অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

মেচেদায় যথাযোগ্য মর্যাদায় শহীদ ক্ষুদিরাম বসুর ১১৮ তম আত্মোৎসর্গ দিবস উদযাপন!

পূর্ব মেদিনীপুরে  মেচেদা কালচারাল অ্যাসোসিয়েশন উদ্যোগে মেছেদা সেন্ট্রাল বাসস্ট্যান্ডে নির্মিত ক্ষুদিরামের পূর্ণায়ব মূর্তির পাদদেশে গতকাল ও আজ দুদিন ধরে যথাযোগ্য মর্যাদায় বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর প্রতি শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান হয়। ১০ ই আগস্ট ক্ষুদিরামের মূর্তিতে মাল্যদান,অংকন ,ক্ষুদিরামের জীবন সংগ্রামের উপর বক্তব্য,কুইজ প্রতিযোগিতা,যোগব্যায়াম প্রদর্শনী,সাংস্কৃতিক অনুষ্ঠান এবং টলস্টয়ের উপন্যাস অবলম্বনে নাটক "যুদ্ধ-শান্তি" পরিবেশিত হয়। ১১ই আগস্ট সকালে

মেচেদায় যথাযোগ্য মর্যাদায় শহীদ ক্ষুদিরাম বসুর ১১৮ তম আত্মোৎসর্গ দিবস উদযাপন!

পূর্ব মেদিনীপুর নারায়ণ চন্দ্র নায়ক :  পূর্ব মেদিনীপুরে  মেচেদা কালচারাল অ্যাসোসিয়েশন উদ্যোগে মেছেদা সেন্ট্রাল বাসস্ট্যান্ডে নির্মিত ক্ষুদিরামের পূর্ণায়ব মূর্তির পাদদেশে গতকাল ও আজ দুদিন ধরে যথাযোগ্য মর্যাদায় বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর প্রতি শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান হয়। ১০ ই আগস্ট ক্ষুদিরামের মূর্তিতে মাল্যদান,অংকন ,ক্ষুদিরামের জীবন সংগ্রামের উপর বক্তব্য,কুইজ প্রতিযোগিতা,যোগব্যায়াম প্রদর্শনী,সাংস্কৃতিক অনুষ্ঠান এবং টলস্টয়ের উপন্যাস অবলম্বনে নাটক "যুদ্ধ-শান্তি" পরিবেশিত হয়। ১১ই আগস্ট সকালে মাল্যদান ও রক্তদান শিবির হয়। রক্তদান শিবিরের উপস্থিত ছিলেন ডাঃ রমেশ চন্দ্র বেরা,ডাঃ বিশ্বনাথ পড়িয়া,প্রযুক্তিবিদ সতীশ চন্দ্র বেরা,রাম পদ পাখিরা প্রমূখ। প্রধান শিক্ষক লক্ষীকান্ত প্রামাণিক রক্তদান করে রক্তদান শিবিরের সূচনা করেন। তাম্রলিপ্ত মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের সহযোগিতায় ১ জন মহিলা সহ ৩৭ জন রক্তদাতা রক্তদান করেন। বিকেল ৩ টায়,মেচেদার সমস্ত স্তরের শুভবুদ্ধিসম্পন্ন মানুষজন সহ ছাত্র-যুবকদের নিয়ে প্যারেড সহকারে শোভাযাত্রা হয়। শহীদ ক্ষুদিরাম বসুর জীবন সংগ্রামের উপরে মনোজ্ঞ আলোচনা করেন সারা বাংলা ক্ষুদিরাম জন্মশতবার্ষিকী কমিটির অন্যতম সদস্য ও বিশিষ্ট প্রাবন্ধিক সুব্রত গৌড়ী। আলোচনা সভায় সভাপতিত্ব করেন কালচারাল অ্যাসোসিয়েশনের সভাপতি গনেন রায়। সভায় সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সম্পাদক ডাঃ কালি শংকর পাত্র। সংস্থার সদস্যবৃন্দের দ্বারা গীতি আলেখ্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। রাত্রি ৮ টায় সংগঠনের সদস্যবৃন্দের দ্বারা পরিবেশিত হয় নাটক "সুভাষ ঘরে ফিরে নাই"। দুদিনের অনুষ্ঠানের দর্শক মন্ডলীর উপস্থিতি ছিল চোখে পড়ার মত।

সম্পর্কিত খবর

অসুস্থ বিধায়ক সিন্টু সেনাপতিকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দ্রুত আরোগ্য কামনা! পূর্ব মেদিনীপুর

অসুস্থ বিধায়ক সিন্টু সেনাপতিকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দ্রুত আরোগ্য কামনা!

শারীরিক অসুস্থতার কারণে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া পশ্চিমের বিধায়ক সিন্টু সেনাপতি। বুধবার তাঁকে দেখতে হাসপাতালে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে বিধায়কের সঙ্গে সাক্ষাৎ করে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী।হাসপাতালে চিকিৎসাধীন সিন্টু সেনাপতির চিকিৎসা সংক্রান্ত বিষয়েও খোঁজ নেন তিনি। পাশাপাশি বিধায়কের দ্রুত সুস্থতা ও সম্পূর্ণ আরোগ্য কামনা করেন মুখ্যমন্ত্রী। মা ভবতারিণীর কাছে তাঁর দ্রুত আরোগ্য প্রা

বিজয়ার আবহে সম্প্রীতির মেলবন্ধন, পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগর থানার উদ্যোগে মিলনমেলায় মাতলেন পুলিশ ও সাধারণ মানুষ! পূর্ব মেদিনীপুর

বিজয়ার আবহে সম্প্রীতির মেলবন্ধন, পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগর থানার উদ্যোগে মিলনমেলায় মাতলেন পুলিশ ও সাধারণ মানুষ!

রাজ্য সরকারের উদ্যোগে এই প্রথমবার রাজ্যের প্রতিটি থানায় আয়োজিত হচ্ছে বিজয়া সম্মিলনী। সেই উদ্যোগকে সামনে রেখে শুক্রবার সন্ধ্যায় পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগর থানার পক্ষ থেকে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য বিজয়া সম্মিলনী অনুষ্ঠানের। উৎসবের আবহে পুলিশ প্রশাসন, জনপ্রতিনিধি, পুজো কমিটির সদস্য এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার অংশুমান সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন ভূপ

ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে ফুল ও ধানচাষে ব্যাপক ক্ষতি, কালীপুজোয় ফুলের জোগানে ঘাটতির আশঙ্কা! পূর্ব মেদিনীপুর

ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে ফুল ও ধানচাষে ব্যাপক ক্ষতি, কালীপুজোয় ফুলের জোগানে ঘাটতির আশঙ্কা!

ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে টানা বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন ফুল ও ধানচাষিরা। মাঠে জল জমে আমন ধানের গাছ হেলে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে রজনীগন্ধা, গাঁদা, দোপাটি, অপরাজিতা ও চন্দ্রমল্লিকার মতো বিভিন্ন ফুলের চাষও। এর জেরে আসন্ন কালীপুজোয় বাজারে ফুলের জোগান কমার আশঙ্কা দেখা দিয়েছে।কৃষক সংগ্রাম পরিষদ এবং মেদিনীপুর জেলা ফুলচাষী ও ফুলব্যবসায়ী সমিতির সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক জানান, ব্যাপক বৃষ্টিপাতের ফলে জমিতে দাঁড়িয়ে থাকা