অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

রাজ্য় সরকারের ও পশ্চিম বর্ধমান জেলা মিশন ম্যানেজমেন্ট ইউনিটর উদ্যোগে শুরু হতে চলেছে তৃতীয় আঞ্চলিক সৃষ্টিশ্রী মেলা!

রাজ্য় সরকারের ও পশ্চিম বর্ধমান জেলা মিশন ম্যানেজমেন্ট ইউনিটর উদ্যোগে শুরু হতে চলেছে তৃতীয় আঞ্চলিক সৃষ্টিশ্রী মেলা।আগামী ৩০ শে ডিসেম্বর দুর্গাপুর হাট প্রাঙ্গণে হবে মেলার শুভ উদ্বোধন। মেলা চলবে ৮ ই জানুয়ারী, ২০২৬ পর্যন্ত। মেলার সময়কাল দুপুর ১১ টা থেকে রাত্রি ৮-৩০ পর্যন্ত। এই মেলায় স্বনির্ভর দলের সদস্য ও সদস্যাদের হাতের তৈরি বিভিন্ন জিনিস প্রদর্শন ও বিক্রয় হবে। এছাড়াও ৩১শে ডিসেম্বর থেকে প্রতিদিন দুর্গাপুর হাটের সাংস্কৃতিক মঞ্চে অনুষ্ঠিত হবে নানা রকম প্রতিযোগিতা ও সাংস্কৃতিক

রাজ্য় সরকারের ও পশ্চিম বর্ধমান জেলা মিশন ম্যানেজমেন্ট ইউনিটর উদ্যোগে শুরু হতে চলেছে তৃতীয় আঞ্চলিক সৃষ্টিশ্রী মেলা!

নিজস্ব সংবাদদাতা :  রাজ্য় সরকারের ও পশ্চিম বর্ধমান জেলা মিশন ম্যানেজমেন্ট ইউনিটর উদ্যোগে শুরু হতে চলেছে তৃতীয় আঞ্চলিক সৃষ্টিশ্রী মেলা।আগামী ৩০ শে ডিসেম্বর দুর্গাপুর হাট প্রাঙ্গণে হবে মেলার শুভ উদ্বোধন।

মেলা চলবে ৮ ই জানুয়ারী, ২০২৬ পর্যন্ত। মেলার সময়কাল দুপুর ১১ টা থেকে রাত্রি ৮-৩০ পর্যন্ত। এই মেলায় স্বনির্ভর দলের সদস্য ও সদস্যাদের হাতের তৈরি বিভিন্ন জিনিস প্রদর্শন ও বিক্রয় হবে। এছাড়াও ৩১শে ডিসেম্বর থেকে প্রতিদিন দুর্গাপুর হাটের সাংস্কৃতিক মঞ্চে অনুষ্ঠিত হবে নানা রকম প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

যেখানে স্থানীয় শিল্পীদের পাশাপাশি নামী জনপ্রিয় বাঙালি সঙ্গীত শিল্পীরাও অনুষ্ঠান পরিবেশ করবেন।

আট দিন ধরে চলা এই সাংস্কৃতিক অনুষ্ঠানে শোভন গাঙ্গুলী, লোপামুদ্রা মিত্র, ঋষি পাণ্ডা, সৌরেন্দ্র সৌম্যজিৎ, শুভশ্রী দেবনাথ, মৈনাকের দলবল, রথীন কিস্কু, বাংলা ব্যান্ড ভূমি, সুজয় ভৌমিক, পূর্ণিমা মাণ্ডির মতো জনপ্রিয় সঙ্গীত শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন।

সম্পর্কিত খবর

দুর্গাপুরের সিটি সেন্টার (অম্বুজা কলোনি) এলাকায় অবস্থিত কালীমন্দিরের জলাশয় বেহাল দশা ! পশ্চিম বর্ধমান

দুর্গাপুরের সিটি সেন্টার (অম্বুজা কলোনি) এলাকায় অবস্থিত কালীমন্দিরের জলাশয় বেহাল দশা !

পরকীয়া সন্দেহে মারধর,যুবকের মৃত্যু, গ্রেফতার ২ পশ্চিম বর্ধমান

পরকীয়া সন্দেহে মারধর,যুবকের মৃত্যু, গ্রেফতার ২

পরকীয়ার সন্দেহকে কেন্দ্র করে এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে প্রতিবেশী পরিবারের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় ওই যুবকের। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির অন্তর্গত হিন্দুস্তান কেবলস ওল্ড কলোনিতে। মৃতের নাম অশোক কুমার সিং ওরফে বিকি। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি এক মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, অশোক কুমার সিংয়ের পরিবারের সদস্যরা দি

৩০০ বছরের ঐতিহ্যে আজও কালী রূপে পূজিতা দুর্গাপুরের বন্দ্যোপাধ্যায় পরিবারের মেয়ে! সম্পাদক সমীপেষু

৩০০ বছরের ঐতিহ্যে আজও কালী রূপে পূজিতা দুর্গাপুরের বন্দ্যোপাধ্যায় পরিবারের মেয়ে!

পুকুরের কালো জলে তলিয়ে গিয়েছিলেন বাড়ির মেয়ে। সারা রাত ধরে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি। কিন্তু পরদিন ভোরে, লোকবিশ্বাস অনুযায়ী, মাথায় জলপূর্ণ কলস নিয়ে পুকুর থেকে উঠে এসেছিলেন সেই মেয়েই। তারপর তাঁর নির্দেশেই শুরু হয়েছিল কালীপুজো। প্রায় ৩০০ বছর ধরে দুর্গাপুরের আমড়াই গ্রামের বন্দ্যোপাধ্যায় পরিবারে কালী রূপে পূজিতা হয়ে আসছেন কল্যাণী বন্দ্যোপাধ্যায়। ইতিহাস, পারিবারিক জনশ্রুতি ও ধর্মীয় বিশ্বাসের মেলবন্ধনে এই পুজো আজও বহন করে চলেছে এক রহস্যময় ঐতিহ্য। কুলীন প্রথার শিকার কল্যাণীর আশ