নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুরের কেশপুরের মুগবসানে এক প্রশংসনীয় মানবিক উদ্যোগের সাক্ষী থাকল এলাকা। ২৫ এপ্রিল, শনিবার টার্গেট ওয়েলফেয়ার সোসাইটি-এর উদ্যোগে আয়োজিত হল এক স্বেচ্ছা রক্তদান শিবির। স্থান ছিল হক্কানীয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ।বর্তমান রক্ত সংকটের পরিস্থিতিতে এই শিবিরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আয়োজকরা।

বিশেষ করে কম বয়সী তরুণ-তরুণীদের সক্রিয় অংশগ্রহণ এই উদ্যোগকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে। তাঁদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শিবিরটি প্রাণবন্ত হয়ে ওঠে।রক্ত সংগ্রহের দায়িত্বে ছিল মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল ব্লাড সেন্টার।

পাশাপাশি সহযোগিতায় ছিল মেদিনীপুর জেলা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম।ফোরামের পক্ষ থেকে উপস্থিত ছিলেন শিক্ষক মৃত্যুঞ্জয় সামন্ত, সেক লিয়াকত আলি এবং ডাঃ সেক কমুরুদ্দিন। তাঁদের সক্রিয় তত্ত্বাবধানে শিবিরটি সফলভাবে সম্পন্ন হয়।আয়োজকদের মতে, বর্তমান সময়ের তীব্র রক্ত সংকট মোকাবিলায় এই ধরনের উদ্যোগ অত্যন্ত জরুরি। ভবিষ্যতেও এমন মানবিক কর্মসূচি আরও বিস্তৃত আকারে আয়োজনের পরিকল্পনা রয়েছে।