ভারতের দুই ব্র্যান্ডের মশলা নিষিদ্ধ ঘোষণা করেছিল সিঙ্গাপুর এবং হংকং। এ বার সেই পথেই হাঁটল নেপাল!
MDH এবং EVEREST-এর সব মশলাই নিরাপত্তাজনিত কারণে আপাতত নিষিদ্ধ করল নেপাল। সিঙ্গাপুর এবং হংকংয়ের পর তৃতীয় দেশ হিসাবে ভারতের মশলা নিষিদ্ধ করেছে নেপাল। সংবাদ সংস্থা ANI জানিয়েছে, ওই মশলাগুলির উপাদান পরীক্ষা করে দেখছে দেশের খাদ্য প্রযুক্তি এবং মান নিয়ন্ত্রণকারী সংস্থা। নেপাল সরকারের খাদ্য প্রযুক্তি এবং মান নিয়ন্ত্রক বিভাগের মুখপাত্র মোহনকৃষ্ণ মহার্জন ANIকে বলেছেন, ‘‘MDH এবং EVEREST মশলার আমদানি নিষিদ্ধ করা হয়েছে। আমাদের এখানে বাজারে ওই মশলা বিক্রিও নিষিদ্ধ করেছি। ওই মশলাগুলিতে ক্ষত
নিজস্ব সংবাদদাতা : MDH এবং EVEREST-এর সব মশলাই নিরাপত্তাজনিত কারণে আপাতত নিষিদ্ধ করল নেপাল। সিঙ্গাপুর এবং হংকংয়ের পর তৃতীয় দেশ হিসাবে ভারতের মশলা নিষিদ্ধ করেছে নেপাল। সংবাদ সংস্থা ANI জানিয়েছে, ওই মশলাগুলির উপাদান পরীক্ষা করে দেখছে দেশের খাদ্য প্রযুক্তি এবং মান নিয়ন্ত্রণকারী সংস্থা। নেপাল সরকারের খাদ্য প্রযুক্তি এবং মান নিয়ন্ত্রক বিভাগের মুখপাত্র মোহনকৃষ্ণ মহার্জন ANIকে বলেছেন, ‘‘MDH এবং EVEREST মশলার আমদানি নিষিদ্ধ করা হয়েছে। আমাদের এখানে বাজারে ওই মশলা বিক্রিও নিষিদ্ধ করেছি। ওই মশলাগুলিতে ক্ষতিকারক রাসায়নিক রয়েছে বলে অভিযোগ উঠেছে। তাই এই পদক্ষেপ।’’ আপাতত নেপালে ওই ব্র্যান্ড দু’টির মশলা খাওয়া, কেনা এবং বিক্রি করা যাবে না। মোহনকৃষ্ণ আরও বলেন, ‘‘এই নির্দিষ্ট দু’টি ব্র্যান্ডের মশলায় ক্ষতিকর রাসায়নিক আছে কি না, ঠিক কী ধরনের রাসায়নিক রয়েছে, তা আমরা খতিয়ে দেখছি। পরীক্ষা নিরীক্ষা শুরু হয়েছে। চূড়ান্ত রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা জারি থাকবে।’’ মশলার মধ্যে মূলত এথিলিন অক্সাইড নামক কীটনাশকের উপস্থিতি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। মানুষের শরীরের পক্ষে এই মশলা অত্যন্ত ক্ষতিকর। অভিযোগ, এই রাসায়নিক মশলা জীবণুমুক্ত করার কাজে ব্যবহার করা হচ্ছে। ক্যান্সার পর্যন্ত হতে পারে এর ফলে। জানা যায় এপ্রিল মাসে এথিলিন অক্সাইডের উপস্থিতির অভিযোগ তুলে ভারতের দুই ব্র্যান্ডের মশলাকে নিষিদ্ধ ঘোষণা করে সিঙ্গাপুর। তার কয়েক দিনের মধ্যে একই সিদ্ধান্ত নেয় হংকংও। এ বার তৃতীয় দেশ হিসাবে নিষেধাজ্ঞার পথে হাঁটল নেপাল। সংবাদ সংস্থা রিপোর্ট অনুযায়ী, আমেরিকা, নিউ জ়িল্যান্ড এবং অস্ট্রেলিয়াতেও ভারতীয় এই দুই ব্র্যান্ডের মশলা নিয়ে চলছে পরীক্ষা-নিরীক্ষা।

সম্পর্কিত খবর
দীঘায় শুরু নবম আন্তর্জাতিক শিল্পকলা উৎসব ২০২৬, দেশ-বিদেশের শিল্পীদের মিলনমেলায় মুখর শিল্প-সংস্কৃতির আঙিনা!
শিল্প, সংগীত ও সংস্কৃতির মেলবন্ধনে দীঘায় আয়োজিত হয়েছে ‘দ্য থার্ড আই আর্টিস্ট গ্রুপ’-এর উদ্যোগে নবম আন্তর্জাতিক শিল্পকলা উৎসব ২০২৬। ২৮ অক্টোবর থেকে শুরু হওয়া এই উৎসব চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। পূর্ব মেদিনীপুরের দীঘায় DSDA হলে আয়োজিত এই আন্তর্জাতিক উৎসবকে কেন্দ্র করে শিল্পী ও সংস্কৃতিপ্রেমীদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে। শিল্পকলার বৈচিত্র্যকে তুলে ধরা এবং দেশ-বিদেশের শিল্পীদের মধ্যে সৃজনশীল ভাবনার আদান-প্রদানের সুযোগ তৈরি করাই এই ধরনের আন্তর্জাতিক উৎসবের অন্যতম উদ্দেশ্য। বিভি
বিশ্ব
ফ্রান্সে হিংসার আগুন! লুটপাট ও অগ্নিসংযোগে অশান্ত একাধিক শহর, আংশিক কার্ফু জারির নির্দেশ প্রধানমন্ত্রীর!
বিক্ষোভ, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় উত্তপ্ত ফ্রান্স। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একাধিক শহরে আংশিক কার্ফু জারির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী সেবাস্তিয়াঁ লেকর্নু। একই সঙ্গে হিংসা মোকাবিলায় প্রশাসনের প্রস্তুতির ঘাটতির কথাও স্বীকার করেছে সরকার। প্রয়োজনে জরুরি অবস্থা ঘোষণার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হয়নি।প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বরের শেষদিকে প্যারিসের স্কুলপড়ুয়াদের আন্দোলনের সূত্রপাত। স্কুল-কলেজে উন্নত পরিকাঠামোর দাবিতে শুরু হওয়া এই বিক্ষোভ ধীরে ধীরে দেশের বিভিন্ন প্রা
বিশ্ব
মাঝ আকাশে ককপিটে হামলা! ১৪ হাজার ফুট নেমে গেল বিমান, যাত্রীদের তৎপরতায় রক্ষা ১৭৪ প্রাণ!
দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের FZ1073 বিমানে মাঝ আকাশে ঘটে গেল ভয়াবহ ঘটনা। ককপিটে দুই পাইলটের মধ্যে হিংসাত্মক সংঘর্ষের পর বিমানটি আচমকা বিপুল উচ্চতা হারাতে শুরু করে। জরুরি সংকেত পাঠানো হলে সম্ভাব্য বিমান ছিনতাইয়ের আশঙ্কা তৈরি হয়। শেষ পর্যন্ত যাত্রী, ক্রু এবং বিমানে থাকা অতিরিক্ত পাইলটদের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বিমানটি সৌদি আরবের তাবুকের Prince Sultan bin Abdulaziz International Airport-এ নিরাপদে অবতরণ করে। ৩০ সেপ্টেম্বরের এই ঘটনায় বিমানটিতে ১৭৪ জন যাত্রী ছিলে