এসআইআর প্রক্রিয়ার জন্য বিএলওর কাছ থেকে এনুমারেশন ফর্ম নিলেন বর্ধমান-দুর্গাপুরের সাংসদ কীর্তি আজাদ!
এসআইআর প্রক্রিয়ার জন্য বিএলওর কাছ থেকে এনুমারেশন ফর্ম নিলেন বর্ধমান-দুর্গাপুরের সাংসদ কীর্তি আজাদ। শুক্রবার তিনি দুর্গাপুরের বাড়িতে বসে সেই ফর্ম পূরণ করে জমা দেন বিএলওর হাতে। বিএলওর সঙ্গে ছিলেন দুর্গাপুরের মহকুমাশাসক সুমন বিশ্বাস।প্রশাসনিক সূত্রে জানা যায়, এনুমারেশন বা ভোটার তালিকা সংশোধনের এই পর্যায়ে সাধারণ নাগরিকদের যেমন অংশগ্রহণ প্রয়োজন, তেমনই জনপ্রতিনিধিদের সক্রিয়তা জনসচেতনতার বার্তা বহন করে।সাংসদ কীর্তি আজাদের এই পদক্ষেপ নিঃসন্দেহে প্রশাসনিক উদ্যোগকে আরও স্বচ্ছ ও অংশগ্রহ
নিজস্ব সংবাদদাতা : এসআইআর প্রক্রিয়ার জন্য বিএলওর কাছ থেকে এনুমারেশন ফর্ম নিলেন বর্ধমান-দুর্গাপুরের সাংসদ কীর্তি আজাদ। শুক্রবার তিনি দুর্গাপুরের বাড়িতে বসে সেই ফর্ম পূরণ করে জমা দেন বিএলওর হাতে। বিএলওর সঙ্গে ছিলেন দুর্গাপুরের মহকুমাশাসক সুমন বিশ্বাস।প্রশাসনিক সূত্রে জানা যায়, এনুমারেশন বা ভোটার তালিকা সংশোধনের এই পর্যায়ে সাধারণ নাগরিকদের যেমন অংশগ্রহণ প্রয়োজন, তেমনই জনপ্রতিনিধিদের সক্রিয়তা জনসচেতনতার বার্তা বহন করে।সাংসদ কীর্তি আজাদের এই পদক্ষেপ নিঃসন্দেহে প্রশাসনিক উদ্যোগকে আরও স্বচ্ছ ও অংশগ্রহণমূলক করে তুলবে।

ভোটার তালিকা হালনাগাদের এই পর্বে তাঁর মতো জনপ্রতিনিধির সক্রিয় ভূমিকা সাধারণ মানুষকেও উৎসাহ দেবে নিজেদের তথ্য সঠিকভাবে যাচাই ও সংশোধন করতে।একই সঙ্গে এই পদক্ষেপ মনে করিয়ে দিল — নাগরিক দায়িত্ব শুধু ভোট দেওয়াতেই শেষ নয়, নিজের নামের সঠিক উপস্থিতিও ততটাই গুরুত্বপূর্ণ।এদিন সাংসদ বলেন, ‘আমি এখানে নতুন ভোটার হয়েছি। এখানে এখনও ভোট দিইনি। এদিন আমাকে এনুমারেশন ফর্ম দেওয়া হল। আমি ২০০২ সালের ভোটার তালিকার তথ্য দিয়েছি।আমরা চাই একজনও বৈধ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ না যায়।’ তিনি আরও বলেন, ‘দলনেত্রীর নির্দেশ মতো এসআইআর নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে অন্য জায়গার মতো দুর্গাপুরেও ১৫ টা শিবির করা হয়েছে। বৃহস্পতিবার থেকে আমি সেইসব শিবিরে ঘুরছি। এইসব শিবির থেকে সাধারণ মানুষদেরকে সবরকম সাহায্য করা হচ্ছে।’
সম্পর্কিত খবর
পশ্চিম বর্ধমান
দুর্গাপুরের সিটি সেন্টার (অম্বুজা কলোনি) এলাকায় অবস্থিত কালীমন্দিরের জলাশয় বেহাল দশা !
পশ্চিম বর্ধমান
পরকীয়া সন্দেহে মারধর,যুবকের মৃত্যু, গ্রেফতার ২
পরকীয়ার সন্দেহকে কেন্দ্র করে এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে প্রতিবেশী পরিবারের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় ওই যুবকের। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির অন্তর্গত হিন্দুস্তান কেবলস ওল্ড কলোনিতে। মৃতের নাম অশোক কুমার সিং ওরফে বিকি। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি এক মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, অশোক কুমার সিংয়ের পরিবারের সদস্যরা দি
৩০০ বছরের ঐতিহ্যে আজও কালী রূপে পূজিতা দুর্গাপুরের বন্দ্যোপাধ্যায় পরিবারের মেয়ে!
পুকুরের কালো জলে তলিয়ে গিয়েছিলেন বাড়ির মেয়ে। সারা রাত ধরে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি। কিন্তু পরদিন ভোরে, লোকবিশ্বাস অনুযায়ী, মাথায় জলপূর্ণ কলস নিয়ে পুকুর থেকে উঠে এসেছিলেন সেই মেয়েই। তারপর তাঁর নির্দেশেই শুরু হয়েছিল কালীপুজো। প্রায় ৩০০ বছর ধরে দুর্গাপুরের আমড়াই গ্রামের বন্দ্যোপাধ্যায় পরিবারে কালী রূপে পূজিতা হয়ে আসছেন কল্যাণী বন্দ্যোপাধ্যায়। ইতিহাস, পারিবারিক জনশ্রুতি ও ধর্মীয় বিশ্বাসের মেলবন্ধনে এই পুজো আজও বহন করে চলেছে এক রহস্যময় ঐতিহ্য। কুলীন প্রথার শিকার কল্যাণীর আশ