অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

শূন্য নয়, মাইনাস নম্বরেও ডাক্তার? নিট-পিজি সিদ্ধান্তে বিতর্ক!

ডাক্তার হতে গেলে মেধা চাই—এটাই এতদিন ছিল সমাজের চিরাচরিত ধারণা। কিন্তু সেই ধারণা এবার বড়সড় ধাক্কা খেল। নিট-পিজি (NEET-PG) ২০২৫ পরীক্ষায় শূন্য এমনকি মাইনাস ৪০ পার্সেন্টাইল পেয়েও এমডি (MD) ও এমএস (MS)-এর মতো মেডিক্যাল স্নাতকোত্তর কোর্সে ভর্তির সুযোগ মিলতে চলেছে। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত ঘিরে দেশজুড়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। ন্যাশনাল বোর্ড অব এগজামিনেশন ইন মেডিক্যাল সায়েন্স (NBE) চলতি বছরের নিট-পিজি পরীক্ষার কাট-অফ নম্বর পর্যালোচনা করে সম্প্রতি তা সংশোধন করেছে। কেন্দ্রীয় স্

শূন্য নয়, মাইনাস নম্বরেও ডাক্তার? নিট-পিজি সিদ্ধান্তে বিতর্ক! প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা : ডাক্তার হতে গেলে মেধা চাই—এটাই এতদিন ছিল সমাজের চিরাচরিত ধারণা। কিন্তু সেই ধারণা এবার বড়সড় ধাক্কা খেল। নিট-পিজি (NEET-PG) ২০২৫ পরীক্ষায় শূন্য এমনকি মাইনাস ৪০ পার্সেন্টাইল পেয়েও এমডি (MD) ও এমএস (MS)-এর মতো মেডিক্যাল স্নাতকোত্তর কোর্সে ভর্তির সুযোগ মিলতে চলেছে। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত ঘিরে দেশজুড়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। ন্যাশনাল বোর্ড অব এগজামিনেশন ইন মেডিক্যাল সায়েন্স (NBE) চলতি বছরের নিট-পিজি পরীক্ষার কাট-অফ নম্বর পর্যালোচনা করে সম্প্রতি তা সংশোধন করেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের নির্দেশে ৯ জানুয়ারির বিজ্ঞপ্তিতে তৃতীয় রাউন্ড কাউন্সেলিংয়ের জন্য সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের (SC, ST, OBC) কাট-অফ নামিয়ে আনা হয়েছে মাইনাস ৪০ পার্সেন্টাইল পর্যন্ত।


পাঁচ মাসেও ফাঁকা ১৮ হাজার আসন ২০২৫ সালের ১৯ আগস্ট নিট-পিজির ফল প্রকাশিত হলেও, একাধিক রাউন্ড কাউন্সেলিং শেষ হওয়ার পরেও সারা দেশে প্রায় ১৮ হাজারের বেশি পিজি মেডিক্যাল আসন ফাঁকা রয়ে গেছে। সেই আসন পূরণ করতেই এই চরম সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, যাঁরা ০ পার্সেন্টাইল বা নেগেটিভ পার্সেন্টাইল পেয়েছেন, তাঁরাও এবার কাউন্সেলিংয়ে অংশ নিতে পারবেন। যদিও কর্তৃপক্ষের দাবি, কাট-অফ শূন্যে নামলেও ভর্তির তালিকা র‍্যাঙ্ক অনুসারেই হবে। অর্থাৎ, মাইনাস নম্বর পাওয়া পরীক্ষার্থীরা থাকবেন তালিকার একেবারে শেষে। শুধুমাত্র তাঁদের আগের প্রার্থীরা ভর্তি না হলে বা নির্দিষ্ট আসন ফাঁকা থাকলেই সুযোগ মিলবে।


এই সিদ্ধান্তের বিরুদ্ধে ইতিমধ্যেই সরব হয়েছে একাধিক চিকিৎসক সংগঠন। তাঁদের বক্তব্য,
“যে পরীক্ষার্থী পরীক্ষায় ন্যূনতম যোগ্যতাও অর্জন করতে পারেননি, তাঁকে কীভাবে ভবিষ্যতের বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে গড়ে তোলা সম্ভব?” চিকিৎসকদের একাংশের আশঙ্কা, এর ফলে মেডিক্যাল শিক্ষার মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে, যার প্রভাব পড়বে সরাসরি রোগী পরিষেবায়। মানুষের জীবন ও স্বাস্থ্যের মতো সংবেদনশীল ক্ষেত্রের সঙ্গে আপস করা হচ্ছে বলেও অভিযোগ উঠছে। আসন না শিক্ষার মান—কোনটা অগ্রাধিকার? সরকারি মহলের যুক্তি, আসন ফাঁকা রেখে দেওয়ার চেয়ে অন্তত শিক্ষার্থী ভর্তি করানো ভালো। কিন্তু প্রশ্ন উঠছে— আসন পূরণই যদি একমাত্র লক্ষ্য হয়, তবে মেধার মানদণ্ড কোথায় দাঁড়াল? যেখানে একদিকে দেশের স্বাস্থ্যব্যবস্থার উন্নতির কথা বলা হচ্ছে, অন্যদিকে সেখানে নেগেটিভ নম্বর পাওয়া পরীক্ষার্থীদের জন্য দরজা খুলে দেওয়া কি আদৌ যুক্তিসঙ্গত?

সম্পর্কিত খবর

পঞ্চায়েত প্রকল্পের টাকা পাওয়ার নিয়মে বড় বদলের ইঙ্গিত, বাধ্যতামূলক নয় আধার! বিকল্প হতে পারে ভোটার কার্ড ও বায়োমেট্রিক দেশ

পঞ্চায়েত প্রকল্পের টাকা পাওয়ার নিয়মে বড় বদলের ইঙ্গিত, বাধ্যতামূলক নয় আধার! বিকল্প হতে পারে ভোটার কার্ড ও বায়োমেট্রিক

সরকারি প্রকল্পের সুবিধা পেতে আধার কার্ডের বাধ্যবাধকতা তুলে দেওয়ার ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রী রাজীবরঞ্জন সিং ওরফে লালন সিং। এবার থেকে আধার কার্ডের পরিবর্তে ভোটার কার্ড ও বায়োমেট্রিক যাচাইকরণের মাধ্যমে সরকারি প্রকল্পের টাকা পাওয়ার ব্যবস্থা চালু হতে পারে। খুব শীঘ্রই এই সংক্রান্ত নিয়মে পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। যদিও কোন কোন প্রকল্পে এই নতুন নিয়ম কার্যকর হবে এবং কবে থেকে তা চালু হবে, সে বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি।গত ৩০ অক্টোবর দিল্লি

বিগ বি-র বাড়ি ‘জলসা’য় নিরাপত্তার কড়াকড়ি, বুলেটপ্রুফ আবরণের আড়ালে রবিবারের সাক্ষাৎ! দেশ

বিগ বি-র বাড়ি ‘জলসা’য় নিরাপত্তার কড়াকড়ি, বুলেটপ্রুফ আবরণের আড়ালে রবিবারের সাক্ষাৎ!

প্রতি রবিবারের মতো এবারও মুম্বইয়ের জুহুতে নিজের বাসভবন ‘জলসা’-র বাইরে অনুরাগীদের সঙ্গে দেখা দিলেন বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন। তবে এদিনের দৃশ্য ছিল কিছুটা অন্যরকম। দীর্ঘদিনের পরিচিত প্রথা বজায় রাখলেও এবার কড়া নিরাপত্তার মধ্যে ভক্তদের অভিবাদন জানাতে দেখা গেল ৮৩ বছর বয়সি অভিনেতাকে। তাঁর নিরাপত্তার জন্য ব্যবহার করা হয় বিশেষ স্বচ্ছ বুলেটপ্রুফ ঘেরাটোপ।সংবাদ সংস্থা আইএএনএস-এর হাতে আসা ভিডিওতে দেখা গিয়েছে, একটি উঁচু প্ল্যাটফর্মে দাঁড়িয়ে স্বচ্ছ বুলেটপ্রুফ আবরণের আড়াল থেকে ভক

পরকীয়ার জেরে স্বামীকে খুন! দুই প্রেমিকের সঙ্গে গ্রেপ্তার স্ত্রী দেশ

পরকীয়ার জেরে স্বামীকে খুন! দুই প্রেমিকের সঙ্গে গ্রেপ্তার স্ত্রী

পরকীয়ার সম্পর্কের জেরে ভয়াবহ পরিণতি! দুই প্রেমিকের সঙ্গে যোগসাজশ করে স্বামীকে খুন করার অভিযোগ উঠল এক যুবতীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার কামারেড্ডি জেলায়। ঘটনায় মৃতের স্ত্রী এবং তাঁর দুই প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। মৃত যুবকের নাম গুম্মাডি কাশীরাম (২৬)। গত ২৩ অক্টোবর হনমাজিপেট গ্রামের পাচেরা চেরুভু পুকুর থেকে তাঁর দেহ উদ্ধার হয়। প্রথমে দুর্ঘটনাজনিত মৃত্যু মনে করা হলেও ময়নাতদন্তে গলায় দড়ির চিহ্ন মেলায় খুনের রহস্য সামনে আসে।পুলিশের দাবি, স্ত্রী গুম্মাডি সব