তমলুকের সোনাপেত্যায় শিল্পের নতুন অধ্যায়! উদ্বোধন মিল্কোনের অত্যাধুনিক ডেয়ারি প্রজেক্ট, কর্মসংস্থানের সম্ভাবনা 150 জনের
নিজস্ব সংবাদদাতা : পূর্ব মেদিনীপুর জেলার শিল্প ও কর্মসংস্থানের ক্ষেত্রে নতুন সংযোজন। তমলুকের সোনাপেত্যার কাছে উদ্বোধন হল মিল্কোন (Milkon) ডেয়ারি ফার্মের নতুন প্রকল্প। রবিবার, 22 নভেম্বর এই প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক নিরঞ্জন কুমার (IAS) এবং জেলা পুলিশ সুপার অংশুমান সাহা (IPS)। দীর্ঘদিন ধরে গোখাদ্য (Milkon Feed) প্রস্তুতকারক সংস্থা হিসেবে পরিচিত মিল্কোন এবার সরাসরি দুগ্ধ উৎপাদন ও প্রক্রিয়াকরণ শিল্পে পা রাখল। নতুন এই ডেয়ারি প্রকল্পের মাধ্যমে দুগ্ধজাত পণ্যের উৎপাদন ও বিপণনের পরিকল্পনা নিয়েছে সংস্থাটি। আগামী ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকেই বাজারে আসতে চলেছে সংস্থার তৈরি বিভিন্ন দুগ্ধজাত সামগ্রী। এর মধ্যে রয়েছে দই, পনির, লস্যি-সহ একাধিক খাদ্যপণ্য।

সংস্থা কর্তৃপক্ষের দাবি, এই নতুন প্রকল্পের হাত ধরে প্রাথমিক পর্যায়ে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় 150 জন মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। ফলে শুধু শিল্পের প্রসারই নয়, স্থানীয় এলাকার মানুষের আর্থিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।এতদিন গোখাদ্য উৎপাদনের সঙ্গে যুক্ত থাকা মিল্কোনের এই নতুন উদ্যোগ সংস্থার ব্যবসায়িক পরিসরকে আরও বিস্তৃত করবে বলে মনে করা হচ্ছে।

একইসঙ্গে স্থানীয়ভাবে দুগ্ধ উৎপাদন, প্রক্রিয়াকরণ এবং দুগ্ধজাত পণ্যের বাজার তৈরির ক্ষেত্রেও এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।তমলুকের সোনাপেত্যায় এই ডেয়ারি প্রকল্পের সূচনার ফলে পূর্ব মেদিনীপুরের শিল্পক্ষেত্রে নতুন সম্ভাবনার দরজা খুলল। আগামী দিনে উৎপাদন ও বিপণনের পরিধি কতটা বাড়ে এবং স্থানীয় কর্মসংস্থানে এই প্রকল্প কতটা প্রভাব ফেলে, এখন সেদিকেই নজর থাকবে।
সম্পর্কিত খবর
পূর্ব মেদিনীপুর
অসময়ের বৃষ্টিতে বিপর্যস্ত ইটভাটা শিল্প,পূর্ব মেদিনীপুর থেকে বীরভূম—কাদায় পরিণত হাজার হাজার ইট!
পশ্চিমবঙ্গ
"আকভানের" দাপটে ফুলচাষে বিপর্যয়, ক্ষতিপূরণ ও শস্যবীমার দাবিতে মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি
পূর্ব মেদিনীপুর