২০০ ফুটের জাতীয় পতাকা নিয়ে আসানসোলে বর্ণাঢ্য ‘তিরঙ্গা যাত্রা’, সামিল শত শত পড়ুয়া!
স্বাধীনতা দিবসকে সামনে রেখে সরকারি উদ্যোগে সোমবার পশ্চিম বর্ধমানের আসানসোলে অনুষ্ঠিত হল বর্ণাঢ্য ‘তিরঙ্গা যাত্রা’। বিশাল ২০০ ফুটের জাতীয় পতাকা ছিল এদিনের শোভাযাত্রার অন্যতম আকর্ষণ। দেশাত্মবোধক গান, জাতীয় পতাকা ও দেশপ্রেমের স্লোগানে কার্যত উৎসবের চেহারা নেয় শহরের রাজপথ।আসানসোলের বিএনআর মোড়ের রবীন্দ্রভবন থেকে শুরু হয় এই তিরঙ্গা যাত্রা। ভগত সিং মোড় হয়ে পোলো গ্রাউন্ডে গিয়ে শোভাযাত্রার সমাপ্তি ঘটে। মিছিলে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নামবলম, আসানসোল-দুর্গাপুর পু
নিজস্ব সংবাদদাতা : স্বাধীনতা দিবসকে সামনে রেখে সরকারি উদ্যোগে সোমবার পশ্চিম বর্ধমানের আসানসোলে অনুষ্ঠিত হল বর্ণাঢ্য ‘তিরঙ্গা যাত্রা’। বিশাল ২০০ ফুটের জাতীয় পতাকা ছিল এদিনের শোভাযাত্রার অন্যতম আকর্ষণ। দেশাত্মবোধক গান, জাতীয় পতাকা ও দেশপ্রেমের স্লোগানে কার্যত উৎসবের চেহারা নেয় শহরের রাজপথ।আসানসোলের বিএনআর মোড়ের রবীন্দ্রভবন থেকে শুরু হয় এই তিরঙ্গা যাত্রা। ভগত সিং মোড় হয়ে পোলো গ্রাউন্ডে গিয়ে শোভাযাত্রার সমাপ্তি ঘটে। মিছিলে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নামবলম, আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনার প্রণব কুমার, আসানসোল উত্তর বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, রানিগঞ্জের বিধায়ক পার্থ ঘোষ এবং বারাবনির বিধায়ক অরিজিৎ রায়।

এদিন বিভিন্ন স্কুলের শত শত ছাত্রছাত্রী জাতীয় পতাকা হাতে নিয়ে শোভাযাত্রায় অংশ নেয়। দেশাত্মবোধক গান ও স্লোগানের পাশাপাশি পড়ুয়াদের একাংশ ভারতমাতা এবং বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীর সাজে মিছিলে যোগ দেয়। শোভাযাত্রা দেখতে রাস্তার দু’পাশে সাধারণ মানুষের ভিড়ও জমে ওঠে।পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নামবলম জানান, স্বাধীনতা দিবস উপলক্ষে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে। ইতিমধ্যেই রঙ্গোলি কর্মসূচি হয়েছে এবং এদিন তিরঙ্গা যাত্রা অনুষ্ঠিত হয়। আগামী ১৭ আগস্ট পর্যন্ত বিভিন্ন কর্মসূচি চলবে বলেও জানান তিনি।আসানসোল উত্তর বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের দাবি, মানুষের মধ্যে জাতীয়তাবোধ আরও বেড়েছে। হাজার হাজার মানুষ দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এই শোভাযাত্রায় অংশ নিয়েছেন বলে জানান তিনি।স্বাধীনতা দিবসের আগে শুধু আসানসোল নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তেই চলছে ‘তিরঙ্গা যাত্রা’ ও ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি। জাতীয় পতাকা উত্তোলন, রঙ্গোলি-সহ একাধিক কর্মসূচির মাধ্যমে স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি চলছে দেশজুড়েই।
সম্পর্কিত খবর
পশ্চিম বর্ধমান
দুর্গাপুরের সিটি সেন্টার (অম্বুজা কলোনি) এলাকায় অবস্থিত কালীমন্দিরের জলাশয় বেহাল দশা !
পশ্চিম বর্ধমান
পরকীয়া সন্দেহে মারধর,যুবকের মৃত্যু, গ্রেফতার ২
পরকীয়ার সন্দেহকে কেন্দ্র করে এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে প্রতিবেশী পরিবারের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় ওই যুবকের। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির অন্তর্গত হিন্দুস্তান কেবলস ওল্ড কলোনিতে। মৃতের নাম অশোক কুমার সিং ওরফে বিকি। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি এক মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, অশোক কুমার সিংয়ের পরিবারের সদস্যরা দি
৩০০ বছরের ঐতিহ্যে আজও কালী রূপে পূজিতা দুর্গাপুরের বন্দ্যোপাধ্যায় পরিবারের মেয়ে!
পুকুরের কালো জলে তলিয়ে গিয়েছিলেন বাড়ির মেয়ে। সারা রাত ধরে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি। কিন্তু পরদিন ভোরে, লোকবিশ্বাস অনুযায়ী, মাথায় জলপূর্ণ কলস নিয়ে পুকুর থেকে উঠে এসেছিলেন সেই মেয়েই। তারপর তাঁর নির্দেশেই শুরু হয়েছিল কালীপুজো। প্রায় ৩০০ বছর ধরে দুর্গাপুরের আমড়াই গ্রামের বন্দ্যোপাধ্যায় পরিবারে কালী রূপে পূজিতা হয়ে আসছেন কল্যাণী বন্দ্যোপাধ্যায়। ইতিহাস, পারিবারিক জনশ্রুতি ও ধর্মীয় বিশ্বাসের মেলবন্ধনে এই পুজো আজও বহন করে চলেছে এক রহস্যময় ঐতিহ্য। কুলীন প্রথার শিকার কল্যাণীর আশ