্গাপুর তথা সংলগ্ন এলাকার নতুন প্রজন্মকে উৎসাহিত করতে তাঁর এই উদ্যোগ বলে জানান ডঃ পারোমি। সংস্থার দাবি দুর্গাপুরের বুকে এই প্রথমবার কোনো জাতীয় স্তরের সৌন্দর্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে।
সম্পর্কিত খবর
৩০০ বছরের ঐতিহ্যে আজও কালী রূপে পূজিতা দুর্গাপুরের বন্দ্যোপাধ্যায় পরিবারের মেয়ে!
পুকুরের কালো জলে তলিয়ে গিয়েছিলেন বাড়ির মেয়ে। সারা রাত ধরে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি। কিন্তু পরদিন ভোরে, লোকবিশ্বাস অনুযায়ী, মাথায় জলপূর্ণ কলস নিয়ে পুকুর থেকে উঠে এসেছিলেন সেই মেয়েই। তারপর তাঁর নির্দেশেই শুরু হয়েছিল কালীপুজো। প্রায় ৩০০ বছর ধরে দুর্গাপুরের আমড়াই গ্রামের বন্দ্যোপাধ্যায় পরিবারে কালী রূপে পূজিতা হয়ে আসছেন কল্যাণী বন্দ্যোপাধ্যায়। ইতিহাস, পারিবারিক জনশ্রুতি ও ধর্মীয় বিশ্বাসের মেলবন্ধনে এই পুজো আজও বহন করে চলেছে এক রহস্যময় ঐতিহ্য। কুলীন প্রথার শিকার কল্যাণীর আশ
টানা বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুর, ভোগান্তিতে শহরবাসী!
টানা কয়েকদিনের নিম্নচাপের জেরে ভারী বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুরের একাধিক এলাকা। কোথাও রাস্তার উপর হাঁটুসমান জল, কোথাও আবার জল জমে তৈরি হয়েছে জলাবদ্ধতা। দীর্ঘক্ষণ জল না নামায় ব্যাহত হচ্ছে যান চলাচল। জলমগ্ন রাস্তা পেরোতে গিয়ে নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ—সকলকেই চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে।দুর্গাপুরের ২৩ নম্বর ওয়ার্ডের এমএমসি এলাকার ব্রিজের নিচে জল জমে পরিস্থিতি কার্যত দুর্ভোগের চেহারা নিয়েছে। একই ছবি ধরা পড়েছে বেনাচিতির শ্রীনগর পল্লি, তপোবন হাউসিং আবাসন, দুর্গাপুর স্টেশন বাজা
দুই সোনা, এক রুপো—ইতালির মঞ্চে দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলের সৌমিকের ঐতিহাসিক জয়!
দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র সৌমিক মণ্ডলের মুকুটে জুড়ল আন্তর্জাতিক সাফল্যের নতুন পালক। ইতালির তুরিনে আয়োজিত ১৯তম আন্তর্জাতিক আর্থ সায়েন্স অলিম্পিয়াডে (IESO) অসাধারণ পারফরম্যান্স করে দুটি স্বর্ণপদক এবং একটি রৌপ্যপদক অর্জন করেছেন তিনি। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিভাবান তরুণ ভূবিজ্ঞানীদের সঙ্গে প্রতিযোগিতায় নেমে সৌমিকের এই সাফল্য দেশের জন্যও গর্বের। প্রায় ১৮ হাজার প্রতিযোগীর মধ্যে প্রাথমিক পর্যায়ের জাতীয় বাছাই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তাঁর আন্তর্জা