৮০ ফুট গভীর সুড়ঙ্গ থেকে উদ্ধার অবৈধ কয়লা
কেন্দ্রীয় সরকারের আওতাধীন ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের ভানোরা খোলামুখ খনি থেকে কয়লা পাচারের খবর পেয়ে হানা দেয় আসানসোল উত্তর থানার পুলিশ এবং প্রায় ২ কুইন্টাল অবৈধ কয়লা বাজেয়াপ্ত করে।৮০ ফুট গভীর সুড়ঙ্গ এক দু’দিনে খোঁড়া সম্ভব নয়। স্থানীয় সূত্রে খবর বহুদিন ধরেই ওই খোলামুখ খনি থেকে কয়লা পাচার চলছে। স্টার্ন কোলফিল্ড লিমিটেডের ভানোরা খোলামুখ খনিতে সুরঙ্গাকৃতি বেআইনি খাদান তৈরি করেই চলছিল এই দেদার কয়লা উত্তোলন । আর সেখানেই সোমবার সন্ধ্যায় হানা দিল আসানসোল উত্তর থানার পুলিশ । আর এতদিন
নিজস্ব সংবাদদাতা : কেন্দ্রীয় সরকারের আওতাধীন ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের ভানোরা খোলামুখ খনি থেকে কয়লা পাচারের খবর পেয়ে হানা দেয় আসানসোল উত্তর থানার পুলিশ এবং প্রায় ২ কুইন্টাল অবৈধ কয়লা বাজেয়াপ্ত করে।৮০ ফুট গভীর সুড়ঙ্গ এক দু’দিনে খোঁড়া সম্ভব নয়। স্থানীয় সূত্রে খবর বহুদিন ধরেই ওই খোলামুখ খনি থেকে কয়লা পাচার চলছে। স্টার্ন কোলফিল্ড লিমিটেডের ভানোরা খোলামুখ খনিতে সুরঙ্গাকৃতি বেআইনি খাদান তৈরি করেই চলছিল এই দেদার কয়লা উত্তোলন । আর সেখানেই সোমবার সন্ধ্যায় হানা দিল আসানসোল উত্তর থানার পুলিশ । আর এতদিন পর্যন্ত নাকি পুলিশের কাছে তার কোনও খবরই ছিল না ৷ এলাকাই হইচই হতেই পুলিশি অভিযান চলে । এরপর এদিন সুড়ঙ্গ থেকে উদ্ধার করা হয় বস্তা বস্তা কয়লা।

সম্পর্কিত খবর
৩০০ বছরের ঐতিহ্যে আজও কালী রূপে পূজিতা দুর্গাপুরের বন্দ্যোপাধ্যায় পরিবারের মেয়ে!
পুকুরের কালো জলে তলিয়ে গিয়েছিলেন বাড়ির মেয়ে। সারা রাত ধরে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি। কিন্তু পরদিন ভোরে, লোকবিশ্বাস অনুযায়ী, মাথায় জলপূর্ণ কলস নিয়ে পুকুর থেকে উঠে এসেছিলেন সেই মেয়েই। তারপর তাঁর নির্দেশেই শুরু হয়েছিল কালীপুজো। প্রায় ৩০০ বছর ধরে দুর্গাপুরের আমড়াই গ্রামের বন্দ্যোপাধ্যায় পরিবারে কালী রূপে পূজিতা হয়ে আসছেন কল্যাণী বন্দ্যোপাধ্যায়। ইতিহাস, পারিবারিক জনশ্রুতি ও ধর্মীয় বিশ্বাসের মেলবন্ধনে এই পুজো আজও বহন করে চলেছে এক রহস্যময় ঐতিহ্য। কুলীন প্রথার শিকার কল্যাণীর আশ
টানা বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুর, ভোগান্তিতে শহরবাসী!
টানা কয়েকদিনের নিম্নচাপের জেরে ভারী বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুরের একাধিক এলাকা। কোথাও রাস্তার উপর হাঁটুসমান জল, কোথাও আবার জল জমে তৈরি হয়েছে জলাবদ্ধতা। দীর্ঘক্ষণ জল না নামায় ব্যাহত হচ্ছে যান চলাচল। জলমগ্ন রাস্তা পেরোতে গিয়ে নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ—সকলকেই চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে।দুর্গাপুরের ২৩ নম্বর ওয়ার্ডের এমএমসি এলাকার ব্রিজের নিচে জল জমে পরিস্থিতি কার্যত দুর্ভোগের চেহারা নিয়েছে। একই ছবি ধরা পড়েছে বেনাচিতির শ্রীনগর পল্লি, তপোবন হাউসিং আবাসন, দুর্গাপুর স্টেশন বাজা
দুই সোনা, এক রুপো—ইতালির মঞ্চে দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলের সৌমিকের ঐতিহাসিক জয়!
দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র সৌমিক মণ্ডলের মুকুটে জুড়ল আন্তর্জাতিক সাফল্যের নতুন পালক। ইতালির তুরিনে আয়োজিত ১৯তম আন্তর্জাতিক আর্থ সায়েন্স অলিম্পিয়াডে (IESO) অসাধারণ পারফরম্যান্স করে দুটি স্বর্ণপদক এবং একটি রৌপ্যপদক অর্জন করেছেন তিনি। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিভাবান তরুণ ভূবিজ্ঞানীদের সঙ্গে প্রতিযোগিতায় নেমে সৌমিকের এই সাফল্য দেশের জন্যও গর্বের। প্রায় ১৮ হাজার প্রতিযোগীর মধ্যে প্রাথমিক পর্যায়ের জাতীয় বাছাই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তাঁর আন্তর্জা