Skip to content

ওড়িশার খল্লিকোট বিশ্ববিদ্যালয়ের সেমিনারে সুশান্ত চক্রবর্তীর বক্তব্য, জিন থেকে ইকোসিস্টেমে জীববিজ্ঞানের নতুন দিশা!

নিজস্ব সংবাদদাতা : ১৮ এপ্রিল ওড়িশার বেরহামপুরে অবস্থিত অন্যতম প্রাচীন বিশ্ববিদ্যালয় Khallikote University আয়োজিত “Next Generation Life Science: Genes to Ecosystem” শীর্ষক জাতীয় সেমিনারে উদ্বোধক ও মূল বক্তা হিসেবে যোগ দেন Sushanta Chakraborty। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও প্রাক্তন উপাচার্য হিসেবে তাঁর এই অংশগ্রহণ ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ। সফরটিকে তিনি পরবর্তীতে একটি পারিবারিক ভ্রমণের সঙ্গেও মিলিয়ে নেন।

“Next Generation Life Science: Genes to Ecosystem” ধারণাটি জীববিজ্ঞানের এক আধুনিক ও সমন্বিত দৃষ্টিভঙ্গিকে তুলে ধরে, যেখানে জিনগত স্তর থেকে শুরু করে সম্পূর্ণ বাস্তুতন্ত্র পর্যন্ত একটি ধারাবাহিক সম্পর্ক ব্যাখ্যা করা হয়। নেক্সট-জেনারেশন সিকোয়েন্সিং (NGS), উন্নত বায়োইনফরমেটিক্স এবং বাস্তুতাত্ত্বিক তত্ত্বের সাহায্যে এই পদ্ধতি বিশ্লেষণ করে—কীভাবে আণবিক স্তরের পরিবর্তন জীবের অভিযোজন, প্রজাতির পারস্পরিক সম্পর্ক এবং সামগ্রিক বাস্তুতন্ত্রের কার্যকারিতাকে প্রভাবিত করে। এই সমন্বিত ক্ষেত্রটি ‘কমিউনিটি ও ইকোসিস্টেম জেনেটিক্স’ নামেও পরিচিত।

Latest