Skip to content

খড়গপুরে পার্বতী চ্যারিটেবল ট্রাস্টের তৃতীয় প্রতিষ্ঠা দিবস, সমাজসেবীদের সংবর্ধনায় উজ্জ্বল অনুষ্ঠান!

অরিন্দম চক্রবর্তী : খড়গপুরে মানবসেবার বার্তা নিয়ে সাড়ম্বরে পালিত হলো পার্বতী চ্যারিটেবল ট্রাস্ট-এর তৃতীয় প্রতিষ্ঠা দিবস। সংস্থার সভাপতি বিকাশ নিম খাইয়ের নেতৃত্বে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বরা।অনুষ্ঠানের সূচনা হয় ভারতীয় সংবিধানের নির্মাতা ভীমরাও আম্বেদকর-এর প্রতিকৃতিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে। সামাজিক ঐক্য ও শিক্ষার গুরুত্বকে সামনে রেখেই এদিনের কর্মসূচি সাজানো হয়।প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেতা ও শিক্ষক বিভূতিভূষণ বিশওয়াল।

তাঁর উপস্থিতি অনুষ্ঠানকে বিশেষ মাত্রা দেয়। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক চন্দ্রশেখর মিশ্র, আইনজীবী রঞ্জন চক্রবর্তী এবং খড়গপুরের বিশিষ্ট সমাজসেবী দীপক কুমার দাসগুপ্ত।এদিনের অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বিভিন্ন প্রান্ত থেকে আগত সমাজকর্মীদের সম্মাননা প্রদান।

নেপাল-সহ দেশের বিভিন্ন রাজ্য থেকে আসা সমাজসেবীদের তাঁদের অসামান্য অবদানের জন্য বিশেষভাবে সংবর্ধনা জানানো হয়।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে খড়গপুর মহিলা টাউন থানার ভারপ্রাপ্ত আধিকারিক প্রতিভা হালদার দরিদ্র শিশুদের শিক্ষার জন্য সর্বতোভাবে সহযোগিতার আশ্বাস দেন।

তাঁর বক্তব্যে সমাজের প্রান্তিক অংশের উন্নয়নে সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া হয়।এছাড়াও অনুষ্ঠানে সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন জ্যোতি নায়েক, শিলা নাইডু, গুরমিত কাউর, রিনা সিং রাজপুত, লক্ষ্মী শর্মা, কবিতা শর্মা, কে শিভা, ম্যানুয়েল সলোমন-সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তি।সামাজিক দায়বদ্ধতা ও মানবিকতার বার্তা নিয়ে এই প্রতিষ্ঠা দিবস উদযাপন খড়গপুরের সমাজজীবনে এক ইতিবাচক প্রভাব ফেলেছে বলে মনে করছেন উপস্থিতরা।

Latest