নিজস্ব সংবাদদাতা : হলদিয়া পেট্রোকেমিক্যালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার (৩০ জুন) ভোরে বজ্রপাতের জেরে সংস্থার একটি ন্যাপথা পাইপলাইনে ফাটল তৈরি হয় বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। এরপরই পাইপলাইন থেকে আগুন ছড়িয়ে পড়ে বিস্তীর্ণ এলাকায়।

এই দুর্ঘটনায় অন্তত ৩৫ জন ঝলসে আহত হয়েছেন বলে প্রাথমিক সূত্রে খবর। তাঁদের মধ্যে পাঁচ জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একাধিক ইঞ্জিন।
যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলছে। পাশাপাশি পুলিশ ও প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরাও ঘটনাস্থলে উপস্থিত থেকে উদ্ধার ও পরিস্থিতি মোকাবিলার কাজ তদারকি করছেন।