শালবনি ব্লকের গাইঘাটার জঙ্গল থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার !
পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের ৮ নম্বর গড়মাল গ্রাম পঞ্চায়েতের গাইঘাটার জঙ্গলে স্থানীয় বাসিন্দারা শুকনো গাছের ডাল কুড়াতে গিয়ে দেখতে পায় একটি গাছে এক ব্যক্তি ঝুলন্ত অবস্থায় রয়েছে। তারা গ্রামে ফিরে এসে বিষয়টি গ্রামবাসীদের জানান। গ্রামবাসীরা গাইঘাটার জঙ্গলে গিয়ে মৃত ব্যক্তিকে সনাক্ত করার চেষ্টা করে এলাকার বাসিন্দারা। তবে মৃতদেহটি দেখার পর গ্রামবাসীরা জানায় মৃত ব্যক্তি এলাকার বাসিন্দা নয়। এর পর গ্রামবাসীদের পক্ষ থেকে বিষয়টি ফোন করে শালবনি ব্লকের পিড়াকাটা ফাঁড়ির
নিজস্ব সংবাদদাতা: পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের ৮ নম্বর গড়মাল গ্রাম পঞ্চায়েতের গাইঘাটার জঙ্গলে স্থানীয় বাসিন্দারা শুকনো গাছের ডাল কুড়াতে গিয়ে দেখতে পায় একটি গাছে এক ব্যক্তি ঝুলন্ত অবস্থায় রয়েছে। তারা গ্রামে ফিরে এসে বিষয়টি গ্রামবাসীদের জানান। গ্রামবাসীরা গাইঘাটার জঙ্গলে গিয়ে মৃত ব্যক্তিকে সনাক্ত করার চেষ্টা করে এলাকার বাসিন্দারা। তবে মৃতদেহটি দেখার পর গ্রামবাসীরা জানায় মৃত ব্যক্তি এলাকার বাসিন্দা নয়।

এর পর গ্রামবাসীদের পক্ষ থেকে বিষয়টি ফোন করে শালবনি ব্লকের পিড়াকাটা ফাঁড়ির পুলিশকে বিষয়টি জানায় । খবর পেয়ে ঘটনাস্থলে যায় পিড়াকাটা ফাঁড়ির পুলিশ। ঘটনাস্থল থেকে ঝুলন্ত মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুলিশ মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায়। তবে মৃত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি । পুলিশ মৃত অজ্ঞাত পরিচয় ব্যক্তির নাম ও পরিচয় জানার জন্য তদন্তের কাজ শুরু করেছে। সেই সঙ্গে খুন না আত্মহত্যার ঘটনা তাও খতিয়ে দেখার কাজ শুরু করেছে পুলিশ।তবে ওই ঘটনাকে কেন্দ্র করে গাইঘাটা সব পার্শ্ববর্তী এলাকায় চাঞ্চল ছড়িয়ে পড়ে।
সম্পর্কিত খবর
পশ্চিম মেদিনীপুর
বিজয়ার আবহে সৌহার্দ্য ও মিলনমেলা, মেদিনীপুরে বিজেপির বিজয়া সম্মিলনীতে নেতা-কর্মীদের জমায়েত!
মেদিনীপুর সাংগঠনিক জেলার উদ্যোগে মেদিনীপুর শহরের শৌণক ম্যানশন লজে অনুষ্ঠিত হল বিজয়া সম্মিলনী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক দিব্যেন্দু অধিকারী-সহ জেলার একাধিক বিধায়ক ও দলীয় নেতৃত্ব। সাংস্কৃতিক অনুষ্ঠান, বিশিষ্টজন ও প্রেস রিপোর্টারদের সংবর্ধনা এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এই বিজয়া সম্মিলনী।
মেদিনীপুরে দেড় কোটি টাকার মাদক উদ্ধার! বড় আস্তানায় পুলিশের অভিযানে গ্রেপ্তার দুই, ৭ দিনের হেফাজতে ধৃতরা!
মাদকদ্রব্যের অবৈধ কারবারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মেদিনীপুর শহরের বড় আস্তানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকা বাজারমূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করল পুলিশ। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে নগদ ৪ লক্ষ ৬৫ হাজার টাকা এবং বেশ কিছু রুপোর গয়না। এই ঘটনায় মাদক কারবারে যুক্ত থাকার অভিযোগে শেখ রাজেশ ও শেখ শরফুদ্দিন নামে দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বড় আস্তানা এলাকার শেখ সা
মেদিনীপুরে কোটি টাকার হেরোইন উদ্ধার! পুলিশের রাতভর অভিযানে গ্রেপ্তার দুই!
মেদিনীপুরে ফের বড়সড় মাদক পাচার চক্রের হদিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রাতভর অভিযান চালিয়ে মেদিনীপুর শহরের বড় আস্তানা এলাকা থেকে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। উদ্ধার হওয়া মাদকের পরিমাণ প্রায় ৩৭৫ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা বলে জানা গিয়েছে। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে কয়েক লক্ষ টাকা নগদ এবং বেশ কিছু সোনা ও রুপোর গয়না। এই ঘটনায় মাদক পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।ধৃতদের নাম শ