ফের হাতির হানায় মৃত্যু জঙ্গলমহলে!
পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি জঙ্গলে আবারও হাতির আক্রমণ। মঙ্গলবার রাত ১০টা নাগাদ শালবনি থানার বাগপিচালা গ্রামে এই ঘটনা ঘটে। বন বিভাগ ও পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যার পর থেকে বঙ্কিম মাহাতো তার মহিষটিকে খুঁজে পাননি। তাই তিনি রাতে তার ভাইয়ের সাথে মহিষের খোঁজে বেরিয়েছিলেন। মহিষটিকে খুঁজতে তারা আরাবাড়ি রেঞ্জের মিরগা বিটের অন্তর্গত গ্রামের সংলগ্ন মাহুলবনির জঙ্গলে পৌঁছান। জানা গেছে, দাঁতওয়ালা হাতির আক্রমণে দুজনেই গুরুতর আহত হয়েছেন। তাদের চিৎকার শুনে স্থানীয়রা তাদের উদ্ধার করে
নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি জঙ্গলে আবারও হাতির আক্রমণ। মঙ্গলবার রাত ১০টা নাগাদ শালবনি থানার বাগপিচালা গ্রামে এই ঘটনা ঘটে। বন বিভাগ ও পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যার পর থেকে বঙ্কিম মাহাতো তার মহিষটিকে খুঁজে পাননি। তাই তিনি রাতে তার ভাইয়ের সাথে মহিষের খোঁজে বেরিয়েছিলেন। মহিষটিকে খুঁজতে তারা আরাবাড়ি রেঞ্জের মিরগা বিটের অন্তর্গত গ্রামের সংলগ্ন মাহুলবনির জঙ্গলে পৌঁছান। জানা গেছে, দাঁতওয়ালা হাতির আক্রমণে দুজনেই গুরুতর আহত হয়েছেন। তাদের চিৎকার শুনে স্থানীয়রা তাদের উদ্ধার করে শালবনি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা বঙ্কিম মাহাত (৫২) কে মৃত ঘোষণা করেন। তার ভাই কালিপদ মাহাতকে গুরুতর অবস্থায় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
সম্পর্কিত খবর
পশ্চিম মেদিনীপুর
রাজ্যকে প্রযুক্তিগত সহায়তায় পাশে থাকবে আইআইটি খড়্গপুর, স্বাস্থ্য-কৃষি-শিল্পে যৌথ উদ্যোগের ইঙ্গিত!
পশ্চিম মেদিনীপুর
মেদিনীপুর টাউন মুসলিম কমিটির নির্বাচন, 11 জন বিজয়ী; সমাজ উন্নয়নে একাধিক পরিকল্পনা নবনির্বাচিত সদস্যদের!
পশ্চিম মেদিনীপুর