অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

দুর্গাপুরে হিন্দুস্তান ফার্টিলাইজার কলোনিতে একাদশের ছাত্রীকে অপরহণের চেষ্টা!

পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে হিন্দুস্তান ফার্টিলাইজার কলোনিতে স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টা। বিধাননগর ফাঁড়ির পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে ছাত্রীর পরিবার ও স্কুল। বিধাননগরের স্কুল থেকে এইচএফসিএল কলোনি ধরে সাইকেলে বাড়ি ফিরছিল ওই ছাত্রী। রাস্তায় গাড়ি থেকে নেমে এক মদ্যপ যুবক ছাত্রীর জামা ধরে টানা হ্যাঁচড়া শুরু করে বলে অভিযোগ। কোনও রকমে ওই ছাত্রী নিজেকে ছাড়িয়ে দ্রুত পালিয়ে যায় সেখান থেকে। সোমবার বিকালে গোপালপুর গ্রামের বাসিন্দা, বিধাননগর গার্লস হাই স্কুলের একাদশ শ্রেণীর দুই

দুর্গাপুরে হিন্দুস্তান ফার্টিলাইজার কলোনিতে একাদশের ছাত্রীকে অপরহণের চেষ্টা!

নিজস্ব প্রতিবেদন : পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে হিন্দুস্তান ফার্টিলাইজার কলোনিতে
স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টা। বিধাননগর ফাঁড়ির পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে ছাত্রীর পরিবার ও স্কুল। বিধাননগরের স্কুল থেকে এইচএফসিএল কলোনি ধরে সাইকেলে বাড়ি ফিরছিল ওই ছাত্রী। রাস্তায় গাড়ি থেকে নেমে এক মদ্যপ যুবক ছাত্রীর জামা ধরে টানা হ্যাঁচড়া শুরু করে বলে অভিযোগ। কোনও রকমে ওই ছাত্রী নিজেকে ছাড়িয়ে দ্রুত পালিয়ে যায় সেখান থেকে। সোমবার বিকালে গোপালপুর গ্রামের বাসিন্দা, বিধাননগর গার্লস হাই স্কুলের একাদশ শ্রেণীর দুই ছাত্রী সাইকেলে করে স্কুল থেকে বাড়ি ফিরছিল। এইচএফসিএল টাউনশিপের ভিতরে একটি মন্দিরের কাছে একটি নীল রঙের চার চাকা গাড়ি তাদের পথ আটকায়। আড়াআড়ি গাড়ি দাঁড় করিয়ে এক ছাত্রীকে জোর করে টেনে হিঁচড়ে গাড়িতে তোলার চেষ্টা করা হয় বলে অভিযোগ। তাদের চিৎকারে পরিস্থিতি বেগতিক দেখে গাড়ি নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতী। বাড়িতে গিয়ে বাবা মাকে সব জানায় ওই ছাত্রী। পরের দিন স্কুল কর্তৃপক্ষকে সঙ্গে নিয়ে ছাত্রীর বাবা স্কুলের কাছেই বিধাননগর ফাঁড়িতে যান লিখিত অভিযোগ জানাতে। অভিযোগ, পুলিশ জানিয়ে দেয়, ঘটনা যেখানে ঘটেছে সেটি কাঁকসা থানার অধীন। তাই তাঁদের কাঁকসা থানায় অভিযোগ জানাতে হবে। স্কুলের প্রধান শিক্ষিকার অভিযোগ, উল্টে বিধাননগর ফাঁড়ির পুলিশ তাঁদেরকে প্রশ্ন করে, কেন তাঁরা মেয়েদের একা ছেড়ে দেন?
এর পরে মেল করে রাজ্যের মুখ্যমন্ত্রী ও পুলিশ কমিশনারের কাছে অভিযোগ দায়ের করে। শুক্রবার অবশ্য স্কুল ছুটির সময়ে পুলিশের গাড়ি টহল দেয় ওই এলাকায়। ডিসি (পূর্ব) অভিষেক গুপ্তা বলেন, ‘তদন্ত শুরু হয়েছে।’

সম্পর্কিত খবর

দুর্গাপুরের সিটি সেন্টার (অম্বুজা কলোনি) এলাকায় অবস্থিত কালীমন্দিরের জলাশয় বেহাল দশা ! পশ্চিম বর্ধমান

দুর্গাপুরের সিটি সেন্টার (অম্বুজা কলোনি) এলাকায় অবস্থিত কালীমন্দিরের জলাশয় বেহাল দশা !

পরকীয়া সন্দেহে মারধর,যুবকের মৃত্যু, গ্রেফতার ২ পশ্চিম বর্ধমান

পরকীয়া সন্দেহে মারধর,যুবকের মৃত্যু, গ্রেফতার ২

পরকীয়ার সন্দেহকে কেন্দ্র করে এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে প্রতিবেশী পরিবারের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় ওই যুবকের। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির অন্তর্গত হিন্দুস্তান কেবলস ওল্ড কলোনিতে। মৃতের নাম অশোক কুমার সিং ওরফে বিকি। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি এক মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, অশোক কুমার সিংয়ের পরিবারের সদস্যরা দি

৩০০ বছরের ঐতিহ্যে আজও কালী রূপে পূজিতা দুর্গাপুরের বন্দ্যোপাধ্যায় পরিবারের মেয়ে! সম্পাদক সমীপেষু

৩০০ বছরের ঐতিহ্যে আজও কালী রূপে পূজিতা দুর্গাপুরের বন্দ্যোপাধ্যায় পরিবারের মেয়ে!

পুকুরের কালো জলে তলিয়ে গিয়েছিলেন বাড়ির মেয়ে। সারা রাত ধরে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি। কিন্তু পরদিন ভোরে, লোকবিশ্বাস অনুযায়ী, মাথায় জলপূর্ণ কলস নিয়ে পুকুর থেকে উঠে এসেছিলেন সেই মেয়েই। তারপর তাঁর নির্দেশেই শুরু হয়েছিল কালীপুজো। প্রায় ৩০০ বছর ধরে দুর্গাপুরের আমড়াই গ্রামের বন্দ্যোপাধ্যায় পরিবারে কালী রূপে পূজিতা হয়ে আসছেন কল্যাণী বন্দ্যোপাধ্যায়। ইতিহাস, পারিবারিক জনশ্রুতি ও ধর্মীয় বিশ্বাসের মেলবন্ধনে এই পুজো আজও বহন করে চলেছে এক রহস্যময় ঐতিহ্য। কুলীন প্রথার শিকার কল্যাণীর আশ