দুর্গাপুরের পণ্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক বিদ্যালয় বেহাল পরিকাঠামো!
সোমবার দুর্গাপুরের ফুলঝোড়ে পণ্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক বিদ্যালয়ের মূল গেটে তালা দিয়ে বিক্ষোভ দেখালেন অভিভাবকদের একাংশ।সীমানা পাঁচিল নেই। হস্টেলের পরিকাঠামো বেহাল। এমনকি, সাপে কাটার ফলে এক পড়ুয়ার মৃত্যু হয়েছে। তার আগে ওই পড়ুয়াকে হাসপাতালে পাঠাতেও দেরি করা হয়েছে।২০০৫-এ চালু হওয়া এই স্কুলে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আদিবাসী পড়ুয়ারা এসে হস্টেলে থেকে পড়াশোনা করে। স্কুল চলে মধ্যশিক্ষা পর্ষদের অনুমোদন ও তত্ত্বাবধানে। হস্টেলটি চলে অনগ্রসর শ্রেণিকল্যাণ দফতরের তত্ত্বাবধানে। এই স্
নিজস্ব প্রতিবেদন : সোমবার দুর্গাপুরের ফুলঝোড়ে পণ্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক বিদ্যালয়ের মূল গেটে তালা দিয়ে বিক্ষোভ দেখালেন অভিভাবকদের একাংশ।সীমানা পাঁচিল নেই। হস্টেলের পরিকাঠামো বেহাল। এমনকি, সাপে কাটার ফলে এক পড়ুয়ার মৃত্যু হয়েছে। তার আগে ওই পড়ুয়াকে হাসপাতালে পাঠাতেও দেরি করা হয়েছে।২০০৫-এ চালু হওয়া এই স্কুলে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আদিবাসী পড়ুয়ারা এসে হস্টেলে থেকে পড়াশোনা করে। স্কুল চলে মধ্যশিক্ষা পর্ষদের অনুমোদন ও তত্ত্বাবধানে। হস্টেলটি চলে অনগ্রসর শ্রেণিকল্যাণ দফতরের তত্ত্বাবধানে। এই স্কুলের প্রশাসক মহকুমাশাসক (দুর্গাপুর)। বর্তমানে স্কুলে ২৭৮ জন পড়ুয়া রয়েছে।স্কুল সূত্রে জানা গিয়েছে, ১ ডিসেম্বর পরীক্ষার পরে স্কুলের বাইরে দোকান থেকে জিনিসপত্র কিনে ফেরার সময় সপ্তম শ্রেণির পড়ুয়া কুলটির সিদ্ধার্থ মারাণ্ডিকে (১৩) সাপে কাটে। অষ্টম শ্রেণির সোনালি বেসরা জানায়, সিদ্ধার্থ ছুটে হস্টেলের দিকে আসতে আসতে পড়ে যায়। সোনালি তাকে হস্টেলে নিয়ে গিয়ে স্কুলে খবর দেয়। ৬ ডিসেম্বর বর্ধমান মেডিক্যাল কলেজে মৃত্যু হয় ওই পড়ুয়ার। অষ্টম শ্রেণির ছাত্রী রিমি কিস্কুর বক্তব্য, “সাপের ভয়ে সবসময় আতঙ্কে থাকি আমরা। শৌচাগারও মজে গিয়েছে। চার দিক ফাঁকা। উপযুক্ত নিরাপত্তাকর্মী না থাকায় রাতে ভয় লাগে।”অভিভাবকদের অভিযোগ, বেশ কিছুক্ষণ হস্টেলে ফেলে রাখার পরে সিদ্ধার্থকে হাসপাতালে পাঠানো হয়েছিল। কোনও শিক্ষক এগিয়ে আসেননি। স্কুলের এক কর্মী সিটি সেন্টার থেকে ফিরে গাড়ির ব্যবস্থা করার পরে তাকে হাসপাতালে পাঠানো হয়। সীমানা পাঁচিল, পর্যাপ্ত আলো না থাকায় পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে চিন্তায় থাকেন তাঁরা। স্কুলের পড়াশোনা, হস্টেলের খাবারের মান নিয়েও প্রশ্ন তোলেন তাঁরা। আদিবাসী গাঁওতার তরফে অমিত টুডুর অভিযোগ, “কোন ভরসায় বাবা-মা এই স্কুলে সন্তানকে পাঠাবেন? ভারপ্রাপ্ত শিক্ষকের গাফিলতিতেই স্কুল ও হস্টেলের এই দশা।”
সম্পর্কিত খবর
৩০০ বছরের ঐতিহ্যে আজও কালী রূপে পূজিতা দুর্গাপুরের বন্দ্যোপাধ্যায় পরিবারের মেয়ে!
পুকুরের কালো জলে তলিয়ে গিয়েছিলেন বাড়ির মেয়ে। সারা রাত ধরে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি। কিন্তু পরদিন ভোরে, লোকবিশ্বাস অনুযায়ী, মাথায় জলপূর্ণ কলস নিয়ে পুকুর থেকে উঠে এসেছিলেন সেই মেয়েই। তারপর তাঁর নির্দেশেই শুরু হয়েছিল কালীপুজো। প্রায় ৩০০ বছর ধরে দুর্গাপুরের আমড়াই গ্রামের বন্দ্যোপাধ্যায় পরিবারে কালী রূপে পূজিতা হয়ে আসছেন কল্যাণী বন্দ্যোপাধ্যায়। ইতিহাস, পারিবারিক জনশ্রুতি ও ধর্মীয় বিশ্বাসের মেলবন্ধনে এই পুজো আজও বহন করে চলেছে এক রহস্যময় ঐতিহ্য। কুলীন প্রথার শিকার কল্যাণীর আশ
টানা বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুর, ভোগান্তিতে শহরবাসী!
টানা কয়েকদিনের নিম্নচাপের জেরে ভারী বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুরের একাধিক এলাকা। কোথাও রাস্তার উপর হাঁটুসমান জল, কোথাও আবার জল জমে তৈরি হয়েছে জলাবদ্ধতা। দীর্ঘক্ষণ জল না নামায় ব্যাহত হচ্ছে যান চলাচল। জলমগ্ন রাস্তা পেরোতে গিয়ে নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ—সকলকেই চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে।দুর্গাপুরের ২৩ নম্বর ওয়ার্ডের এমএমসি এলাকার ব্রিজের নিচে জল জমে পরিস্থিতি কার্যত দুর্ভোগের চেহারা নিয়েছে। একই ছবি ধরা পড়েছে বেনাচিতির শ্রীনগর পল্লি, তপোবন হাউসিং আবাসন, দুর্গাপুর স্টেশন বাজা
দুই সোনা, এক রুপো—ইতালির মঞ্চে দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলের সৌমিকের ঐতিহাসিক জয়!
দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র সৌমিক মণ্ডলের মুকুটে জুড়ল আন্তর্জাতিক সাফল্যের নতুন পালক। ইতালির তুরিনে আয়োজিত ১৯তম আন্তর্জাতিক আর্থ সায়েন্স অলিম্পিয়াডে (IESO) অসাধারণ পারফরম্যান্স করে দুটি স্বর্ণপদক এবং একটি রৌপ্যপদক অর্জন করেছেন তিনি। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিভাবান তরুণ ভূবিজ্ঞানীদের সঙ্গে প্রতিযোগিতায় নেমে সৌমিকের এই সাফল্য দেশের জন্যও গর্বের। প্রায় ১৮ হাজার প্রতিযোগীর মধ্যে প্রাথমিক পর্যায়ের জাতীয় বাছাই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তাঁর আন্তর্জা